আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা ঝড় বৃষ্টি ও সতর্কতা জারি

Published on: August 15, 2025
West Bengal weather update

West Bengal weather update: চলতি সপ্তাহে ফের বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এর প্রভাবে এ সপ্তাহের মধ্যভাগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি হয়েছে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের অবস্থান করছে যা জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আগামী বুধবার ১৩ই আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ গঠনের সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ২০০ মিমি বেশি বৃষ্টির সম্ভাবনা। যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা বলবৎ। কোচবিহার উত্তর দিনাজপুর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা ও আদ্রতা জনিত অসস্তি বাড়ছে। নদীয়া ,উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। এই ৫ জেলায় হলুদ সর্তকতা জারি হয়েছে। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরো কমে যাবে।

উপকূল ও পশ্চিমের জেলায় ঝড়ো হাওয়া

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রের সতর্কবার্তা জারী করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টি আরো কমে যাবে কিন্তু আর্দ্রতাজনিত অসস্তি বেড়ে যাবে।

কলকাতা তাপমাত্রা ও আর্দ্রতা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা২৮.৮° সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২° বেশি । সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে২.৩° বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৬১% থেকে ৯১% এর মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘন্টাই শহরের তাপমাত্রা থেকে ২৮°থেকে ৩৪° সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে।

সার্বিকভাবে বলাটাই উত্তরবঙ্গে ভারী বর্ষণ অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হবে, আর তাপমাত্রা ও আদ্রতার কারণে অস্বস্তি ভাবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment