আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Alpine Divorce কী? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ডার্ক রিলেশনশিপ ট্রেন্ডের সত্যি ঘটনা

Published on: March 18, 2026
Alpine Divorce

সম্পর্ক ভাঙার নানা ঘটনা আজকাল প্রায় শোনা যায়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি নতুন অদ্ভুত শব্দ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ‘Alpine Divorce’। এই শব্দটি শুনতে যতটা সাধারণ মনে হয় বাস্তবে এর ধারণা ততটাই ভয়ঙ্কর ও বিতর্কিত।

টিক টক, এক্স বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই শব্দ দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন আসলে কি এই ‘Alpine Divorce’ এবং কেন হঠাৎ করে এটি এত আলোচনায় রয়েছে?

কি এই ‘Alpine Divorce’?

সাধারণভাবে ‘Alpine Divorce’ বলতে বোঝানো হয় এমন একটি পরিস্থিতি যেখানে কোন ব্যক্তি সম্পর্ক ভাঙার জন্য নিজের সঙ্গীকে তাহার জঙ্গল বা দুর্গম প্রাকৃতিক এলাকায় ফেলে রেখে চলে যায়। অনেক ক্ষেত্রে এটি পাহাড় ট্রেকিং, হাইকিং বা পাহাড় ভ্রমণের সময়।

অর্থাৎ সরাসরি বিচ্ছেদ না বলে বা সম্পর্কের সমস্যা নিয়ে কথা না বলে একজন সঙ্গে অন্যজনকে বিপদজনক পরিবেশে একা রেখে চলে যায় যা কখনো কখনো জীবন হারির ঝুঁকিও তৈরি করতে পারে।

তবে মনে রাখতে হবে এটি কোন আইনি শব্দ নয় মূলত সোশ্যাল মিডিয়ার ব্যবহৃত একটি আধুনিক ট্রেন্ডিং টার্ম।

কিভাবে ভাইরাল হলো এই শব্দ?

সম্প্রতি এক tiktok ব্যবহারকারীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই শব্দটি আলোচনায় আসে। সেই ভিডিওতে এক নারী দাবি করেন পাহাড়ের হাইকিং করতে গিয়ে তার সঙ্গে তাকে একা ফেলে চলে গিয়েছেন। ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখার পর অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন।

এরপর থেকেই এই ‘Alpine Divorce’ শব্দটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

কোথা থেকে এসেছে এই শব্দ?

অনেকে ধারণা এই শব্দটির উৎস আরো পুরনো। ১৮৯৩ সালে লেখক রবার্ট বার একটি ছোট গল্প ‘An Alpine divorce’ থেকে এই ধারণা সূত্রপাত হয়েছে বলে মনে করা হয়। সে গল্পে একজন ব্যক্তি পাহাড় ভ্রমণের সময় নিজের স্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করে। পরবর্তীতে সেই গল্পের ধারণা থেকে আধুনিক সোশ্যাল মিডিয়া একটি নতুন অর্থে ব্যবহার হতে শুরু করেছে।

আরও পড়ুন: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

কেন বিতর্ক তৈরি হয়েছে?

বিশেষজ্ঞদের মতে এই ধারণা শুধু অদ্ভুত নয়, বরং অনেক ক্ষেত্রে মানসিক ও শারীরিক নির্যাতনের ইঙ্গিত দিতে পারে। পাহাড় বা দুর্গম এলাকায় কাউকে একা ফেলে যাওয়া অত্যন্ত বিপদজনক হতে পারে এবং তা আইনি সমস্যার কারণ হতে পারে।

অনেকেই মনে করছেন সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড হলেও বিষয়টি মোটেই হাস্য রস নয়।

সোশ্যাল মিডিয়ার দ্রুত নতুন ‘ডার্ক ট্রেন্ড’

বর্তমানে অনেকেই ‘Alpine divorce’ শব্দটিকে একটি ডার্ক বা ভয়ংকর ডেটিং ট্রেন্ড হিসেবে দেখছেন। কেউ কি ওইদিকে শুধু মিম বা গল্পের হিসেবে ব্যবহার করলেও বাস্তবে এই সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা ও নিরাপত্তাহীনতার ভয়কে সামনে এনে দিয়েছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment