আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kalyani University Teacher Recruitment 2026: কল্যাণী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ, বিভিন্ন বিভাগের আবেদন করতে পারবেন PhD প্রার্থীরা

Published on: January 11, 2026
Kalyani University Teacher Recruitment 2026

Kalyani University Teacher Recruitment 2026: শিক্ষা ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বড় সুযোগ নদীয়ার কল্যাণীতে। অবস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে মোট ২৩ টি শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সমাজবিজ্ঞান পরিসংখ্যান ও প্রাণিবিদ্যা এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান আরো উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে এবং প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

যে যে বিভাগে নিয়োগ

এই নিয়োগের আওতায় যে বিভাগ গুলিতে শিক্ষক নেওয়া হবে সেগুলি হল-

  • সমাজবিজ্ঞান
  • পরিসংখ্যান
  • প্রাণিবিদ্যা

বিশেষত সমাজবিজ্ঞানের তাত্ত্বিক ও প্রয়োগমূলক জ্ঞানে পারদর্শী প্রার্থী পরিসংখ্যানে আধুনিক তথ্য বিশ্লেষণ ও বায়োলো স্ট্যাটিস্টিকসের দক্ষ শিক্ষক ও প্রাণীবিদ্যায় সেল বায়োলজি, ডেভেলপমেন্ট বায়োলজি ও ফিশারিজ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যোগ্যতা কি লাগবে

এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় বা সম্মানি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ১০ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকা আবশ্যক।

যাদের গবেষণামূলক প্রবন্ধ আন্তর্জাতিক বা জাতীয় জার্নালে প্রকাশিত হয়েছে এবং যারা স্নাতকোত্তর ও গবেষণার স্তরের ছাত্রছাত্রীদের গাইড করার অভিজ্ঞতা রাখেন,তাদের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা মিলতে পারে।

বেতন কাঠামো

কল্যাণী বিশ্ববিদ্যালয় এ শিক্ষক পদগুলির জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে পদ ভেদে বেতন হবে-

  • অধ্যাপক: প্রতিমাসে ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০
  • সহযোগী অধ্যাপক: প্রতিমাসে প্রায় ১,৩১,৪০০ থেকে ২,১৭,১০০
  • সহকারি অধ্যাপক: প্রতিমাসে প্রায় ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০

এই বেতন ইউজিসি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত এবং অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের আকৃষ্ট করার মতো যথেষ্ট প্রতিযোগিতা মূলক।

বিষয়বিস্তারিত
বিশ্ববিদ্যালয়ের নামকল্যাণী বিশ্ববিদ্যালয়
চাকরির ধরনশিক্ষক নিয়োগ (চুক্তিভিত্তিক)
মোট পদ২৩টি
বিভাগসমাজবিজ্ঞান, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা
পদঅধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক
যোগ্যতাসংশ্লিষ্ট বিষয়ে PhD
অভিজ্ঞতান্যূনতম ১০ বছর শিক্ষকতা/গবেষণা
বেতন (UGC অনুযায়ী)₹57,700 – ₹2,18,200
বয়স সীমাসর্বোচ্চ ৪০ বছর
আবেদন শুরু৯ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ২৭ জানুয়ারি ২০২৬
আবেদন ফি₹২০০০
আবেদন পদ্ধতিঅনলাইন
নির্বাচন পদ্ধতিস্ক্রিনিং + ইন্টারভিউ
কর্মস্থলকল্যাণী, নদীয়া, পশ্চিমবঙ্গ

বয়স সীমা ও নিয়োগের মেয়াদ

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। কাজের মান ও বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আরও পড়ুন: ন্যালকোতে(NALCO) গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি নিয়োগ, আবেদন শুরু জানুয়ারি থেকে

আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইন পদ্ধতিতে।

  • আবেদন শুরু: ৯জানুয়ারি ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬

আবেদন করার সময় প্রার্থীদের ২০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া উচ্চ শিক্ষায় যুক্ত হতে ইচ্ছুক পিএইচডি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ। শিক্ষাদান ও গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কাজ করার সুযোগ মিলবে এই নিয়োগের মাধ্যমে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.klyuniv.ac.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment