আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Ranaghat-Sealdah AC Local First Day: প্রথম দিনের যাত্রায় ২৫০৩ টি যাত্রী, বিনা টিকিটে এক যাত্রীকে জরিমানা

Published on: August 15, 2025
Ranaghat-Sealdah AC Local First Day

Ranaghat-Sealdah AC Local First Day: পূর্ব রেলের নতুন পরিষেবা প্রথম দিনেই যাত্রীদের কাছে থেকে ভালো সাড়া পেল রানাঘাট থেকে শিয়ালদহের মধ্যে চালু হওয়া এই আধুনিক ও আরামদায়ক ট্রেনের। প্রথম দিনে যাত্রা ছিল বেশ উৎসাহজনক। রেলসুত্রে জানা গিয়েছে, প্রথম দিনে এই এসি লোকালে ভ্রমণ করেছেন মোট ২,৫০৩ জন যাত্রী। উদ্বোধনের একদিন পর এই সকাল বেলায় রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যাত্রা সম্পন্ন হয়।

প্রথম দিনের যাত্রা শুরু

গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় শিয়ালদাহ-রানাঘাট এসি লোকালের। আজ সকালে প্রথম যাত্রী পরিষেবা শুরু হয় রানাঘাট থেকে। যাত্রীরা নতুন এই এসি লোকালে চড়ে উপভোগ করেছেন আরামদায়ক পরিবেশ ও আধুনিক সুযোগ-সুবিধা। যাত্রাপথে ট্রেনের ভেতরের শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছে।

বিনা টিকিটে ধরা পড়লেন এক যাত্রী

যদিও প্রথম দিনেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একজন যাত্রী বিনা টিকিটে এসে লোকালে চড়ে বিধান নগর স্টেশনে কর্মরত টিকিট পরীক্ষকরা তাকে ধরে ফেলেন ।সঙ্গে ছিলেন আরপিএফ জওয়ানরা। রেল সুত্রে জানা গিয়েছে, এই শ্রেণি নিয়মিতভাবে টিকিট পরীক্ষক ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকবেন এবং চলন্ত ট্রেনের ভেতরে যাত্রীদের টিকিট পরীক্ষা করা হবে।

বিনা টিকিটে ওঠার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ২৫০ টাকা, সঙ্গে এসি লোকালের ন্যূনতম ভাড়া বাবদ আরো ৩৫ টাকা যোগ করে মোট ২৮৫ টাকা আদায় করা হয়। পরে বিধাননগর স্টেশনে যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।

যাত্রীদের সচেতনতা ও নিয়ম মেনে চলার আহ্বান

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি লোকাল পরিষেবাটি যাত্রীদের সুবিধার জন্য চালু করা হয়েছে। তবে টিকিট কেটে যাতায়াত করা প্রত্যেক যাত্রীর কর্তব্য। বিনা টিকিটে ও থাকে কেবল জরিমানার কারণ নয়, বরং যাত্রীদের জন্য বিব্রতকর পরিস্থিতিও তৈরি করে ।এই যাত্রীদের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা ও টিকিট পরীক্ষার কড়াকড়ি

শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে প্রতিদিন যাত্রা পথে একাধিক টিকিট পরীক্ষায় উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে থাকবেন আরপিএফ জওয়ানরা যাতে কোন অবাঞ্ছিত ঘটনা ও অনিয়ম ঘটতে না পারে। যাত্রীরা চলন্ত ট্রেনের মধ্যে এই টিকিট পরীক্ষার সম্মুখীন হবে। এই ব্যবস্থা নিয়মিত থাকবে।

নির্বিঘ্নে যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই একটি ঘটনা ছাড়া প্রথম দিনের যাত্রা পুরোপুরি নির্বিঘ্নে ছিল যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছেছেন এবং ট্রেনের আরামদায়ক যাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আজ ৬:৫০ মিনিটে ফের এসি লোকাল শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে।

রেল কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে এই পরিষেবা আরো জনপ্রিয় হবে এবং প্রতিদিন বহু যাত্রী এই আধুনিক ট্রেনে ভ্রমণ করবেন। একই সঙ্গে যাত্রীদের কাছে অনুরোধ রইলো, টিকিট কেটে ট্রেনে ওঠা ও নিয়ম মেনে চলার জন্য, যাতে পরিষেবার মান বজায় থাকে।

সারসংক্ষেপে, প্রথম দিনের সাফল্য প্রমাণ করেছে যে Ranaghat Sealdah AC Local First Day যাত্রীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে। তবে নিয়ম লঙ্ঘন রূপে এর বেলের কড়া নজরদারি ও টিকিট পরীক্ষার ব্যবস্থা অব্যাহত থাকবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment