আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Ajker Rashifal 16 September 2025: কারও ব্যবসায় উন্নতি, কেউ আবার চাকরি ক্ষেত্রে পেতে পারেন প্রশংসা! ১২ রাশির ভাগ্যে আজ কি? রইল বিস্তারে

Published on: September 16, 2025
Ajker Rashifal 16 September 2025

Ajker Rashifal 16 September 2025: আজকের দিনটি ১২ রাশির জাতকদের জীবনে নানা রকম পরিবর্তন ও সুযোগ নিয়ে আসছে। কারও জন্য শুভ সময়, আবার কারও জন্য সতর্ক থাকার ইঙ্গিত। আর্থিক দিক, পারিবারিক সম্পর্ক, স্বাস্থ্য ও প্রেম, সব ক্ষেত্রেই রাশিফল জানাচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা। দেখে নিন আজ আপনার রাশিফল কী বলছে।

মেষ রাশি:

আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে আলোচনা করা ভালো হবে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। পুরনো চোট বা ব্যথা আবার বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।

বৃষ রাশি:

মেজাজ নিয়ন্ত্রণে না রাখলে ছোটখাটো কারণে বড় সমস্যা তৈরি হতে পারে। ঝামেলায় জড়ানোর সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ।

মিথুন রাশি:

বিনিয়োগ থেকে লাভের সুযোগ আসতে পারে। দূরের আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা উচিত। হাঁটু বা পায়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে।

কর্কট রাশি:

অর্থনৈতিক উন্নতি হবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়ানো দরকার। সঞ্চয়ের দিকে নজর দিন। পরিবারের বিবাদ মিটে যাবে। সন্তানের কারণে উদ্বেগ বাড়তে পারে।

সিংহ রাশি:

আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আরও দৃঢ় হবে। পরিবারের কারও চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। ভ্রমণের জন্য দিনটি অনুকূল নয়।

কন্যা রাশি:

হঠাৎ কিছু লাভের সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। গবেষণার কাজে সাফল্য মিলবে। ব্যবসায় লাভ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকা দরকার।

তুলা রাশি: গবেষণায় সফলতা আসতে পারে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। ব্যবসায় লাভের সুযোগ থাকবে। লিভারের সমস্যায় কষ্ট হতে পারে। শিল্পীদের জন্য দিনটি শুভ।

বৃশ্চিক রাশি:

খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই সঞ্চয়ের দিকে মনোযোগী হোন। সম্পত্তি নিয়ে পারিবারিক মতবিরোধ হতে পারে। মানসিক চাপ বাড়বে। নিজেকে সংযত রাখা জরুরি। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন।

ধনু রাশি:

পারিবারিক শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের যত্ন নিন। বড় বিনিয়োগের আগে ভেবে চিন্তে পদক্ষেপ নিন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান থাকুন। সন্তানের কারণে দুশ্চিন্তা দেখা দিতে পারে।

মকর রাশি:

ব্যক্তিগত জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা দ্রুত মিটে যাবে। অর্থনৈতিক পরিকল্পনায় মন দিন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। ভ্রমণের জন্য সময় অনুকূল নয়।

আরও পড়ুন: চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতেই ঘুরে আসুন এই বিখ্যাত মণ্ডপ গুলো

কুম্ভ রাশি:

পুরনো আইনি সমস্যার সমাধান হবে। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি সুবিধাজনক। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ডায়াবেটিসের রোগীরা নিয়ম মেনে চলুন, না হলে অসুবিধা হতে পারে।

মীন রাশি:

ব্যবসায় লাভ বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ভালো সুযোগ হারাতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা থাকবে। প্রবীণদের প্রতি মনোযোগ দিন।

Sahana Chakraborty

সাহানা চক্রবর্তী শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট ২০১৭ সালে জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি পাশ করে “ফার্স্ট ইন ফার্স্ট ক্লাস” অর্জন করি। বিগত পাঁচ বছর ধরে উত্তরবঙ্গের জনপ্রিয় নিউজপেপারের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি ভালোবাসি খাবার নিয়ে লিখতে, রিসার্চ করতে। খবরে ভীষণ আগ্রহী। সফ্ট কপি লেখার উপর বিশেষ ঝোঁক রয়েছে। ইউনিভার্সিটিতে থাকাকালীন বহু অনুষ্ঠান হোস্টও করেছি, সেই থেকে পথচলা শুরু। লেখালেখি, খবর ঘাঁটাই আমার কাজ। বাকি সময়টুকু কাটাই পরিবারের সঙ্গে। উত্তরবঙ্গে থাকার সুবাদে ঘোরাফেরাও হয় বেশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment