আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Nimisha Priya Death Row: কেরালার নার্স নিমিশা প্রিয়া এর প্রাণ রক্ষায় ভারতের সীমিত ক্ষমতা, ইয়েমেন যুদ্ধে কূটনীতি ও একমাত্র ভরসা Blood Money

Published on: July 15, 2025
Nimisha Priya

Nimisha Priya: কেরলের নার্স নিমিশা প্রিয়ার(Nimisha Priya Death Row)মৃত্যুদন্ড কার্যকর হওয়ার আগে ভারতের সর্বোচ্চ আদালতের শেষ চেষ্টা হলেও ভারত সরকারের পক্ষ থেকে বাঁচানোর প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সোমবার সুপ্রিম কোর্টে আর্টনি জেনারেল আর ভেঙ্কটরমনি স্পষ্টভাবে জানান,” যতদূর সম্ভব ভারত সরকার চেষ্টা করছে। কিন্তু এখন আর কিছু করার নেই”।

৩৮ বছরে নিমিশা প্রিয়া ২০১৭ সালে ইয়েমেনের রাজধানী সানায় তা ব্যবসায়িক অংশীদার তালাল আব্দো মাহাদিকে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ২০২০ সালের ট্রায়াল কোর্টে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এবং ২০২৩ সালে হুতি প্রশাসন শীর্ষ আদালত এই রায় বহাল রাখে।

কেরালা (Kerala) কোচি(kochi) ইয়েমেন(Yemen)ও যুদ্ধকালীন কূটনীতি এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে একাধিক জটিল বিষয়। যার মধ্যে সবচেয়ে বড় বাধা হলো ইয়েমেনের বর্তমান গৃহযুদ্ধ এবং কূটনৈতিক সম্পর্কের অনুপস্থিতি ।ভারত সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন,” ইয়েমেনের প্রতি বিদ্রোহীদের সঙ্গে ভারতের কোন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই ।ফলের রাষ্ট্রীয় স্তরে কিছু করা সম্ভব হচ্ছে না।”

Nimisha Priya
Nimisha Priya

তিনি আরো জানান, ইয়েমিনের এক প্রভাবশালী শেখের মাধ্যমে মধ্যস্থতাই চেষ্টা করা হয়েছিল। “আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে, মৃত্যুদণ্ড কিছু সময় জন্য স্থগিত রাখা হতে পারে ।কিন্তু এটা কতটা কার্যকর হবে তা নিশ্চিত নয়।”

আরও পড়ুন: Sneha Debnath এর করুণ পরিণতি signature bridge ঘিরে উঠছে প্রশ্ন

একমাত্র ভরসা ব্লাড মানি সেটেলমেন্ট (only option is blood money settlement)
ইসলামিক শরিয়া আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করার অধিকার থাকে নিহত ব্যক্তির পরিবারের। যদি তারা আর্থিক ক্ষতিপূরণ বা ব্লাড মানি গ্রহণ করেন তবে মৃত্যুদণ্ড বাতিল হতে পারে। এই নিয়ম আপাতত নিমিশা প্রিয়া পরিবার ও সমর্থকদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল, নামে একটি নাগরিক গোষ্ঠী দাবি করেছে, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রয়েছে এবং একটি উল্লেখযোগ্য অংকের ব্লাড মানি জোগাড় করা হয়েছে। কিন্তু ভুক্তভোগী পরিবার এবং হুতি প্রশাসন এখনো আলোচনায় রাজি হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ,”তারা বলছে এটা সম্মানের প্রশ্ন এখনই কিছু বদলাবে কিনা, বলা যাচ্ছে না।”

সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহেতা বলেন,” বিদেশী দেশের বিষয়ে আমরা কিভাবে আদেশ দেব ?সেটা কে মানবে?” মামলা পরবর্তী শুনানি ১৮ই জুলাই ধার্য হলেও, ততদিন মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।

Nimisha Priya
supreme court

এক মর্মান্তিক জীবনগাথা

নিমিশা প্রিয়া ২০০৮ সালে কেরল (Kerala)থেকে ইয়েমেনে(Yemen )যান অভাবে পরিবারের পাশে দাঁড়াতে। বিভিন্ন হাসপাতালে নার্স হিসেবে কাজ করে পরবর্তীতে নিজের ক্লিনিক খোলেন ।ইয়েমেনি নাগরিক মাহদি ছিলেন তার স্থানীয় ব্যবসায়িক অংশীদার। যিনি পরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ। তার কাছ থেকে পাসপোর্ট ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে তিনি তাকে চেতনানাশক ইনজেকশন দেন যা অতিরিক্ত মাত্রায় হয়ে মৃত্যু ঘটে।

বর্তমানে নিমিষার মাপ প্রেমা কুমারী ইয়েমেন অবস্থান করছে কন্যার জন্য শেষ মুহূর্তের ক্ষমার আর্জি জানাতে ইয়েমেন যুদ্ধ ও কূটনৈতিক দুর্বিস্তার এই আবহে ভারতের সামনে কেবলমাত্র একটি রাস্তা খোলা -only option is blood money settlement অর্থাৎ নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চাওয়া। এখন দেখার, মানবিকতা কতটা স্থান পায় হুতি প্রশাসনের বিচার পথে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment