আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

PAN Card New Rules 2026: 1 April থেকে বড় পরিবর্তন, নগদ লেনদেন, সম্পত্তি ও গাড়ি কেনায় নতুন নিয়ম

Published on: March 20, 2026
PAN Card New Rules 2026

PAN Card New Rules 2026: নতুন অর্থবছর শুরু হতে চলেছে পয়লা এপ্রিল ২০২৬ থেকে, আর তার সঙ্গে সঙ্গেই দেশে কার্যকর হতে চলেছে, PAN কাজ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। কেন্দ্রের প্রস্তাবিত নতুন আয়কর বিধি অনুযায়ী, এই পরিবর্তন গুলি সাধারণ মানুষের আর্থিক লেনদেনের উপর সরাসরি প্রভাব ফেলবে। নগদ জমা, গাড়ি বা সম্পত্তি কেনা থেকে শুরু করে বিভিন্ন বড় লেনদেন PAN কার্ডের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

প্রথমেই বলা চাই প্যান কার্ড এখন আর শুধু একটি পরিচয় পত্র নয় বরং এটি একজন ব্যক্তির আর্থিক পরিচয় এর প্রধান মাধ্যম হয়ে উঠছে। সরকার মূলত বড় অংকের লেনদেনের উপর নজরদারি বাড়াতে এবং কর ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও ডেটা ভিত্তিক করতে এই পরিবর্তন আনছে।

নতুন নিয়ম অনুযায়ী নগদ টাকা জমা বা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। আগে একদিন এ ৫০০০০ টাকার বেশি লেনদেন হলে প্যান কার্ডের প্রয়োজন হতো। কিন্তু এখন যদি কোন আর্থিক বছরে মোট ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেন করা হয়, তাহলে প্যান কার্ড বাধ্যতা মূলক হবে।

গাড়ি বা বাইক কেনার ক্ষেত্রেও নিয়ম বদলেছে। নতুন নিয়ম অনুযায়ী যদি কোন যানবাহনের দাম মাত্র পাঁচ লক্ষ টাকার বেশি হয়, তাহলে প্যান কার্ড দেখানো বাধ্যতা মূলক। তবে ৫ লক্ষ টাকার কমদামের ক্ষেত্রে আর প্যান কার্ড দেখানোর প্রয়োজন হবে না যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর।

সম্পত্তি কেনা বেতার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। আগে ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তিতে প্যান লাগতো, কিন্তু এখন সেই সীমা ছাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ ২০ লক্ষ টাকা নীচে সম্পত্তি লেনদেনের প্যান কাজের প্রয়োজন হবে না। এতে ছোট বাজেটের ক্রেতাদের সুবিধা হবে।

হোটেল রেস্তোরাঁ বা বড় অনুষ্ঠানের বিল পেমেন্টের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। আগে ৫০ হাজার টাকার বেশি হলে বিল হলে প্যান দিতে হতো, কিন্তু এখন সেই সীমা বাড়ি য়ে ১ লক্ষ টাকা করা হয়েছে।

অন্যদিকে বীমাখাতে নিয়ম আরো কঠিন করা হয়েছে। এখন থেকে যেকোনো ধরনের বীমা পলিসি নেওয়ার সময় প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক হবে, আগে জাস্ট শুধুমাত্র বড় অংকের প্রিমিয়ামের জন্য প্রযোজ্য ছিল।

আরও পড়ুন: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

এছাড়া ব্যাংকিং বা অন্যান্য ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানে প্যান ব্যবহারের গুরুত্ব আরো বাড়বে। বড় লেনদেনের ক্ষেত্রে প্যান না থাকলে সমস্যা হতে পারে এবং অনেক ক্ষেত্রেই লেনদেন আটকে যেতে পারে।

সব মিলিয়ে বলা যায়, ১ এপ্রিল ২০২৬ থেকে প্যান কার্ড শুধু পর্দা তাদের জন্য নয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠতে চলেছে। তা এখনই নিজের প্যান সক্রিয় আছে কিনা, আধারের সঙ্গে যুক্ত কিনা এবং সমস্ত তথ্য ঠিক আছে কিনা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরী।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment