RRB NTPC UG Answer Key 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি আন্ডারগ্রাজুইট স্তরের কম্পিউটার বেষ্ট টেস্ট পরীক্ষার প্রভিশনাল উত্তর কুঞ্জি ও রেসপন্স সিড ২০২৫ প্রকাশ প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এখন নিজেদের উত্তর যাচাই করতে পারবেন এবং প্রয়োজন হলে আপত্তি জানাতে পারবেন। আঞ্চলিক RRB অফিসিয়াল ওয়েবসাইট এবং কেন্দ্রীয় DigiALM পোর্টাল মাধ্যমে এই উত্তর কুঞ্জি ডাউনলোড করা যাবে।
এই নিয়োগ পরীক্ষার সিইএন-০৬/২০২৪(NTPC-UG) বিজ্ঞপ্তির অধীনে ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হয়। বহু পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এবার উত্তরকুঞ্জি প্রকাশের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের পারফরম্যান্স সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
কিভাবে ডাউনলোড করবেন RRB NTPC UG Answer key 2025 এবং Response Sheet
- প্রথমে আপনার আঞ্চলিক আরআরবি ওয়েবসাইটে যান(যেমন-rrbcdg.gov.in,rrbchennai.gov.in) অথবা সরাসরি কেন্দ্রীয় পোর্টাল rrb.digialm.com এ লগইন করুন।
- হোমপেজে গিয়ে”CEN-06/2024 (NTPC- UG tentative CBT 1 Answer key & response sheet”লিংকে ক্লিক করুন।
- সেখানে RRB NTPC UG Answer key 2025 অপশন নির্বাচন করুন।
- লগ ইন পেজ খুলবে। সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ প্রবেশ করান।
- লগইন সম্পন্ন হলে আপনার প্রভিশনালর উত্তরকুঞ্জি ও রেসপন্স শিট স্ক্রিনে দেখা যাবে।
- সেটি ডাউনলোড করে নিন এবং ভবিষ্যতের জন্য একটি কপি সংরক্ষণ করুন।
আপত্তি জানানোর সুযোগ পরীক্ষার্থীরা নিজেদের উত্তর রেসপন্স শিটের সঙ্গে বোর্ড কর্তৃক প্রকাশিত প্রভিশনাল উত্তরকুঞ্জি মিলিয়ে দেখতে পারবেন। যদি কোন প্রশ্ন বা উত্তর নিয়ে আপত্তি থাকে, তবে তারা আরআরবি নির্ধারিত আপত্তি জানানো উইন্ডোর মাধ্যমে আবেদন করতে পারবেন। - আপত্তি জানানো শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর রাত ১১ঃ৫৫ পর্যন্ত।
- আপত্তি জানাতে প্রয়োজনীয় ডকুমেন্টারি প্রমাণ এবং নির্ধারিত ফি জমা দিতে হবে
- নির্ধারিত সময়সীমার পর আর কোনো আপত্তি গ্ৰহন করা হবে না আরারবি জানিয়েছে।
চূড়ান্ত উত্তরকুঞ্জি ও ফলাফল প্রকাশ আপত্তি জমা দেওয়ার পর, আরআরবি সমস্ত আপত্তি পর্যালোচনা করবে।তারপর প্রকাশিত হবে ফাইনাল উত্তরকুঞ্জি। চূড়ান্ত উত্তরকুঞ্জির ভিত্তিতেই CBT 1পরীক্ষার মূল্যায়ন সম্পন্ন হবে। এরপর আঞ্চলিক আর আরবি ওয়েবসাইট গুলিতে প্রকাশিত হবে RRB NTPC Undergraduate Result 2025(CBT 1)।যদি ও বোর্ড এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে আশা করা যাচ্ছে ফাইনাল উত্তরকুঞ্জি প্রকাশের কিছুদিন পরেই ফলাফল প্রকাশিত হবে।
আরও পড়ুন:
গুরুত্বপূর্ণ তথ্য
- আরআরবি এনটিপিসি ইউজি CBT 1 পরীক্ষা হয়েছে ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত
- প্রভিশনাল উত্তরকুঞ্জি ও রেসপন্স শিট DigiALM এখন আঞ্চলিক আরআরবি ওয়েবসাইট ও পোর্টাল পাওয়া যাচ্ছে।
- আপত্তি জানানো শেষ তারিখ কুড়ি সেপ্টেম্বর রাত ১১ঃ৫৫ পর্যন্ত
- চূড়ান্ত উত্তর কুঞ্জির ভিত্তিতে মূল্যায়ন
- ফল প্রকাশিত হবে আঞ্চলিক আরআরবি ওয়েবসাইটে
এই প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ফলাফল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন এবং ভুল উত্তর সংশোধনের সুযোগও পাবেন। তাই নির্দিষ্ট সময়সীবার মধ্যে প্রভিশনাল উত্তর কুঞ্জি দেখে প্রয়োজনে আপত্তি জানানোর পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।











