আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

St Xaviers College Lab Assistant Recruitment 2026: কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ফিজিক্স বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

Published on: January 15, 2026
St Xaviers College Lab Assistant Recruitment 2026

St Xaviers College Lab Assistant Recruitment 2026: কলকাতার অন্যতম নামি শিক্ষা প্রতিষ্ঠান St Xaviers কলেজে চাকরি সুযোগ কলেজের ফিজিক্স বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একজন কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষাগত যোগ্যতা ও ল্যাবরেটকে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, St Xaviers কলেজের ফিজিক্স বিভাগে মোট একটি শূন্য পদের লাভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই পদে নিযুক্ত ব্যক্তিকে মূলত বিভাগের দৈনন্দিন লাভ সংক্রান্ত কাজকর্মে সহায়তা করতে হবে। শিক্ষার্থীদের ব্যবহার্য যন্ত্রপাতি প্রস্তুত রাখার পরীক্ষা নিরীক্ষার সময় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা ল্যাবএইড নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখা এইসব দায়িত্ব ল্যাব আ্যসিস্ট্যান্ট কাজে অন্তর্ভুক্ত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা আবশ্যক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনকারীকে অবশ্যই কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বা বিটেক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে পলিটেকনিক ডিপ্লোমা করেছেন এবং কমপক্ষে ছয় মাসের ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবেন।

এছাড়া,যেসব প্রার্থী শুধুমাত্র উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা উত্তীর্ণ, কিন্তু কোন বৈজ্ঞানিক ল্যাবরেটরি তে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরও আবেদন গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন স্তরে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

বয়স ও অন্যান্য শর্ত

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কে আলাদা করে কিছু উল্লেখ না থাকলেও প্রার্থীদের শারীরিক ভাবে সক্ষম ও দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে। এবং শিক্ষকদের নির্দেশ অনুযায়ী কাজ করার মানসিকতা থাকা প্রয়োজন।

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানসেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
বিভাগফিজিক্স বিভাগ
পদের নামল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ১টি
শিক্ষাগত যোগ্যতাBSc / BTech / পলিটেকনিক ডিপ্লোমা / HS (Science)
অভিজ্ঞতা৬ মাস – ১ বছর ল্যাবরেটরি কাজের অভিজ্ঞতা
আবেদন ফি₹১০০০
বয়সসীমাবিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
কাজের ধরনল্যাব সংক্রান্ত দৈনন্দিন কাজ
আবেদন পদ্ধতিবায়োডাটা ডাকযোগে পাঠাতে হবে
আবেদনের শেষ তারিখ২ ফেব্রুয়ারি ২০২৬
অফিসিয়াল তথ্যSt Xaviers কলেজের ওয়েবসাইট

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের একটি পূর্ণাঙ্গ বায়োডাটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। বায়োডাটা সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতা সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথি কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় প্রার্থীদের এক হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

এই নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো ২রা ফেব্রুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না। তাই আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন পাঠানোর পরামর্শ দেয়া হচ্ছে।

আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে সরকারি চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে একাধিক পদে নিয়োগ

কেন এই চাকরি গুরুত্বপূর্ণ?

St Xaviers কলেজ দীর্ঘদিন ধরেই শিক্ষার মান ও শৃঙ্খলার জন্য বিশেষভাবে পরিচিত। এই প্রতিষ্ঠানের ফিজিক্স বিভাগে কাজ করার সুযোগ পাওয়া মানে একটি সম্মান জনক স্থিতিশীল কর্ম পরিবেশে যুক্ত হওয়া। বিশেষ করে যারা ভবিষ্যতে শিক্ষা ক্ষেত্রে বা গবেষণার সঙ্গে যুক্ত থাকতে চান তাদের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান হতে পারে।

চাকরি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা জানতে প্রার্থীদের কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.sxccal.edu

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment