আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

DPL Fire Officer Recruitment 2025: দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ফায়ার অফিসার নিয়োগ, পারিশ্রমিক প্রায় 40 হাজার টাকা

Published on: November 19, 2025
DPL Fire Officer Recruitment 2025

DPL Fire Officer Recruitment 2025: রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড আবারো নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই সংস্থা বর্তমানে ফায়ার অফিসার পদে যোগ্য অভিজ্ঞ কর্মী খুঁজছে। চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ করা হবে নির্দিষ্ট সময়ের জন্য, এই উপযুক্ত প্রার্থীদের জন্য এটি রাজ্য সরকারি সংস্থায় পুনরায় কাজের এক অসাধারণ সুযোগ হতে পারে।

ডিপিএলের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে আবেদন করতে পারবেন এমন প্রার্থীরা, যাদের বিজ্ঞান কলা বা বাণিজ্য শাখার যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে। একইসঙ্গে, আবেদন কারীর বয়স সর্বাধিক ৬২ বছর পর্যন্ত হতে পারবেন। অর্থাৎ অবসরপ্রাপ্ত বা অবসরোত্তর চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিরাও এই পদে আবেদন করার সুযোগ পাবেন।

তবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়, বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে প্রার্থীর অবশ্যই রাজ্য সরকারের কোন সংস্থায় বা সমমানের প্রতিষ্ঠানে ফায়ার অফিসার বা অনুরূপ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতায় নির্বাচনের ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবে।

চুক্তির ভিত্তিতে নিযুক্ত প্রার্থীর প্রাথমিক মেয়াদ হবে এক বছর। তবে কাজের পারফরম্যান্স ও সংস্থার প্রয়োজনের উপর ভিত্তি করে সেই মেয়াদ পরবর্তীতে তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ, দীর্ঘমেয়াদী কাজের সুযোগও রয়েছে এই পদে।

মাসিক পারিশ্রমিক হিসেবে নির্বাচিত প্রার্থী পাবেন ৪০,০০০ টাকা। সরকারি চাকরির মত নিয়মিত সুবিধা না থাকলেও, এই পারিশ্রমিক অবসর প্রাপ্তদের জন্য যথেষ্ট আকর্ষণীয়। পাশাপাশি, দুর্গাপুরের মতো শিল্পনগরী তে ডিপিএলের ফায়ার সেফটি বিভাগে কাদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা, জরুরী প্রতিক্রিয়া অগ্নি নির্বাপন সংক্রান্ত প্রশিক্ষণ চালানোর দায়িত্ব পালন করতে হবে নিযুক্ত ব্যক্তিকে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমেটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথির স্ব প্রমাণিত প্রতিলিপি সংযুক্ত করে ইমেইল বার ডাক যোগে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ১৮ই নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। অর্থাৎ, নির্ধারিত সময়সীমার আগে আবেদনপত্র সম্পন্ন করতে হবে নইলে আবেদনপত্র গ্রহণ যোগ্য হবে না।।

ডি পি এল জানিয়েছেন, প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই ইন্টারভিউ এর তারিখ ও সময় সংক্রান্ত তথ্য পরে সংস্থার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই আবেদন কারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, আবেদন পাঠানোর পর ডিপি এল এর ওয়েবসাইট নিয়মিতভাবে পরীক্ষা করে দেখা হবে যেন কোন গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়।

আরও পড়ুন: বর্ধমান সদর প্যায়ারা নিউটেশন ওয়েলফেয়ার সোসাইটির অনন্য উদ্যোগ—‘বিনা পয়সার শপিংমল’।

সুযোগ ও তাৎপর্য

বর্তমানে বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন, যাদের অভিজ্ঞতা ও দক্ষতা যথেষ্ট মূল্যবান। ডিপিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি তাদের জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে। যাতেই তারা পুনরায় নিজেদের অভিজ্ঞতা ব্যবহার করে জনস্বার্থে কাজ করতে পারেন। পাশাপাশি, এই নিয়েও রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সংস্থা নিরাপত্তা অগ্নি নির্বাপন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেও সহায়তা করবে।

সুতরাং, যারা অবসরপ্রাপ্ত হয়েও কর্মজীবনের সঙ্গে যুক্ত থাকতে চান বা সরকারি সংস্থায় অভিজ্ঞতা ব্যবহার করে আরেকটি নতুন অধ্যায় শুরু করতে চান, তাদের জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ফায়ার অফিসার পদ হতে পারে এক গুরুত্বপূর্ণ সুযোগ।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download Now

অফিসিয়াল ওয়েবসাইট: www.dpl.net.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment