আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

kolkata Winter Day Trip Guide: কলকাতা থেকে ঘুরতে পারফেক্ট ডে-ট্রিপ গাইড রইল আপনাদের জন্য

Published on: January 7, 2026
kolkata Winter Day Trip Guide

kolkata Winter Day Trip Guide: শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাস মানে একটু ঘুরে আসা। কলকাতা শহর ও তার আশেপাশে এমন অনেক জায়গা আছে যেখানে সকাল থেকে বেরিয়ে দুপুর বা সন্ধ্যা পর্যন্ত পুরোটা সময় উপভোগ করা যায় সপ্তার শেষে পরিবার বন্ধু বা যুগল সব ধরনের সঙ্গে।

ছোটদের সঙ্গে মজার ঘোরাঘুরি

যদি ভ্রমণে আপনার সঙ্গী শিশু থাকে, অবশ্যই এমন জায়গা বেছে নিন যেখানে তারা খেলাধুলা শিখতে পারা ও মজা সবকিছুই পায়:

এয়ারক্রাফট মিউজিয়াম (নিউ টাউন)

নিউটাউনের এয়ারক্রাফ্ট মিউজিয়াম শিশুদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এখানে স্থাপন করা হয়েছে একটি আসল যুদ্ধবিমান যার দৈর্ঘ্য ৫৩ মিটার। ওজন ১৮৫ টন। ভারতীয় নৌসেনার তত্ত্বাবধানে এটি তামিলনাড়ু থেকে কলকাতায় আনা হয়েছে। মিউজিয়ামে ঘুরে সত্যি কারের বিমান দেখে শিশুদের কৌতূহল বাড়তে পারে।

আসার রুট- নিউ টাউনের ডিজে ব্লক থেকে বাস বা সেক্টর ফাইভ থেকে অটো বা বাস
সময়: শনিবার রবিবার দুপুর বারোটা থেকে সন্ধ্যে সাড়ে আটটা পর্যন্ত। সোমবার বন্ধ থাকে।

হাওড়া রেল মিউজিয়াম

পুরনো দিনের ট্রেনের ইঞ্জিন কামরা সেলুন কার ও স্টিম ইঞ্জিন সবকিছু সরাসরি নিজের সামনে দেখতে পাবেন এখানে। টয় ট্রেনের মিনি পরিবেশ ও পুরনো রেলগাড়ি সংগ্রহ শিশুদের জন্য শিক্ষামূলক ও আনন্দদায়ক।

আসার রুট – হাওড়া স্টেশনের কাছে
সময়– প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। সোমবার বন্ধ।

নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম

এটি শিশুদের মনোযোগ আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে পুতুল, মডেল ও শিখন কেন্দ্রিক প্রদর্শনীতে। রামায়ণ মহাভারতের মডেল, গণেশ গ্যালারি সবই ছোটদের জন্য আকর্ষণীয়।

সময়- বুধবার বাদে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা। শিশুদের ১০ টাকা বড়দের কুড়ি টাকা ফি।

প্রবীণ বা আধ্যাত্মিক ভ্রমণের জন্য

বরানগরের কাঁচের মন্দির

গঙ্গার পট বরানগরে এই মন্দির কাচের শিল্প শৈলীতে নির্মিত, যা দেখতে অনন্য। ক্লান্ত দিনের শেষে ধীরে ধীরে এখানে বসে আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যায়।

কি রয়েছে: অষ্ট কোন আকৃতির কাচের গঠনে কালী রামকৃষ্ণ সারদা দেবীর মূর্তি। বীর মুক্ত পরিবেশে শান্ত সময় কাটাতে ভালো জায়গা।

প্রকৃতি বন্ধুর ও যুবকদের জন্য স্পট

জাপানিজ গার্ডেন (ইকোপার্ক নিউটাউন)

প্রকৃতির সঙ্গে মিশে থাকা বড় পার্ক এটা সকলের জন্য নির্বিশেষে উপভোগ্য। ভেসেল করে জলপথে ঘোরাঘুরি ব্যাটারি চালিত গাড়ি বা টয়ট্রেন সবকিছুতে সময় কাটানো যায়। পার্কের ভেতর স্থাপিত জাপানি শৈলেন বাগান ও বুদ্ধমূর্তি ও দর্শনীয়।

আরও পড়ুন: কলকাতার সায়েন্স সিটিতে হটিকালচারিস্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ

সাম্প্রতিক স্মৃতি কেন্দ্র বা সুন্দর স্থান গুলিও ঘুরে দেখুন

  • বর্তির বিল: নৌকা বিহার ও ফটোশুটের জন্য আদর্শ
  • অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি: শৈশব স্মৃতি ও নদী তীরের সৌন্দর্য
  • ওড় গ্রাম: গ্রামের প্রকৃতি ও ধানক্ষেতের মাঝে শান্ত পরিবেশ

পরিকল্পনা কিভাবে করবেন?

  • সকাল আটটা থেকে ন’টা নাগাদ বের হয়ে প্রথমে একটি মিউজিয়াম বা পার্কে যান।
  • দুপুরে স্থানীয় রেস্তোরাঁয় খাওয়ার পর জাপানিজ গার্ডেন বা বরানগরের মন্দিরে মন শান্ত করার সময় নিন।
  • বিকেলে যদি সম্ভব হয় বোর্ডটির বিল বা নতুন বাগান বাড়িতে সূর্যাস্তের ফটো নিয়ে দিনটি শেষ করুন।

দিনগুলিতে সুন্দর জায়গা ভ্রমণের সুযোগ। সুন্দরভাবে ভ্রমণ করে একটি স্মরণীয় দিন করে নিন পরিবার বন্ধু ও সঙ্গীদের সঙ্গে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment