আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

TMC Kunal Ghosh :’ফের বিতর্কের চর্চায় কুণাল ঘোষ। ‘ দেবকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন তাঁরই দলের নেতা!

Published on: June 25, 2025
TMC Kunal Ghosh

TMC Kunal Ghosh: প্রতি বছর বর্ষায় একই গল্প চলে আসছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল মহাকুমার (Ghatal Sub Division) বিস্তৃর্ণ অংশ জুড়ে। ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে। আর সেই বন্যায় এক প্রকার নকল হওয়ার অবস্থা হয় সেখানকার মানুষজনের।

তাহলে আবার সেই প্রশ্ন হয়ে উঠে, “কোথায় সেই ঘাটালের মাস্টার প্ল্যান?”শোনা যাচ্ছিল, সেখানকার সাংসদ অভিনেতা দেব (Actress Dev) রাজ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছিল।

কিন্ত সেই কাজ শুরু হলেও চলতি বছরেও জমা জল নামক যন্ত্রণার হাত থেকে সুরাহা পায়নি সাধারণ মানুষ, এমনি অভিযোগ করেছিল বিরোধী পক্ষ। বারংবার বিরোধীদের নিশানায় ছিল দেব (Dev).

এবার সেই দিকেই নিশানা করলো তৃণমূলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কী বলেছেন, TMC Kunal Ghosh চলুন দেখে নেওয়া যাক –

বর্ষা মানে আবারো জলমগ্ন ঘাটাল। প্রতিবছরের মত এবারেও কয়েকদিনের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা কার্যত বন্যা পরিস্থিতি সম্মুখীন হয়ে পড়েছে বিস্তীর্ণ জনপদ ।এই পরিস্থিতিতে স্থানীয় সংসদ তথা অভিনেতা দেব (দীপক অধিকারী) অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা কোথায় তিনি ?কেন জল কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না তাকে? এই নিয়েই এবার তৃণমূলের মুখ্যপাত্র কুনাল ঘোষ মুখ খুললেন বিরোধীদের কটাক্ষের জবাবে

আরও পড়ুন:  “যোগ্যতার মূল্য চাই, দয়া নয়” চাকরি ফেরতের দাবিতেই ধর্মতলায় অবস্থান চাকরি হারাদের

“দেব তো ডুবুরি নয়” সরাসরি জবাব কুনালের (TMC Kunal Ghosh)

এ প্রসঙ্গে কুনাল ঘোষ সাফ জানিয়ে দেন,” দেব তো ডুবুরি নয় যে মুখোশ পরে জলে ডুবে কারোর বাড়ি থেকে তাকে উদ্ধার করবে। দেব একজন সাংসদ ।ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য বরাবর তিনি মুখ খুলেছেন ,কথা বলেছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই প্রকল্প বাস্তবায়নের কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন। কিন্তু কেন্দ্র এখনো সেই বরাদ্দ দেয়নি।

TMC kunal Ghosh বলেন

কুনাল আরো বলেন,” ঘাটালের ভূ গঠন অনেকটা কড়াই এর মত। ফলে স্বাভাবিকভাবেই জল আটকে পড়ে। সেই সঙ্গে ডিভিসির জল ছাড়াও পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ।রাজ্য সরকার কোন অপেক্ষা রাখে না নিজের তহবিল থেকে ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ শুরু করেছে। তবে এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে ঘষে দিলেই সমস্যা দূর হয়ে যাবে।”

বিরোধীদের চর্চায় আবারো ঘাটাল মাস্টার প্ল্যান

প্রসঙ্গত, ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ দীর্ঘ দিন ধরেই আলোচনায় রয়েছে। বহু বছর ধরে এখানে বর্ষা এলেই জল জমে। পুরনো সমস্যা হলেও তার বাস্তবায়নের সমাধান আজও অধরা। বিরোধীদের দাবি এই মাস্টার প্ল্যান এর কথা বলা হলেও কাজের অগ্রগতি খুবই ধীর ।চলতি বছরে বর্ষাতেও জল যন্ত্রণার কোন স্থায়ী শুরা হয়নি বলে তাদের অভিযোগ।

এই পরিপেক্ষিতে বিজেপির বিধায়ক তথা অভিনেতা হীরণ চট্টোপাধ্যায় দেবের নাম না করে কটাক্ষ করে বলেন ,”রাজনীতি করতে গেলে অনেকেই মিথ্যা কথা বলেন। তবে তিনি হয়তো একটু বেশিই বলেন, বাধ্য হয়ে ।১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তবু আজও সমস্যা সমাধান হয়নি।

মুখ্যমন্ত্রীর বার্তা বিধানসভায়:

কেন্দ্র দিচ্ছে না টাকা এদিকে মঙ্গলবার বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, তিনি জানান দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্যের নিজস্ব অর্থের বাস্তবায়ন করেছে ।দুই বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে ।এতে চন্দ্রকোনা, কেশপুর সহ সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Mamata Banerjee at Ghatal

TMC Kunal Ghosh এর সর্ম্পূণ বক্তব্য

তবে তিনি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের স্পষ্ট করেন- “এই প্রকল্পের রূট এমন ভাবে নির্ধারণ করতে হবে যাতে কোনভাবেই জনবসতি প্রভাবিত না হয়। মানুষের বসবাস জীবনযাত্রা কিংবা চাষবাস কোন কিছুর উপরে নেতিবাচক প্রভাব পড়বে না তা নিশ্চিত করেই কাজ হবে।”

ঘাটাল বন্যা পরিস্থিতি এবং দেবের ভূমিকা কে ঘিরে রাজনীতির পারদ চড়ছে রাজ্যে। বিরোধীদের তোপের জবাবে কুনাল ঘোষ যেমন সাফাই দিলেন, তেমনি মুখ্যমন্ত্রী ও বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। তবে প্রকৃত প্রশ্ন একটাই এই বর্ষাতেও ঘাটাল বাসির যন্ত্রণার কোনো শেষ মিলবে তো?

এই পরিস্থিতি নিয়ে ভুক্ত ভোগী সেখানকার মানুষ জন। বন্যা পরিস্থিতির অবস্থায় আসলেই জল মগ্ন হয়ে পড়ছে সেখান কার জায়গা। মানুষের বসবাস যোগ্য বিহীনও হয়ে যাচ্ছে। সমস্যা কবে মিটবে কেও জানেনা। রাজ্যে থেকে কেন্দ্রে বারংবার এই সমস্যা উঠলেও এখনো পর্যন্ত কোন সুরাহা মেলেনি। তবে কাজ শুরু হয়েছে দলের বক্তব্য। দেখা যাক, আগামী দিনে কী হয় !

এ বিষয়ে আপনার মতামত কী? জানাতে ভুলবেন না, দেখা হচ্ছে অন্য কোন খবরে । ততক্ষণ পাশে থাকুন। আজকের মতন বিদায়।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment