PNB Bank Recruitment 2025: রাষ্ট্রায়ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সারা দেশের বিভিন্ন শাখায় একসঙ্গে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লোকাল ব্যাংক অফিসার পদে মোট ৭৫০ টি শুন্য পদে নিয়োগ করা হবে। ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া যা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।
রাজ্যে থাকছে ৯০ টি শূন্যপদ
সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও এই নিয়োগের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের মধ্যে ৯০ টি সম্পদ রয়েছে পশ্চিমবঙ্গে। ফলে রাজ্যের মধ্যে থেকে সরকারি ব্যাংকে চাকরি করার সুযোগ পাচ্ছেন অনেকেই। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রাথমিক ভাবে দুই বছরের প্রোবেশন পিরিয়ডে রাখা হবে। পারফরমেন্স এর ভিত্তিতে স্থায়ী নিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে।
লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন ৪৮, ৪০০ থেকে ৮৫,৯২০। কেন্দ্রীয় সরকারের চাকরির মতো অন্যান্য ভাতা ছুটি এবং পিএফ সহ বিভিন্ন সুবিধা ও প্রযোজ্য হবে। বেতন স্কেল ও অতিরিক্ত সুবিধা চাকরি প্রার্থীদের কাছে এই পথকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
যোগ্যতা ও বয়স সীমা
আবেদন করতে হলে প্রার্থীদের ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- নূন্যতম এক বছরের পেশাগত অভিজ্ঞতা
- কর্মক্ষেত্রের স্থানীয় ভাষার দক্ষতা কারণ বিভিন্ন রাজ্যের নিজস্ব শাখায় স্থানীয় গ্রাহকদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন রয়েছে
ব্যাংকের মতে এই যোগ্যতাগুলি বিবেচনা করেই দক্ষ স্থানীয় অফিসার তৈরি করা হবে, যারা ব্যাংকের গ্রাহক পরিষেবা কে আরো কার্যকর করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের একাধিক ধাপে মূল্যায়ন করা হবে। পুরো নির্বাচন প্রক্রিয়াটি হবে-
- অনলাইন লিখিত পরীক্ষা
- স্ত্রিনিং প্রক্রিয়া
- স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা
- ইন্টারভিউ
সব ধাপগুলো সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি ও ফি
আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে-
- সংরক্ষিতদের জন্য- ৫৯
- অসংরক্ষিতদের জন্য- ১১৮০
ফ্রি অনলাইনে পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: MSc ডিগ্রি থাকলেই চাকরি! প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদন করুন | বেতন ₹55,000
আবেদনের শেষ তারিখ
শেষ তারিখ ২৩ শে নভেম্বর। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে প্রার্থীর আবেদন গৃহীত হবে না। তাই আগ্রহী চাকরিপ্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিস্তারিত তথ্য জানবেন কিভাবে
শূন্যপদ, যোগ্যতা, পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য শর্তাবলী সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে প্রার্থীদের সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download Now
অনলাইনে আবেদন করুন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here











