IRCTC CA/CMA Recruitment 2026: ইন্ডিয়ান রেলওয়ে কেতারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি চেটার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট পদে একজনকে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ দেবে। এই নিয়োগী আগ্রহী যোগ্য পেশাজীবীরা ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
এই চাকরিটি কেন্দ্রীয় সরকারি সংস্থা IRCTC র অধীনে এবং প্রাথমিকভাবে মুম্বাইয়ের আঞ্চলিক অফিসের নিয়োগ দেওয়া হবে, পরে কাজের প্রয়োজন অনুযায়ী ভারতের বিভিন্ন স্থানে বদলি হতে পারে।
পদের বিবরণ ও সুবিধা
এই নিয়োগ চুক্তিভিত্তিক প্রথমে দুই বছরের মেয়াদ, তারপরে সংস্থার প্রয়োজন এবং কর্মীর পারফরম্যান্স অনুযায়ী আরও একটা বছরে এই মেয়াদ বাড়ানো যেতে পারে।
মাসিক বেতন: ৭০,০০০ এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে যোগ্য কর্মীরা ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
এই নিও কে আবেদন করার জন্য প্রার্থী নিম্নোক্ত যোগ্যতা গুলি থাকতে হবে:
- স্ট্যাটাস একাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট সার্টিফাইড হতে হবে
- পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা কমপক্ষে দু’বছর থাকতে হবে
- বিশেষভাবে ১ বছরের কাজের অভিজ্ঞতা এবং একাউন্টিং ও ট্যাক্সেশনই ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা ও ছাড়
সাধারণ প্রার্থীর বয়সসীমা সর্বত্র ৪০ বছর সরকারি নীতিমালা অনুযায়ী SC/ST/OBC/PWD এবং প্রাক্তন সৈনিকদের বয়সের ছাড় দেওয়া হবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| সংস্থার নাম | ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) |
| পদের নাম | চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) / কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (CMA) |
| নিয়োগের ধরন | চুক্তিভিত্তিক |
| চুক্তির মেয়াদ | ২ বছর (পারফরম্যান্স অনুযায়ী আরও ১ বছর বাড়তে পারে) |
| কাজের স্থান | মুম্বাই (প্রয়োজনে ভারতের অন্যত্র বদলি হতে পারে) |
| মাসিক বেতন | ₹৭০,০০০ + অন্যান্য সুবিধা |
| যোগ্যতা | CA বা CMA সার্টিফাইড |
| অভিজ্ঞতা | ন্যূনতম ২ বছর (অ্যাকাউন্টিং ও ট্যাক্সেশনে অন্তত ১ বছর) |
| বয়সসীমা | সর্বোচ্চ ৪০ বছর |
| বয়স ছাড় | SC/ST/OBC/PWD/প্রাক্তন সৈনিকদের জন্য প্রযোজ্য |
| নির্বাচন পদ্ধতি | Walk-in Interview |
| ইন্টারভিউ তারিখ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ – ৫ মার্চ ২০২৬ |
| ইন্টারভিউ সময় | সকাল ১০টা – বিকেল ৫:৩০টা |
| অফিসিয়াল ওয়েবসাইট | IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট |
ইন্টারভিউ ও আবেদন প্রক্রিয়া
IRCTC এই নিয়োগের জন্য ওয়ার্ক ইন ইন্টারভিউ আয়োজন করবে যেখানে যোগ্য প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
ইন্টারভিউ চলবে: ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৫ই মার্চ ২০২৬ পর্যন্ত। সময় সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
ইন্টারভিউ স্থান: বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেন্দ্রগুলি ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।
প্রার্থীদের প্রয়োজনীয় দস্তাবেজ ফর্ম ও অন্যান্য নথিসহ নির্ধারিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
IRCTC দেশের অন্যতম প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং রেলওয়ে ট্যুরিজম ও ক্যাটারিং সেবা পরিচালনায় মুখ্য ভূমিকা রাখে। এই প্রতিষ্ঠানটি শুধু নিয়োগের ক্ষেত্রেই নয় বরং পেশাদারদের জন্য স্থিতিশীল বেতন, সরকারি সুবিধা এবং ক্যারিয়ার গঠনে দারুন সুযোগ দেয়।
CA/CMA প্রফেশনাল রা ফাইন্যান্স একাউন্টিং এবং কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, যার মাধ্যমে সংস্থার আর্থিক স্বচ্ছতা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়।
IRCTC একটি আকর্ষণীয় সরকারি চাকরি সুযোগ ঘোষণা করেছে যেখানে চুক্তিভিত্তিকভাবে সিএ বা সি এম এ পদের জন্য একজনকে নিয়োগ করা হবে। বেতন অভিজ্ঞতা বয়স সীমা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত শেষের সংস্থার ওয়েবসাইটে দেওয়া রয়েছে। যারা এই ক্ষেত্রে যোগ্য তাৎক্ষণিক ভাবে ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারেন।
Please Visit – trendypavilion.com










