NALCO Graduate Engineer Trainee Recruitment 2026: সরকারি চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বড় সুযোগ। দেশের অন্যতম নবরত্ন রাষ্ট্রায়ত সংস্থা ন্যাশনাল আলুমিনিয়াম কোম্পানি লিমিটেড NALCO (National Aluminium Company Limited)। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যান্ত্রিক, বৈদ্যুতিক ও কেমিক্যাল এই তিনটি ইঞ্জিনিয়ারিং শাখায় মোট ১১০ টি শূন্য পদে নিয়োগ করা হবে।
NALCO কেন্দ্রীয় সরকারের অধীনে একটি গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। যার সদর দপ্তর উড়িষ্যার ভুবনেশ্বরে। অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষেত্রে সংস্থাটি দেশের শীর্ষস্থানীয় সংস্থা গুলির মধ্যে অন্যতম। প্রক্রিয়ার মাধ্যমে তরুণ ইঞ্জিনিয়ারদের সংস্থার বিভিন্ন প্রকল্প উৎপাদন ইউনিটে যুক্ত করা হবে।
শূন্য পদের বিবরণ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী-
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার -৫৯ পদে
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার -২৭ টি পদ
- কেমিক্যাল ইঞ্জিনিয়ার ২৪ টি পদ
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ সুবিধা প্রযোজ্য হবে। শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশিষ্ট শাখায় ফুল টাইম ব্যাচেলার ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি থাকতে হবে। সাধারণত,ওবিসি, ডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ওপটি শতাংশ নাম্বার থাকতে হবে ৬৫%। sc, st ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ন্যূনতম নম্বরের হার ৫৫ শতাংশ।
এছাড়াও আবেদনকারীদের জন্য GATE 2025 পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকা বাধ্যতামূলক শুধুমাত্র ২০২৫ করে ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ
NALCO এর নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে ।
আবেদন শুরু: জানুয়ারি ২০২৬ (সকাল ১০ টা) আবেদন শেষ: ২২ জানুয়ারি ২০২৬ (বিকেল ৫) আগ্রহী প্রার্থীদের NALCO অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত শংসাপত্র, GATE স্কোরবোর্ড ছবি ও সাক্ষরে স্ক্যান কপি আপলোড করতে হবে।
আবেদন ফি
সাধারণ /ওবিসি ই ডব্লিউ এস প্রার্থী – ৫০০ টাকা প্রতিবন্ধী প্রার্থী- ১০০ টাকা। অনলাইনে SBI COLLECT এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| সংস্থার নাম | ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO) |
| নিয়োগ পদ | গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (GET) |
| মোট শূন্যপদ | ১১০ টি |
| শাখা | মেকানিক্যাল (৫৯), ইলেকট্রিক্যাল (২৭), কেমিক্যাল (২৪) |
| যোগ্যতা | B.E / B.Tech (ফুল টাইম) |
| ন্যূনতম নম্বর | GEN/OBC/EWS – 65%, SC/ST/PwBD – 55% |
| প্রয়োজনীয় পরীক্ষা | GATE 2025 |
| নির্বাচন পদ্ধতি | GATE স্কোর + পার্সোনাল ইন্টারভিউ |
| মেধা তালিকা | GATE 90% + Interview 10% |
| আবেদন শুরু | জানুয়ারি ২০২৬ (সকাল ১০টা) |
| আবেদন শেষ | ২২ জানুয়ারি ২০২৬ (বিকেল ৫টা) |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| আবেদন ফি | GEN/OBC/EWS – ₹500, PwBD – ₹100 |
| বেতন | ₹40,000 – ₹1,40,000 (প্রতি মাসে) |
| প্রশিক্ষণকাল | ১ বছর |
| স্থায়ী পদ | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
| চাকরির ধরন | কেন্দ্রীয় সরকারি PSU চাকরি |
| কর্মস্থল | ভারতের বিভিন্ন NALCO ইউনিট |
নির্বাচন পদ্ধতি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগ হবে দুই ধাপে।
- GATE 2025 স্কোরের ভিত্তিতে শর্ট লিস্টিং
- পার্সোনাল ইন্টারভিউ
চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে GATE 2025 স্কোরের ৯০ শতাংশ এবং ইন্টারভিউ এর ১০ শতাংশ নম্বরের ভিত্তিতে।
আরও পড়ুন: পেটের সমস্যা কী বলছে? হজম শক্তি দুর্বল হলে যে লক্ষণগুলো দেখা যায়
বেতন ও প্রশিক্ষণ নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের প্রশিক্ষণ কাল থাকবে। এই সময় মাসিক বেতন থাকবে ৪০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। পাশাপাশি মিলবে চিকিৎসা সুবিধা, আবাসনসহ একাধিক সরকারি সুযোগ সুবিধা।
NALCO এর এই নিয়োগ বিজ্ঞপ্তি ইঞ্জিনিয়ারিং পাশ করা তরুণদের জন্য এক সুবর্ণ সুযোগ।কেন্দ্রীয় সরকারের স্থায়ী সম্মানজনক পদ, উচ্চ বেতন, স্থায়ী চাকরি স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য এই নিয়োগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আগ্রহী প্রার্থীদের সময় নষ্ট না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.nalcoindia.com |











