Kolkata University Project Scholar Recruitment 2025: রাজ্যের মহিলা উদ্যোগ প্রতিদের নিয়ে এক বিশেষ ঘোষণা প্রকল্প শুরু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ও রাজ্যের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের অবস্থান, তাদের সাফল্যের গল্প সমস্যা ও চ্যালেঞ্জ গুলিকে বিশদভাবে বিশ্লেষণ করা। সমাজের অগ্রগতিতে নারীদের অর্থনৈতিক ভূমিকা এবং তাদের উদ্যোক্তা হিসেবে উঠে আসার প্রেক্ষাপট এই গবেষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন মানবসম্পদ। তাই বিশ্ববিদ্যালয়ের তরফে ঘোষনা করা হয়েছে স্বল্প মেয়াদী এই গবেষণার কাজে দুজন প্রজেক্ট স্কলার নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মূলত প্রকল্প পরিচালনা,ফিল্ড সার্ভে, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ আর্থিক নথি সংরক্ষণ সহ নানা প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজের দায়িত্ব পালন করবেন।
| Organization Name | Kolkata University |
| প্রকল্পের নাম | Survey of Women Entrepreneurs in West Bengal |
| পদের নাম | প্রজেক্ট স্কলার Admin/ Field Coordinator/ Technical Assistance |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর |
| শূন্যপদ | ২ টি |
| পারিশ্রমিক | ১৮০০০ থেকে ২১ হাজার টাকা |
| আবেদন করার শেষ দিন | ১০ নভেম্বর ২০২৫ |
কোথায় কাজ হবে
এই গবেষণা প্রকল্পের কাজ হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে। তবে প্রয়োজনেই প্রার্থীদের রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করতে হতে পারে।
কাজের মেয়াদ ও পারিশ্রমিক
প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ প্রাথমিকভাবে এক বছর। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে চুক্তি নবায়নের সম্ভাবনাও থাকতে পারে। নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮০০০ থেকে ২১ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। দা অভিজ্ঞতা ও দক্ষতা ভিত্তি নির্ধারিত হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের সর্বাধিক চল্লিশ বছর বয়স সীমার মধ্যে থাকতে হবে। যোগ্য প্রার্থী হলে তবে নিম্নলিখিত শিক্ষাগত মানদণ্ড পূরণ করতে হবে-
- অর্থনীতি, বাণিজ্য, ম্যানেজমেন্ট অথবা সম্পর্কিত বিষয়ে স্নাতক উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর অধ্যয়নরত হতে হবে।
- কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে
- ডেটা আ্যনালাইসিস ফিনান্স ও একাউন্ট সম্পর্কিত কাজ সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- বাংলা, ইংরেজি হিন্দি তিনটি ভাষাতেই ভালো দখল থাকা আবশ্যক
- পূর্বে কোন গবেষণা বা সার্ভে সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে তা প্রাধান্য পাবে।
প্রয়োজনীয় নথি
আগ্রহী প্রার্থীদের আবেদন করার সময় জীবনপঞ্জি কভার লেটার এবং প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার নথি email পাঠাতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন।
আরও পড়ুন: MSc ডিগ্রি থাকলেই চাকরি! প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদন করুন | বেতন ₹55,000
আবেদনের শেষ তারিখ
এ প্রকল্পে আবেদন করার শেষ দিন ১০ নভেম্বর ২০২৫ নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিস্তারিত তথ্য
আবেদনের email (sbbm@caluniv.ac.in) ঠিকানা ও পূর্ণ বিজ্ঞপ্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া এবং সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা ও নথি নিশ্চিত করা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download Now
অফিসিয়াল ওয়েবসাইট: www.caluniv.ac.in/
এই প্রকল্পটি কেবলমাত্র একটি চাকরির সুযোগ নয়, বরং রাজ্যের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অবস্থান ও তাদের পথ চলার এক অনন্য দলিল তৈরীর অংশ হওয়ার সুযোগ। গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীরা রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকার একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।











