আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

WBCS Prelims 2025 Syllabus: WBPSC প্রিলিমস ২০২৫ পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন, প্রস্তুতির টিপস

Published on: August 24, 2025
WBCS Prelims 2025 Syllabus

WBCS Prelims 2025 Syllabus: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষা ২০২৫, রাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি। এই পরীক্ষা মূলত তিনটি পর্যায় হয়, যেমন প্রিলিমিনারি, মেইন এবং পারসোনালিটি টেস্ট। এই প্রতিটি পরীক্ষায় হয় ২০০ নাম্বার করে। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে দু’ঘণ্টা করে সময় দেওয়া হয়, মেইন পরীক্ষার ক্ষেত্রে তিন ঘণ্টা সময় দেওয়া হয় এবং পার্সোনালিটি টেস্টে ৩০ মিনিট। মেইন পরীক্ষায় একটি লিখিত পরীক্ষা এবং একটি ব্যক্তিত্ব পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা ৮টি পত্রে হয়, যার মধ্যে ৬টি বাধ্যতামূলক বিষয়ের প্রশ্নপত্র এবং ১টি ঐচ্ছিক বিষয়ের প্রশ্নপত্র অন্তর্ভুক্ত থাকে। যারা বর্তমানে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সকল আগ্রহী প্রার্থীদের জন্য WBCS ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হতে এই পরীক্ষার সিলেবাস জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে আমরা এই পরীক্ষার সিলেবাস পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতে চলেছি। চলুন তবে দেখে নেওয়া যাক।

WBCS প্রিলিমিনস পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন

২০২৫ সালের WBCS পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা মূলত দুইটি পত্র (Paper‑I ও Paper‑II) যথাক্রমে সাধারণ অধ্যয়ন পত্র ১ এবং সাধারণ অধ্যয়ন পত্র ২ তে বিভক্ত করা হয়েছে, যেখানে থাকবে MCQ ভিত্তিক প্রশ্ন। প্রতিটি পত্র ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রার্থীদের প্রতিটি পেপারের জন্য ২ ঘণ্টা করে সময় দেওয়া হবে। জানিয়ে রাখি, দ্বিতীয় পত্রটি যোগ্যতা নির্ধারণকারী পত্র, যেখানে প্রার্থীদের কমপক্ষে ৩৩% নম্বর পেতে হবে। প্রথম পত্রের ফলাফলের ভিত্তিতে মেধা ভিত্তিক তালিকা তৈরি করা হবে। নিম্নে সাধারণ অধ্যয়ন পত্র ১ বিষয় ও নম্বর সম্পর্কে আলোচনা করা হলো।

সাধারণ অধ্যয়ন পত্র ১ (General Studies Paper‑I) বিষয় ও নম্বর

  • ইংরেজি রচনা (English Composition) ২৫ নম্বর
  • সাধারণ বিজ্ঞান (General Science) ২৫ নম্বর
  • জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা (Current Events) ২৫ নম্বর
  • ভারতের ইতিহাস (History of India) ২৫
  • ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল (Geography of India & West Bengal) ২৫ নম্বর
  • ভারতীয় রাজনীতিবিদ্যা ও অর্থনীতি (Indian Polity & Economy) ২৫ নম্বর
  • ভারতীয় জাতীয় আন্দোলন (Indian National Movement) ২৫ নম্বর
  • সাধারণ মানসিক ক্ষমতা (General Mental Ability) – ২৫ নম্বর

আরও পড়ুন: ডিজিটাল যুগে ঘরে বসেই পাসপোর্ট আবেদন করার সহজ গাইড

WBCS মেইনস পরীক্ষার প্যাটার্ন

মেইনস পরীক্ষা মেরিট ভিত্তিক ৬টি বাধ্যতামূলক এবং ২টি ঐচ্ছিক পত্র নিয়ে হয়। এই পরীক্ষায় প্রতিটি বাধ্যতামূলক প্রশ্নপত্র এবং ঐচ্ছিক পত্রের জন্য ২৫০ নম্বর করে থাকে এবং প্রতিটি পরীক্ষার জন্য সময় থাকে তিন ঘন্টা করে।

প্রস্তুতির টিপস

  • প্রতিটি বিষয় যথাক্রমে ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, রাজনীতি, পরিবেশ প্রভৃতি বিষয়ে পর্যাপ্ত সময় বরাদ্দ করুন।
  • প্রথম পত্র প্রস্তুতির মনোযোগ বাড়াতে সহায়ক। এর জন্য MCQ-র দ্রুততা, দ্বিতীয় পত্র কেবল যোগ্যতা নির্ধারণ করে। এর জন্য reasoning ও ডাটা ইন্টিগ্রেশন অনুশীলন করুন।
  • মেইনসের লিখিত প্রস্তুতি: Bengali/English descriptive লেখা, Bengal tradition-এর লিখিত উত্তর অনুশীলন করুন।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment