LPG Gas Price Hike April 2026 India: পহেলা এপ্রিল থেকে আবারো বাড়লো এলটিতে গ্যাসের দাম। নতুন অর্থ বছরের প্রথম দিনে এই মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ার কারণে বড় ধাক্কা খেলেও হোটেল রেস্তোরাঁ সহ বাণিজ্যিক ক্ষেত্র। বিশেষ করে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নামে এক লাফে প্রায় 200 টাকা বৃদ্ধি হয়েছে। যা সরাসরি প্রভাব ফেলবে ব্যবসা ও সাধারণ মানুষের পকেটে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পহেলা এপ্রিল থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় বেড়েছে প্রায় ২১৮ টাকা। এর ফলে নতুন দাম দাঁড়িয়েছে প্রায় ২২২৮ টাকা প্রতি সিলিন্ডার। একই ভাবে দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মত বড় শহরেও গ্যাসের দাম উল্লেখ যোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র একটি শহরের সীমাবদ্ধ নয় বরং গোটা দেশ জুড়ে কার্যকর হয়েছে। বিভিন্ন মহানগরের প্রায় ১৯৪ থেকে ২১৮ টাকার মধ্যে দাম বেড়েছে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারে।
কারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত? এই বাণিজ্যিক গ্যাস মূলত ব্যবহার করেন হোটেল রেস্তোরাঁ ক্যাটারিং ব্যবসা এবং ছোট খাবারের দোকান গুলি। ফলে দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়বে এই সমস্ত ব্যবসার ওপর ইতি মধ্যেই বহু জায়গায় গ্যাসের জোগান কমে যাওয়ায় রেস্তোরাঁগুলির খরচ বেড়েছে এমনকি কিছু ক্ষেত্রে ব্যবসা বন্ধের পরিস্থিতিও তৈরি হয়েছে।
ফলস্বরূপ, এই বাড়তি খরচ পুষিয়ে নিতে খাবারের দাম বাড়ানো ছাড়া উপায় থাকবে না। ব্যবসায়ীদের অর্থাৎ শেষ পর্যন্ত এই চাপ পড়বে সাধারণ মানুষের উপরে।
গৃহস্থ গ্রাহকদের জন্য স্বস্তি
তবে এই পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির খবর রয়েছে। গৃহস্থলীর দেশের দাম ১৪.২ কেজি দামে কোন পরিবর্তন করা হয়নি ফলে সাধারণ পরিবারের রান্নার খরচ আপাতত একই থাকছে।
আরও পড়ুন: কেন ভারতের অর্থবর্ষ শেষ হয় ৩১শে মার্চ ইতিহাস অর্থনীতি ও বাস্তবতার বিশ্লেষণ?
কেন বাড়ছে গ্যাসের দাম বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি বিশেষ করে পশ্চিমের অস্থিরতা এর প্রধান কারণ।এই অঞ্চলের যুদ্ধ ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে ভারতের মতো আমদানি নির্ভর দেশে এছাড়াও প্রতিমাসের শুরুতে তেল সংস্থাগুলি আন্তর্জাতিক মূল্য মুদ্রা বিনিময়ে হার অনুযায়ী এলপিজির দাম নির্ধারণ করে। ফলে বিশ্ব বাজারে সামান্য পরিবর্তন হলেও তার সরাসরি প্রভাব দেশের বাজারে পড়বে।
শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষের জীবন যাত্রার খরচও বাড়াবে। খাবারের দাম বাড়ায় পরিষেবার খরচ বৃদ্ধির সব মিলিয়ে মূল্য বৃদ্ধির চক্র আরো ত্বরান্বিত হতে পারে। সব মিলিয়ে নতুন অর্থবর্ষ এর শুরুতে এলপিজির দাম বৃদ্ধির দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করল বলে মনে করছে বিশেষজ্ঞরা।












