District Health Recruitment: জেলায় আবারো স্বাস্থ্যপরিসেবা কে আরো শক্তিশালী করতে বড়সড় নিয়োগ প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সরকারি ওয়েবসাইটে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাতে সময় খুবই কম, তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে এবার উল্লেখযোগ্য শূন্য পদের নিয়োগ করা হবে, যা স্বাস্থ্যপরিসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মী সংকট মেটাতে বড় ভূমিকা নেবে।
জানা গিয়েছে, ন্যাশনাল আরবান হেলথ মিশন এর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সমন্বয়ে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। প্রশাসন সূত্রে খবর, জেলার বিভিন্ন শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তথা UPHC তে শক্ত পরিষেবা আরো গুছিয়ে তুলতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে বিপুল সংখ্যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদেই মোট ৩৮ টি শূন্য পদে কর্মী নেওয়া হবে। পাশাপাশি স্টাফ নার্স পদেও চাহিদা অনুযায়ী শূন্য পদ পূরণ করতে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।
বয়স সীমা
আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
যোগ্যতা
আবেদনকারীকে জিএনএম বা এ এম এম ট্রেনিং সংক্রান্ত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। যোগ্যতা ও সার্টিফিকেট যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের জেলা শহর বা উপ-শহরাঞ্চল অঞ্চলের যেকোনো UPHC তে পোস্টিং দেওয়া হবে। কাজের ক্ষেত্র মূলত রোগী পরিচর্যা মা ও শিশুর স্বাস্থ্যপরিসেবা, টিকাকরণ ,স্বাস্থ্য শিক্ষা, বাড়ি ভিত্তিক পরিষেবা এবং মিশনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকবে।
আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। প্রার্থীতে নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ পত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, হাতের সময় অত্যন্ত কম এবং নির্ধারিত সময়সীমার পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না। আর দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: ধনেপাতা কীভাবে দীর্ঘদিন টাটকা রাখবেন, সহজ ও কার্যকর সংরক্ষণ কৌশল
বেতন কাঠামো
বেতন কাঠামোর ক্ষেত্রেও বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ রয়েছে। কমিউনিটি হেলথ এসিস্ট্যান্ট পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা। জেলা স্বাস্থ্য প্রশাসনের মতে, এই বেতন সরকারি প্রকল্প ভিত্তিক চুক্তি প্রাপ্ত কর্মীদের জন্য উপযুক্ত। পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ প্রকল্প যুক্ত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য পরিকাঠামোকে আরো সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের আশা, নতুন কর্মী যোগ দিলে শহরাঞ্চলের ছাত্র কেন্দ্রগুলিতে কর্মী সংকট অনেকটাই কাটবে এবং রোগীদের পরিষেবা প্রদান আরও দ্রুততর ও কার্যকর হবে।











