আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Indian Museum Young Professional Recruitment 2026: গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর ও সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজিস্ট পদে নিয়োগ

Published on: December 18, 2025
Indian Museum Young Professional Recruitment 2026

Indian Museum Young Professional Recruitment 2026: দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান কলকাতার ভারতীয় জাদুঘর তরুণ ও দক্ষ স্নাতকদের জন্য চাকরির বড় সুযোগ নিয়ে এসেছে। ডিজিটাল মাধ্যমে জাদুঘরের উপস্থিতি আরো শক্তিশালী করতে গ্রাফিক্স ডিজাইন ভিডিও নির্মাণ ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় দক্ষ প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়েও প্রক্রিয়া চুক্তিভিত্তিক ‘ইয়ং প্রফেশনাল’পদে করা হচ্ছে।

সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের অধীনস্থ এই জাদুঘরে মোট তিনটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে। আধুনিক ডিজিটাল যুগে জাদুঘরের কর্মকান্ড ও সংগ্রহ সাধারণ মানুষের কাছে আরো আকর্ষণীয় ভাবে তুলে ধরতেই এই উদ্যোগ।

কোন কোন পদে নিয়োগ হবে?

নিয়োগের জন্য ঘোষিত পদ গুলি হল-

  • ইয়ং প্রফেশনাল (গ্রাফিক্স ডিজাইনার)
  • ইয়ং প্রফেশনাল (ভিডিওগ্রাফি কাম ভিডিও এডিটর)
  • ইয়ং প্রফেশনাল (সোশ্যাল মিডিয়া ট্রাটেজিস্ট)

প্রতিটি পদে নির্বাচিত প্রার্থীকে মাসিক ৩৫ হাজার টাকা সম্মানী দেওয়া হবে। প্রথমে এক বছরের জন্য চুক্তি হবে তবে কাজের পারফরম্যান্স ও প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরো এক বছর বাড়ানো হতে পারে।

যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা

এই পথগুলিতে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সাংবাদিকতা ও গণ যোগাযোগ মিডিয়া সাইন্স, ভিজুয়াল আর্টস, ফাইন আর্টস, ডিজিটাল মার্কেটিং পাবলিক রিলেশন বা সংশ্লিষ্ট বিষয় পড়াশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

গ্রাফিক ডিজাইনার পদের জন্য প্রার্থীর বা Adobe Photoshop, illustrator, In design, Corel DRAW এর মত সফটওয়্যার এর দক্ষতা থাকা জরুরী। প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করার ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

ভিডিও এডিটর পদের ক্ষেত্রে ভিডিওগ্রাফি ও ভিডিও সম্পাদনাই দক্ষতা আবশ্যক।Adobe premier Pro, After effects, Final cut Pro, Da Vinci Resolve এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ডকুমেন্টারি, প্রচারমূলক ভিডিও শর্ট ভিডিও বা রিল তৈরি করার অভিজ্ঞতা থাকলে তা বিশেষভাবে গুরুত্ব পাবে।

সোশ্যাল মিডিয়ার পদের জন্য প্রার্থীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কন্টেন্ট পরিকল্পনা, পোস্ট ম্যানেজমেন্ট ও অডিয়েন্স এনগেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কনটেন্ট লেখা বেসিক গ্রাফি ক্স তৈরি এবং সোশ্যাল মিডিয়ার অ্যানালিটিক্স টুল ব্যবহারের অভিজ্ঞতা থাকলে তাও অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ

এই নিয়োগের জন্য অনলাইনে নয়, অফলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথি ও অভিজ্ঞতা সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত কপি পাঠাতে হবে-
ডিরেক্টর, ইন্ডিয়ান মিউজিয়াম
২৭, জওহরলাল নেহেরু রোড, কলকাতা-৭০০০১৬

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টার মধ্যে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।

আরও পড়ুন: একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগ ইন্টারভিউ তালিকা প্রকাশ, ২০,৫০০ জনের মধ্যে কতজন নতুন, কতজন চাকরি বাতিল প্রার্থী?

কেন এই চাকরি বিশেষ গুরুত্বপূর্ণ

এই নিয়োগ বিজ্ঞপ্তি তরুণ মিডিয়া ও ক্রিয়েটিভ পেশাজীবীদের জন্য একটি ব্যতিক্রমী সুযোগ। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি ডিজিটাল দক্ষতা বাস্তবে প্রয়োগ করার সুযোগ মিলবে। যারা সৃজনশীল কাজের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান তাদের জন্য এই পথগুলি নিঃসন্দেহে আকর্ষণীয়।

Official Notification – Download Now

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment