Skin care Tips For Durga Puja 2025: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্যান্ডেল হপিং, নতুন পোশাক সাজগোজ, সবমিলিয়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব যেন হাতের নাগালে। তবে উৎসবের আগে নিজের ত্বককে ঝকঝকে ও তারুণ্যময় (Young look) করে তোলার প্রস্তুতি ও সমান জরুরী। ব্যস্ত জীবনে অনেকেই ভাবেন পার্লার বা বিউটি স্যালনে লম্বা ভিড় ও খরচ ছাড়া সুন্দর ত্বক পাওয়া কি সম্ভব সম্ভব কয়েকটি Home remedies for bright skin ব্যবহার করলে ঘরে বসে সহজেই মিলতে পারে রুপটান।
কেন ঘরোয়া ফলের ফেসপ্যাক?
বাজারে কেমিকালযুক্ত ক্রিম বা ট্রিটমেন্ট এর সামরিক ফল মিললেও দীর্ঘ মেয়াদে তা ত্বকের ক্ষতি করতে পারে। অন্যদিকে ফলের রস বা ফল ভিত্তিক ফেসপ্যাক ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত দুবার এসব ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের লাবণ্য অনেকটাই বেড়ে যায়।
1) বেদানা ফেসপ্যাক(Anti ageing Facepack)
বেদানা আ্যন্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি তে ভরপুর। এটি ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
প্রস্তুতি প্রণালী:
- কয়েক চামচ বেদানার রস নিন
- এর সঙ্গে অল্প ময়দা ও এক চামচ মধু মিশিয়ে নিন
- এরপর মুখে সমানভাবে মেখে ১৫ থেকে কুড়ি মিনিট রেখে দিন
- এরপর হালকা কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন
নিয়মিত সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করলে তক টানটান হবে এবং বলিরেখা কমতে শুরু করবে।
2) কলা ফেসপ্যাক(Banana Face pack for glowing skin)
কলা ভিটামিন কে, সি, ই এবং ফাইবার সমৃদ্ধ। এটি ত্বকের দাগ শুষ্কতা ও রুক্ষ ভাব দূর করতে সাহায্য করে।
প্রস্তুত প্রণালী
- একটি পাকা কলা ভালোভাবে চটকে নিন
- পরিষ্কার মুখে সমানভাবে মেখে ১৫ মিনিট রেখে দিন
- হালকা উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন
সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন। কয়েকদিনেই বুঝবেন ত্বক আগে তুলনায় অনেক উজ্জ্বল ও নরম হয়েছে।
3) পেঁপে মধু ফেসপ্যাক(Papaya Honey pack)
পেঁপে ত্বকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং মধু ত্বককে করে তোলে হাইড্রেটেড। এই ফেসপ্যাক সূক্ষ্ম ও রুক্ষ ত্বকের জন্য দারুন উপকারী।
প্রস্তুত প্রণালী
- একটি পাকা পেঁপে চটকে নিন
- এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিন
- মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন
- তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন
নিয়মিত ব্যবহার করলেই Dead skin দূর হয়ে ত্বক হয়ে উঠবে চকচকে ও মসৃণ।
4) কমলালেবুর রস(Orange juice for skin glow)
শীতকালে ত্বকের শুষ্কতা রোধে কমলালেবুর রস বিশেষভাবে কার্যকর। এতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায়, ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল।
আরও পড়ুন: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণ স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু
সপ্তাহে দুই দিন ব্যবহার করলে শীতকালেও ত্বকের প্রাকৃতিক লাবণ্য বজায় থাকবে।

Durga Puja skin care tips মানে শুধু পার্লার ভিসিট নয় বরং প্রাকৃতিক ফল ভিত্তিক ফেসপ্যাক ব্যবহার করলে ত্ব থাকলে উজ্জ্বল তরুণ ও স্বাস্থ্যবান। Anti ageing face pack হিসেবে বেদানা কলা পেপে বা কমলালেবুর ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে বলি রেখা দূরে থাকবে এবং ত্বক পাবে নতুন দীপ্তি।
এই পুজোয় বাজারে কেমিক্যালকে বিদায় দিন আর ঘরোয়া ফলের রসে সাজান নিজেকে। সৌন্দর্য খুঁজে নিন প্রকৃতির কাছেই।











