আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

PM kisan 21st Installment 2025: দেশের ৯কোটি কৃষকের মুখে হাসি, বুধবার প্রকাশিত হচ্ছে পিএম কিষান প্রকল্পের ২১ তম কিস্তি

Published on: November 19, 2025
PM kisan 21st Installment 2025

PM kisan 21st Installment 2025: দেশের কৃষকদের জন্য বড় সুখবর। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের ২১ তম কিস্তি প্রকাশ করতে চলেছে। এই কীর্তির অর্থ সরাসরি দেশের প্রায়ই নয় কোটি কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রীতির মৌসুমে যখন চাষের নানা কাজ চলছে, তখন এই আর্থিক সহায়তা বহু কৃষকের জন্য উপকারী হতে চলেছে।

প্রতি চার মাসে ২,০০০ টাকা বছরে মোট সহায়তা ৬,০০০

পিএম কিষান প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তিনটি কিস্তিতে ভাগ করে দেয়া হয়, প্রত্যেক চার মাস অন্তর ২,০০০ টাকা করে কৃষকের একাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। প্রধানমন্ত্রী নিতেই প্রতিবার কিস্তি প্রকাশ করেন এবং কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন।

বর্তমান ২১ তম কিস্তি জমা হলে, প্রকল্পের শুরুর পর থেকে প্রতিটি যোগ্য কৃষকের একাউন্টে মোট ৪২ হাজার টাকা পৌঁছে যাবে।

২১তম কিস্তিতে সরকারের ব্যয় প্রায় ১৮,০০০ কোটি টাকা

অনুমান করা হচ্ছে, এই কিস্তির অর্থ পাঠাতে কেন্দ্রীয় সরকারের প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এই বিপুল আর্থিক সহায়তা দেশের এক বৃহৎ কৃষক সমাজকে চাষবাসের নানা প্রয়োজনের সহায়তা করবে, সার , বীজ যন্ত্রপাতি, সেচ বা অন্য জরুরী কাজেই অর্থ ব্যবহার করা যায়।

এই কৃষকরা কিস্তির টাকা পাবে না

সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যাদের নথিপত্র অসম্পূর্ণ বা যাচাই না করা,তারা ২১ তম কিস্তি টাকা পাবেন না।

  • ই কেওয়াইসি সম্পূর্ণ নয়
  • আঁধার ও ব্যাংক একাউন্ট লিংক করা নেই
  • জমি সংক্রান্ত কাগজপত্রের যাচাই করণ অসম্পূর্ণ
  • Direct benefit transfer বন্ধ বা নিষ্ক্রিয়
  • বেনিফিসিয়ারির তালিকা থেকে বাদ পড়েছেন

এই ক্ষেত্রে কৃষকদের একাউন্টে কোনভাবেই ২,০০০ টাকা জমা হবে না। সুতরাং যাদের নথি আপডেট নেই তাদের দ্রুত তা ঠিক করতে হবে।

টাকা পেতে চাইলে আজই করুন এই জরুরী কাজগুলি

২১ তম কৃষ্টি পেতে হলে কৃষকদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী-

  • ই -কেওয়াইসি সম্পূর্ণ করুন
    পিএম কিষান পোর্টাল বা কমন সার্ভিস সেন্টার এগিয়ে ই- কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করুন। এটি না হলে অর্থ ট্রান্সফার আটকে যাবে।
  • আধার ব্যাংক লিঙ্ক করা বাধ্যতামূলক
    আধারের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করতে না পারলেDBT কার্যকর হয় না। তাই নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে তা অবিলম্বে সম্পন্ন করুন।

ব্যাংক বিবরণ যাচাই করুন

IFSC কোড একাউন্ট নম্বর বা আপনার নামের বানানে কোন ভুল থাকলে অর্থ জমা হবে না। তাই ভুল থাকলে সংশোধন করিয়ে নিন।

DBT অপশন সক্রিয় রাখুন

আপনার ব্যাংক অ্যাকাউন্টের DBT সুবিধা চালু আছে কিনা তা দেখে নিন।

জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে নিন

জমির মালিকানা যাচাই আটকে থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যাবে। তাই জমি সংক্রান্ত কাগজপত্র নিশ্চিতভাবে আপডেট রাখতে হবে।

আরো পড়ুন: একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগ ইন্টারভিউ তালিকা প্রকাশ, ২০,৫০০ জনের মধ্যে কতজন নতুন, কতজন চাকরি বাতিল প্রার্থী?

বেনিফিশিয়ারি তালিকায় নাম আছে কিনা তা চেক করুন

পিএম কিষান ওয়েবসাইটে গিয়ে ‘Beneficiary Status’ অপশনে নিজের নাম খুঁজুন।

মোবাইল নম্বর আপডেট রাখুন

নথির সঙ্গে লিংক করা মোবাইল নম্বর সক্রিয় থাকলে প্রকল্প সম্পর্কিত প্রতিটি বার্তা ও আপডেট সময় মত পাবেন।

পিএম কিষান সম্মান নিধি দেশের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরাসরি আর্থিক সহায়তা প্রকল্প। নতুন কিস্তি প্রকাশের প্রাক্কালে কৃষকদের উচিত সমস্ত নথিপত্র ঠিকঠাক করে নেওয়া, যাতে কোন রকম ভুলের কারণে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত না হতে হয়। কিছু সহজ পদক্ষেপ নিয়ে আপনি নিশ্চিন্তে ২১তম কিস্তির অর্থ পেয়ে যেতে পারেন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment