আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

South Bengal Weather Update: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, রবিবার থেকে ঝড় বৃষ্টিতে মিলবে স্বস্তি

Published on: April 4, 2026
South Bengal Weather Update

South Bengal Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বর্তমানে চরম অসস্তি আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে অতিরিক্ত আদ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে আর তীব্র। শহর থেকে গ্রাম সব জায়গাতেই মানুষ ব্যবসা গরমে হাঁসফাঁস করছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলেছে কিছুটা স্বস্তির ইঙ্গিত। রবিবার থেকে পরিবর্তন হতে পারে পরিস্থিতি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, তিন ও চার এপ্রিল দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় গরম ও আদ্র আবহাওয়া বজায় থাকবে। এর মূল কারণ হলো শুষ্ক পশ্চিমী হওয়া এবং সমুদ্র থেকে আসা আদ্র বাতাসের প্রভাব। ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ঘাম ঝরানো অস্বস্তি তৈরি হচ্ছে।

বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলী,উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলা গুলিতে এই ভাপসা গরম বেশি অনুভূত হচ্ছে।

কোথাও কোথাও সর্বোচ্চ আর্দ্রতা 90% পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যা গরম কি আরো অসহনীয় করে তুলেছে।

তবে এই পরিস্থিতি দীর্ঘ তাই হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার অর্থাৎ ৫ই এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া।

বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে। ঘন্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার ও মঙ্গলবার এই ঝড় বৃষ্টির দাপট আরো বাড়তে পারে। অনেক জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও খাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যা গরম থেকে স্বস্তি দেবে।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট, রাজ্যের সব জেলাতে সতর্কবার্তা কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া?

আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা লিখতে বঙ্গোপসাগর থেকে আসা আদ্র বাতাস এবং বায়ুমন্ডলের অস্থিরতা। তাপমাত্রা ও আর্দ্রতার মিশ্রণ তৈরি হচ্ছে অনুকূল পরিবেশ, যা কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রবিবার থেকে বুধবারের মধ্যে অন্তত দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা গরমের দাপট কমাতে সাহায্য করবে।

সব মিলিয়ে বলা যায়, দক্ষিণবঙ্গ এখন ভ্যাপসা গরমে অতিষ্ঠ করেও খুব শীঘ্রই আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে। রবিবার থেকে শুরু হওয়ার ঝড় বৃষ্টি যেমন তাপমাত্রা কমাবে তেমনি দীর্ঘদিনের অস্বস্তিকর গরম থেকেও কিছুটা মুক্তি দেবে। তবে ঝড় বজ্রপাতের সম্ভাবনা থাকাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment