Iran US Conflict 2026: মধ্যপ্রাচ্যে চলমান ইরান আমেরিকা সংঘাত ক্রমশাই আরও জটিল রূপ নিচ্ছে। সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের সত্বেও যুদ্ধবিরতির আশা বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাবিত যুদ্ধ বিরোধী শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহেরান, ফলে পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠেছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আমেরিকা একটি ৪৮ ঘন্টা যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল। যা একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইরানের কাছে পৌঁছানো হয়। কিন্তু ইরান সে প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে খারিজ করে দেয়। এই প্রত্যাখ্যান শুধু সাময়িক শান্তির পথে বন্ধ করেনি, বরং যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র একটি ভিত্তি তো ১৫ দফা শান্তি পরিকল্পনাও প্রস্তাব করেছিল। তুই পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মতো শর্ত ছিল। কিন্তু ইরান পাল্টা নিজেদের শর্ত তুলে ধরে, যেখানে যুদ্ধের ক্ষতিপূরণ ভবিষ্যতে আক্রমণ না করা নিশ্চয়তা এবং কর্মীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।।
বিশেষজ্ঞদের মতে, এই বিরোধের মূল কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যার মাধ্যমে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। বর্তমান সংঘাতে ইরান এই প্রণালীকে কার্যত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইরান খুব সহজেই নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়। মরনের প্রণালী কে তারা একটি বড় কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে আলোচনায় নিজেদের অবস্থান আরো শক্তিশালী করা যায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি চুক্তিতে রাজি না হয় তাহলে বড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আলোচনা এখনো পুরোপুরি ভেঙ্গে পড়েনি যদিও বাস্তবে উভয় পক্ষের অবস্থান ক্রমশ কঠোর হচ্ছে।
আরও পড়ুন: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, রবিবার থেকে ঝড় বৃষ্টিতে মিলবে স্বস্তি
মধ্যস্থতাকারী দেশগুলির বিশেষ করে পাকিস্তান তুরস্ক এবং মিশরের প্রচেষ্টাও এখনো পর্যন্ত সফল হয়নি। বিভিন্ন সূত্রে জানাচ্ছে, আলোচনা কার্যত অচল অবস্থায় পৌঁছেছে এবং উভয় পক্ষই নিজেদের শর্তে অনড়।
সব মিলিয়ে, পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে দ্রুত সমাধানের সম্ভাবনা ক্ষীন। যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্ব অর্থনীতি ও জানলে বাজারেও গভীর ভাবে পড়বে।











