আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Published on: March 30, 2026
Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষকতার সুযোগ খুঁজছেন উচ্চশিক্ষিত প্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বিভাগের শিক্ষক নেওয়া হবে। মূলত প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিভাগ যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই পথগুলোর জন্য প্রার্থী খোঁজা হচ্ছে। সবমিলিয়ে মোট কয়েকটি শূন্য পদ রয়েছে যেখানে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর দুই স্তরেই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে বিটেক/ বিই অথবা এমটেক/ এমই ডিগ্রী থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি পিএইচডি ডিগ্রী ও আবশ্যক। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষকতার জন্য এই যোগ্যতা গুলি এখন প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে, কারণ বিশ্ববিদ্যালয়ের স্তরে গবেষণামূলক কাজের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিজ্ঞতা

অভিজ্ঞতার ক্ষেত্রে ও আলাদা মানদন্ড রয়েছে। আ্যসোসিয়েট প্রফেসর পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে প্রফেসর পদে আবেদন করতে গেলে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অর্থাৎ এই পদগুলি মূলত অভিজ্ঞ দক্ষ শিক্ষকদের জন্য নির্ধারিত।

CategoryDetails
OrganizationDelhi University
Post NameProfessor & Associate Professor
DepartmentsComputer Engineering, ECE, Electrical Engineering
Total VacanciesMultiple
QualificationB.Tech/B.E + M.Tech/M.E + PhD
ExperienceAssociate Professor – 8 Years, Professor – 10 Years
Application ModeOnline
Job LocationDelhi
Official WebsiteDelhi University Official Website
Selection ProcessAcademic Merit + Experience + Interview
Last DateAs per official notification

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে। প্রার্থীদের প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুজে নিতে হবে। তারপর নির্দেশিকা অনুযায়ী আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় পেরিয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুন: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থায় প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর অত্যন্ত সম্মানজনক পদ। সাধারণত phd ডিগ্রী ছাড়াই পদগুলিতে সরাসরি নিয়োগ সম্ভব নয়। পাশাপাশি গবেষণা প্রকাশনার শিক্ষাদানের অভিজ্ঞতা এবং একাডেমিক অবদানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সবমিলিয়ে বলা যায়, যারা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষকতা এবং গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি বড় সুযোগ। দিলে বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ শুধু কর্মজীবনের নয় গবেষণার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিতে পারে। তাই যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.du.ac.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment