Weight Loss Diet Benefits: ওজন কমানোর জন্য অনেকেই ভাবেন ডাল ভাত খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু বাস্তবে এই সাধারণ ভারতীয় খাবারই হতে পারে একটি সম্পূর্ণ ও স্বাস্থ্যকর ডায়েট। যদি সঠিকভাবে প্রস্তুত পরিমাণে খাওয়া হয় পুষ্টিবিদদের মতে সঠিক মিশ্রণ শরীরকে প্রয়োজন পুষ্টি দেওয়ার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে।
ডাল ও ভাত একসঙ্গে খাওয়ার সব থেকে বড় সুবিধা হল এটি একটি কমপ্লিট প্রোটিন মিল। ডালে থাকে লাইসেন তার ভাতে থাকে মেথিওনিন ও সিস্টেইন যা দুই একত্রে শরীরের প্রয়োজনীয় অ্যামিনো এসিড পূরণ করে। ফলে এই এটি শুধু প্লেট ভরায় না, শরীর গঠনে ও মাংস বেশী রক্ষণাবেক্ষণেও সাহায্য করে।
এছাড়া ডালে থাকা প্রোটিন এবং ধাপে থাকা কার্বোহাইড্রেট শরীরকে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এতে অযথা বারবার খাওয়ার প্রবণতা কমে যা ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
কেন ডাল ভাত ওজন কমাতে কার্যকর?
ডাল ভাতে রয়েছে প্রচুর ফাইবার যা হজমের সাহায্য করে এবং গাথ হেলথ ভালো রাখে।ফাইবার সমৃদ্ধ খাবার দীর্ঘক্ষন ক্ষুদা কমিয়ে রাখে, ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কম হয় এছাড়া এটি সহজ পাচ্য হওয়ায় শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং মেটাবলিজম স্বাভাবিক থাকে।
কিভাবে ডাল ভাতকে আরো স্বাস্থ্যকর করবেন? সাধারণত ডাল ভাতকে আরো পুষ্টিকর ওজন কমানোর উপযোগী করতে কিছু ছোট পরিবর্তন করা যেতে পারে।
- ডালের সঙ্গে পালং শাক, গাজর, লাউ বা টমেটো যোগ করুন এতে ফাইবার ভিটামিন বাড়বে।
- কম তেল বা ঘি ব্যবহার করুন।
- ডাল রান্নার আগে ভিজিয়ে রাখুন এতে হজম সহজে হয়।
- পাশে সালাড বা অঙ্কুরিত ডাল রাখুন
- দই বা ছাছের মতো প্রবায়োটিক খাবার যোগ করলে হজম আরো ভালো হবে
সঠিক পরিমাণ খুব জরুরী ওজন কমাতে চাইলে শুধু খাবার নয় তার পরিমাণও গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলেন প্লেটের প্রায় অর্ধেক সবজি, একাংশ ডাল এবং একাংশ ভাত রাখলে তা সব থেকে ভারসাম্যপূর্ণ হয়। এতে ক্যালরি নিয়ন্ত্রণ থাকে এবং পুষ্টি বজায় থাকে।
আরও পড়ুন: 1 April থেকে বড় পরিবর্তন, নগদ লেনদেন, সম্পত্তি ও গাড়ি কেনায় নতুন নিয়ম
কখন খাবেন?
রাতের খাবার হিসেবে ডাল ভাত খেলে তার ঘুমের অন্তত দু’ঘণ্টা আগে খাওয়া উচিত।এটা হজম ভালো হয় এবং শরীরে অতিরিক্ত ফ্যাট জমার সম্ভাবনা কমে।
ডাল ভাত কোন সাধারণ খাবার নয় বরং এটি একটি বৈজ্ঞান সম্মত ভারসাম্যপূর্ণ খাদ্য সঠিক উপায়ে রান্না এবং পরিমিত পরিমাণে খেলে সহজে ওজন কমানোর ডায়েটে জায়গা করে নিতে পারে। তাই ডায়েটের নামে প্রিয় খাবার বাদ না দিয়ে বরং বুদ্ধিমানের মত খান। ডাল ভাতই হতে পারে আপনার ফিট থাকার গোপন অস্ত্র।









