আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Rupay-BookMyShow এর হাতে হাত: show ‘live events passport’ ভিআইপির সুবিধা বিশেষ অ্যাকসেস ও এক্সক্লুসিভ অফার

Published on: August 16, 2025
Rupay-Book my

Rupay-BookMyShow: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(NPCI) এর গ্লোবাল কার্ড পেমেন্ট নেটওয়ার্ক Rupay এবং দেশের অন্যতম বড় এন্টারটেনমেন্ট প্লাটফর্ম BookMyShow এক বছরের জন্য কৌশলগত অংশীদারিতে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় চালু হয়েছে ‘Live Events passport’ যা গ্রাহকদের জন্য। বিশেষ সংস্কৃতিক ও বিনোদনমূলক অভিজ্ঞতার দরজা খুলে দেবে।

একসঙ্গে পেমেন্ট ও বিনোদনের অভিজ্ঞতা

মঙ্গলবার ঘোষিত এই চুক্তির মাধ্যমে তাদের পেমেন্ট সলিউশন কে দেশের নানা প্রান্তের লাইভ ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যুক্ত করেছে। লক্ষ্য শুধু শুধু পেমেন্টের মাধ্যমে নয় বরং এক অনন্য ফলপ্রসূ বিনোদনের সঙ্গী হিসেবে ব্রান্ড কে প্রতিষ্ঠিত করা।

Live events passport এর Rupay কার্ডধারীরা BookMyShow এর কিছু জনপ্রিয় ফ্ল্যাগশিপ ইভেন্টে বিশেষ প্রবেশাধিকার পাবেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের মিউজিক ফেস্টিভাল Sunburn, Lollapalooza India, Bandland এবং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত আরও অসংখ্য কনসার্ট ও শো।

যে সব বিষয়ে সুবিধা মিলবে

  • টিকিটের আগাম প্রি-সেল আ্যক্সেস
  • প্রায়োরিটিজ সেটিং জোন
  • কিউরিটেড খাবার ও পানীয় বিশেষ মেনু
  • এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ সুবিধা
  • অন সাইড টপ আপের জন্য ফার্স্ট লেন এন্ট্রি
  • নির্বাচিত ভেনুতে ডেডিকেটেড লাউঞ্জ স্পেস
    এই লাউঞ্জগুলো HSBC বা কোটাক মহিন্দ্রার মত প্রিমিয়াম ব্যাংকিং সুবিধার ভিআইপি অভিজ্ঞতার সমতুল্য হবে, যেখানে দর্শনার্থীরা আরো আরামদায়ক উন্নত সেবা পাবেন।

BookMyShow জানিয়েছে ভারতের লাইভ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিজ বর্তমানে এক “উল্লেখযোগ্য পরিবর্তনের” মধ্য দিয়ে যাচ্ছে। দর্শকরা এখন শুধুমাত্র কনটেন্ট নয়, বরং পার্সোনালাইজড, ইমারসিভ ও ভ্যালু এডেড অভিজ্ঞতা খুঁজছেন।

বাজারের প্রেক্ষাপট

যুব সমাজের আধিক্য ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা এবং আন্তর্জাতিক মিউজিক ও সাংস্কৃতিক উৎসবে সহজ প্রবেশাধিকার সব মিলিয়ে দেশের লাইভ ইভেন্টের চাহিদা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে পেমেন্ট নেটওয়ার্ক ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম এর মধ্যে যৌথ উদ্যোগ বাড়ছে,তা গ্রাহকদের জন্য বান্ডলড বেনিফিট আনছে।

প্রযুক্তির সময়

এই অংশীদারিত্বের আওতায় BookMyShow তার প্রধান কাস্টমার টাচ পয়েন্টগুলোতে Rupay পেমেন্ট সলিউশন ইন্টিগ্রেট করবে।এতে টিকিট কেনার প্রক্রিয়া হবে আরো দ্রুত ও মসৃণ সঙ্গে মিলবে এক্সক্লুসিভ প্রিভিলেজ।

উৎসবের মৌসুমে বাড়বে প্রভাব

আসন্ন উৎসব মরশুমে Live events passport মাধ্যমে আগাম টিকিট বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্র্যান্ড লয়ালিটি গভীর হবে, এবং Rupay এর সঙ্গে উচ্চ এঙ্গেজমেন্ট সেগমেন্ট যেমন স্পোর্টস মিউজিক ও সাংস্কৃতিক ইভেন্টের সংযোগ আরও মজবুত হবে।

Rupay-BookMyShow এর এই যৌথ উদ্যোগ শুধুমাত্র আর্থিক লেনদেন সুযোগ নয়, বরং ভারতের ক্রমবর্ধমান লাইভ এন্টারটেইনমেন্ট ইকো সিস্টেমের একটি নতুন অভিজ্ঞতার দিগন্ত খুলে দিচ্ছে। যারা তাদের বিনোদনের অভিজ্ঞতা কি নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment