আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

WB SSC Recruitment 2025: পশ্চিমবঙ্গে আসছে বড় নিয়োগের সুযোগ, ৪৪ হাজার ২০৩ টি শূন্য পদে প্রকাশিত হতে চলেছে নতুন বিজ্ঞপ্তি

Published on: May 29, 2025
WB SSC Recruitment 2025

WB SSC Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি ঐতিহাসিক সুযোগের দরজা খুলতে চলেছে। অবশেষে যোগ্যদের অপেক্ষার অবসান হলো। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় দিশেহারা অবস্থা হয়ে গিয়েছিল চাকরিহারা যোগ্যদের। সুপ্রিম কোর্টের নির্ধারণ অনুযায়ী ২০১৬ সালের এসএসসি প্যানেল পুরো বাতিল করা হয় । এবার আবার সম্পূর্ণ স্বচ্ছ এবং নতুনভাবে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার । মে মাসে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০২৫ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

সকলকে স্বাগত জানাই আমাদের সম্পূর্ণ নতুন একটি প্রতিবেদনে। চাকরির দুনিয়া থেকে আজ আমরা আপনাদের জন্য এসেছি এক এক্সক্লুসিভ আপডেট নিয়ে। যা বহু প্রতিক্ষিত সুযোগ এনে নিতে পারে হাজার হাজার চাকরিপ্রার্থীর হাতে । যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি হতে চলেছে এক নতুন সম্ভাবনার পথ । নিয়োগ সংক্রান্ত সম্প্রতি এই ঘোষণা নিয়ে আমরা তুলে ধরবো সমস্ত গুরুত্বপূর্ণ দিক ও প্রাসঙ্গিক তথ্য যাতে আপনি প্রস্তুতি শুরু করতে পারেন সঠিক সময় সঠিকভাবে । বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনের পরবর্তী অংশ।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এক বিশাল নিয়োগের দিগন্ত উন্মোচিত হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩১শে মে এর মধ্যেই শিক্ষক ও শিক্ষা কর্মী মিলিয়ে মোট ৪৪,২০৩ টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।

সুপ্রিম কোর্টের নির্দেশ কে ভিত্তি করে পশ্চিমবঙ্গ সরকার এবার শিক্ষা ক্ষেত্রে এক বড় সড় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নবান্নে মঙ্গলবার বিকেলে এক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী ৩০শে মে এর প্রকাশ পেতে চলেছে 44,203 টি শূন্যপদ নিয়োগ বিজ্ঞপ্তি ,যার মধ্যে রয়েছে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের পদ।

এই বিশাল নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনের তরফে।পাশাপাশি বাতিল হওয়ার নিয়োগ পত্র ঘিরে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে । তাতেও রাজ্যের নজর রাখছে বলে সূত্রের খবর । তবে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রশাসনিক স্তরে জোরদার তৎপরতা চলছে।

মঙ্গলবার ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার চায় সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষিকা যেন পুনরায় তাদের চাকরি ফিরে পায় । তবে সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় কে সম্মান জানিয়ে রাজ্য সরকার এখন নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতার সহকারি পদে নিয়োগ জেনে নিন যোগ্যতা ও আবেদনের বিস্তারিত তথ্য

রাজ্যের পক্ষ থেকে পূর্বে জমা দেওয়ার রিভিউ পিটিশনের শুনানি এখনো বিচারাধীন রয়েছে, এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি । এই অবস্থায় আর কোন দেরি না করে আদালতের নির্দেশ মেনে আগামী ৩০ শে মে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সরকার । মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বুঝিয়ে দেন, এই পদক্ষেপ সরকারের জন্য বাধ্যতামূলক হলেও আগে চাকরি হারানো প্রার্থীদের প্রতি সহানুভূতি ও দায়বদ্ধতা এখনো রাজ্যের আছে।

যদিও রাজ্য সরকার নতুন করে পুরো নিয়োগ প্রক্রিয়া শুরু করার পক্ষে ছিল না । তবুও ভবিষ্যতে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ এড়াতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পষ্ট ভাবে জানিয়েছেন শীর্ষ আদালতে নির্দেশ মেনে সকল নিয়ম ও শর্ত অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ও ৩০শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তবে তিনি আরো জানান, গ্রীষ্মকালীন ছুটি শেষে আদালত চালু হলে রাজ্য সরকার দাখিল রিভিউ পিটিশনের শুনানি হলে এবং যদি আদালত পূর্বে সিদ্ধান্ত পরিবর্তন আনে বা প্রার্থীদের পুনরায় পরীক্ষা ছাড়াই নিয়োগের সুযোগ করে দেওয়ার অনুমতি দেয় তাহলে সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের ব্যবস্থা নেবে । অর্থাৎ আদালতের পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিয়ে অগ্রসর হবে সরকার।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ-মুখমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩০ শে মে তারিখ প্রকাশিত হবে নতুন বিজ্ঞপ্তি
শূন্যপদ-৪৪, ২০৩
আবেদনের তারিখ-জুন মাসের ১৬ তারিখ থেকে ২৪ শে জুলাই পর্যন্ত এই আবেদন চলবে। ২৫ নভেম্বর প্যানেল প্রকাশিত হবে এবং ২০ শে নভেম্বর কাউন্সিলিং করা হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে।

পদ-নবম ও দশম শ্রেণী মিলিয়ে ১১,৫১৭ জন ,একাদশ থেকে দ্বাদশ শ্রেণী মিলিয়ে ৬,৯১২ জন অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের নির্দেশ প্রকাশ করা হয়েছে । এর সঙ্গে গ্রুপ সি এ ৫০০ জন ও গ্রুপ ডি লেভেলে ১০০০ জন শিক্ষা কর্মী নিয়োগ করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন “যারা বর্তমানে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন তারা কাজে যেতে থাকুন ,সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা বেতন পেতে থাকবেন । সম্মান বজায় রেখে নিজে নিজের স্থানে পুনরায় ফিরে আসার চেষ্টা করুন এবং যখন সুযোগ আসবে তা যেন কাজে লাগান”

তিনি সতর্ক করে আরও জানানো হয় “শীর্ষ আদালতের রায় উপেক্ষা করা হলে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা বড় সমস্যায় পড়তে পারেন তাই আদালতের নির্দেশ মেনে চলায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ”।

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment