IDBI Bank Junior Assistant Manager Recruitment 2026: ব্যাংকিং সেক্টরে চাকরি করতে আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এলেও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সারা দেশের বিভিন্ন শাখায় মোট ১১০০ শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান এমন তরুন তরুণীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।
কতগুলি শূন্য পদ রয়েছে
এই নিয়োগের মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ১১০০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা দেশের বিভিন্ন আইডিবিআই ব্যাংকের শাখা অফিসে কাজ করার সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণ OBC এবং PwBD শ্রেণীর প্রার্থীদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যদিকে এসসি এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর হলেই আবেদন করা যাবে।
ডিপ্লোমা ডিগ্রি থাকলেই পদের জন্য আবেদন করা যাবে না।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| সংস্থা | IDBI Bank |
| পদের নাম | Junior Assistant Manager |
| মোট শূন্যপদ | 1100 |
| চাকরির স্থান | ভারতের বিভিন্ন শাখা |
| শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন |
| ন্যূনতম নম্বর | General/OBC/EWS – 60%, SC/ST/PwBD – 50% |
| বয়সসীমা | 20 – 25 বছর |
| আবেদন শুরু | 8 মার্চ 2026 |
| আবেদন শেষ | 19 মার্চ 2026 |
| নির্বাচন প্রক্রিয়া | Online Test, Document Verification, Interview, Medical Test |
| আবেদন ফি | SC/ST/PwBD – ₹250, Others – ₹1050 |
| আবেদন মাধ্যম | Online |
বয়সসীমা
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন করার সময়সীমা
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ই মার্চ ২০২৬ থেকে। আবেদন করা শেষ তারিখ ১৯ মার্চ ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্ত নির্বাচিত হবে-
- অনলাইন লিখিত পরীক্ষা
- ডকুমেন্ট যাচাই
- ব্যক্তিগত সাক্ষাৎকার
- মেডিকেল পরীক্ষা
সব ধাপ সফল ভাবে উত্তীর্ণ হলেই প্রার্থীরাই পদে নিয়োগ পাবেন।
আবেদন ফি
আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট ফি জমা দিতে হবে।
- SC/ST/PwBD প্রার্থীদের জন্য: ২৫০ টাকা
- অন্যান্য প্রার্থীদের জন্য: ১০৫০ টাকা
আরও পড়ুন: রাইটসে চাকরি সুযোগ, বিভিন্ন বিভাগে কনসালটেন্ট নিয়োগ আবেদন করবেন কিভাবে
কিভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থনা আই ডি বি আই ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদের ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
ব্যাংকিং সেক্টরে স্থায়ী চাকরির খোঁজে ঢাকা স্নাতকদের জন্য আইডিবিআই ব্যাংকের এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্ধারিত যোগ্যতা পূরণ করলে দ্রুত আবেদন করা উচিত কারণ সীমিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.idbi.bank.in |










