আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kacha Badam: বীরভূম কে বিশ্ব চিনেছে আমার গানে”, শিল্পী ভাতা না পেয়ে বিতর্কিত মন্তব্য আলোচনায় “কাঁচা বাদাম” গায়ক

Published on: February 3, 2026
Kacha Badam

Kacha Badam: ভারতের বা আন্তর্জাতিক ভাইরাল কাঁচা বাদাম গানের জনপ্রিয় মুখ ভুবন বাদ্যকর নতুন করে এক মন্তব্য কে কেন্দ্র করে বিতর্কের শীর্ষে উঠে এসেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় থাকা এই সংগীতশিল্পী সম্প্রতি নিজের আক্ষেপ প্রকাশ করে বলেন তার গানের কারনে বীরভূম তথা পশ্চিমবঙ্গ বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছে কিন্তু তিনি এখনো সরকারি শিল্পী ভাতা পেতে পারেননি। সেই বক্তব্য কিরে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই জোরালো প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ভুবন বাধ্য কর শুক্রবার বীরভূম জেলার জেলাশাসকের দপ্তরে অনুষ্ঠিত ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের একটি বিক্ষোভ কর্মসূতি অংশগ্রহণ করেন। সেখানে তিনি প্রশাসনের কাছে কথা জানান যে, শুধুমাত্র তিনি নয় যারা দিনরাত বাঁশের কাজ করেন বা ঢাক বাজান তাদের প্রত্যেকের জন্য সরকারি স্বীকৃতি ও সুবিধা থাকা উচিত। তিনি বলেন,”আমি শিল্পী ভাতা পাইনি বলেই আজ ডিসিএম সাহেবের কাছে এসেছি”।

ভুবন এর এই মন্তব্যটি তার পরিচিত ও খ্যাতি সম্পর্কে আলাপ করার সময় এসেছে। তিনি দাবি করেন যে তার গানের মাধ্যমে বীরভূম “বিশ্ব দরবারে” পরিচিতি হয়েছে এবং বলছেন “বীরভূমকে ভগবান আমার মুখ দিয়ে চিনিয়েছেন”। এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সহ বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে যেখানে কেউ মন্তব্য করছেন এটি অত্যধিক আত্মমর্যাদা প্রদর্শন অথবা বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন।

প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বীরভূমের কোরালজুরী গ্রামের এক সাধারণ বাদাম বিক্রেতা যিনি ২১ সালে নিজের গীতিকার ও সুরভোগে তৈরি কাঁচা বাদাম গানটি গেয়ে তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেন। এই গান মুহূর্তেই জনপ্রিয় হয়ে ওঠে এবং তাকে ইন্টারনেট সেন্সেশন এ পরিণত করে

তবে ভাইরাল হওয়া সত্ত্বেও ভুবনের জীবনে তেমন স্থায়ী আর্থিক লাভ না হওয়া নিয়ে তিনি আগে থেকেই মন্তব্য করেছেন। ২০২১এ ভাইরাল হওয়ার পর কিছু টাকা স্বীকৃতি ও সহায়তা পেয়ে অতি দীর্ঘমেয়াদি শিল্পী ভাতার মতো সরকারি সহায়তা পানি যা নিয়মিত শিল্পীদের জন্য দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে ২০১৭ সালের পর থেকে শিল্পী ভাতার জন্য নতুন করে নাম নথিভুক্ত বন্ধ হয়েছে এবং করোনা কালীন সময়ে ভুবনের আবেদনটি নিয়ম অনুযায়ী গ্রহণ করা হয়নি।

ভুবনের উপস্থিতি শুধুমাত্র শিল্পী ভাতা নিয়ে অনুরোধেই সীমাবদ্ধ ছিল না, ডোম সমাজ বিকাশ পরিষদ তাদের ১৪ দফা দাবিতেও জোর দিয়েছিল। যার মধ্যে রয়েছে ডোম উন্নয়ন পর্ষদ গঠন, ভূমিহীনদের জন্য পাট্টা প্রদান,আবাস যোজনার বাড়ি, শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থান ইত্যাদি। বীরভূম জেলা প্রশাসনিক ভবনের সামনে সড়ক লিপি জমা দেওয়ায় একটি বর্ণাঢ্য মিছিলে বাঁশ,ঢাক, ঢোল বাজিয়ে এই দাবিগুলো তুলে ধরা হয়।

আরও পড়ুন: বারান্দার টবেই সফলভাবে আদা চাষ করুন বাড়িতেই সহজ পদ্ধতি ও যত্নের টিপস

এই ঘটনাটি নিয়ে এখন আবেদনটি কি ধরনের প্রশাসনিক পদক্ষেপে পরিণত হবে, তা দেখার বিষয় হিসেবে রয়েছে। অনেকেই মনে করছেন ভূবন মন্তব্যটি তার নিজের অনুভূতি ও সমাজের প্রান্তিক শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা, আবার কেউ কেউ এটি নিয়ে সমালোচনাও করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক নিয়ে নানান রকম মন্তব্য ও আলোচনা দেখা যাচ্ছে, যা আগামী দিনে আরো প্রবল হতে পারে।

সুতরাং, কাঁচা বাদাম গানে খ্যাত ভুবন বাদ্যকর কেবল মুগ্ধকর ভাইরাল হিটের জন্য নয়, এবার সরকারি শিল্পী ভাতা না পাওয়া নিয়ে নিজের মতামত প্রকাশ করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

Please Visit – trendypavilion.com

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment