New West Bengal Government Proposal for Women – বঙ্গে পদ্মফুল ক্ষমতার আশার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল পয়লা জুন থেকে সরকারি বাস নিখরচায় সফর করতে পারবে রাজ্যের মহিলারা। এবার সেটাই বাস্তবায়নের পালা। নতুন সরকার গঠন হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী পদে বসেছেন মাননীয়া শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari), সাথে নারী ও শিশু সুরক্ষার মন্ত্রী হিসেবে আসনে বসেছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বসার পর একের পর এক দারুন খবর আনছেন সাধারণ মানুষের জন্য মহিলাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে আসতে চলেছেন।
কী জানিয়েছেন নতুন মহিলা মন্ত্রী :
মহিলা মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যে জানিয়েছেন, মেয়েরা যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারবে, তাঁদের সুরক্ষার পুরো দায়িত্ব নেবে, রাজ্য সরকার। এছাড়াও তাদের যেমন ইচ্ছা তেমন পোশাক পরবে।খুব শ্রীঘ্রই হেল্প লাইন নম্বর চালু হতে চলেছে।
এরকমই রাজ্যের তরফ থেকে বিশেষ ঘোষণা করা হয়েছে। আগামী পয়লা জুন থেকে সরকারি বাসে (Government Bus ) এ মহিলারা নিখরচায় সফর করতে পারবেন। তবে এই পরিষেবা কিভাবে দেওয়া হবে, সেটাই পরিবহন দপ্তরের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
এতদিন অব্দি দিল্লি কর্ণাটক তামিলনাড়ু পাঞ্জাব অন্ধপ্রদেশ এইসব রাজ্যে এই পরিষেবা তে এসেছে সেখানকার মহিলারা। এবার থেকে পশ্চিমবঙ্গের মহিলারাও এই পরিষেবা পেতে চলেছে। ইতিমধ্যে দেখা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সবকটি সরকারি পরিবহন নিগম বাসের সংখ্যা এবং রুট দেখা হচ্ছে।
পরিবহন নিগমের যারা শীর্ষ কর্তা রয়েছে তাঁরা জানিয়েছেন, খুব শীঘ্রই এই পরিকল্পনা রূপায়ণের চেষ্টা করা হচ্ছে। সব পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পরিকল্পনা পরিবহন সচিব এবং মুখ্য সচিব দপ্তরের শীর্ষ কর্তারাতারা একসাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

কোথায় শুরু হয়েছিল প্রথম সরকারী বাস?
সরকারি বাসের মহিলাদের নিখর্চায় সফরের ব্যবস্থা প্রথম চালু করা হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে (Delhi)। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং তাদের সহযোগী সংস্থাগুলোতে মহিলারা এই সুবিধা পেয়ে থাকেন। তবে বাসে উঠলে তাদের জিরো ভ্যালু পিঙ্ক টিকিট দেওয়া হয়, পরে কন্ডাক্টার এর মাধ্যমে সংশ্লিষ্ট পরিবহন নিগমকে টাকা মিটিয়ে দেয় রাজ্য সরকার (West Bengal)।
কর্নাটকেও শক্তি প্রকল্পের আওতায় মহিলারা নন এসি (Non AC) এবং লাক্সারি শ্রেণীর বাস (Luxury Bus) যেগুলো নয় সেগুলোর বিনামূল্যে সফর করার সুবিধা পান। তবে সরকারি পরিচয় পত্র অবশ্যই দিতে হয় সেখানকার মহিলাদের। পশ্চিমবঙ্গেও (West Bengal) সেটা দেওয়ার কথা জানিয়েছেন নতুন সরকারের তরফ থেকে।
এছাড়াও তামিলনাড়ুর ভিদিয়াল পায়ানাম প্রকল্পের আওতায় নন এসি (Non AC) বাসেও মহিলারা নিখরচায় যাতায়াত করার সুবিধা পেয়ে থাকেন। পাঞ্জাবেও মহিলারা ওই রাজ্যের যদি বাসিন্দা হয়, আর সেখানকার যদি নথি দেখাতে পারেন তাহলেও বিনা ভাড়ায় সফর করতে পারেন।
পশ্চিমবঙ্গে কলকাতা শহরতলী ছাড়াও দূরপাল্লায় বসে মহিলারা বিনা ভাড়ায় এবার থেকে সুযোগ পাবে সফর করার। গত সোমবার নবান্নে রাজ্যের মন্ত্রিসভায় বৈঠক সম্পন্ন হলে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমের মাধ্যমে এমন কথা জানিয়েছেন। তিনি বলেছেন দূরপাল্লার বাসে এবং শহর অঞ্চলে এই পরিষেবা মহিলারা বিনামূল্যে পেয়ে থাকবেন।
এমনকি দূরপাল্লার যে বাসগুলো সেগুলোর চলাকালীন মাঝখান দিয়ে যদি কোন মহিলাও উঠেন তাকেও সেই সুযোগ দেওয়া হবে। তবে যারা অগ্রিম টিকিট কেটে সফর করবেন তাঁদের কিন্তু বসার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এবার সময়ের অপেক্ষা! কবে এই পরিকল্পনার সুবিধা পেতে চলেছেন রাজ্যের সাধারণ মহিলারা। আশা করা হচ্ছে, পহেলা জুন থেকে এই সুবিধা পেতে পারেন মহিলারা। তবে অবশ্যই সরকারি ব্যক্তিগত নথি দেখাতে হবে বাস সফর করতে গেলে। এছাড়াও খুব শীঘ্রই পিঙ্ক কার্ডের সুবিধা পেতে চলেছেন মহিলারা। তবে যতদিন না পিঙ্ক কার্ড হচ্ছে , ততদিন সরকারি নথি দিয়ে সফর করতে হবে সরকারে বাসে (Government Bus).
এছাড়াও একাধিক সুযোগ-সুবিধা সাধারণ মানুষ পেতে চলেছে নতুন সরকারের তরফ থেকে। পূর্বে যে ভাতা গুলো দেওয়া হতো সাধারন মানুষকে আগের সরকারের তরফ থেকে সেই ভাতাগুলো কোন কিছুই বন্ধ হবে না, জানিয়ে দিয়েছে নতুন রাজ্য সরকার। অর্থাৎ লক্ষী ভান্ডার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে পেয়ে যাবেন সাধারণ মহিলারা। এছাড়াও রয়েছে বেকার ভাতা, বৃদ্ধ ভাতা ইত্যাদি। তবে এখনো সেগুলো কার্যকর হয়নি। আশা করা হচ্ছে পহেলা জুন থেকে সবকিছুই মোটামুটি চালু হয়ে যাবে!
এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের ওয়েবসাইটে ফলো রাখুন। আপনাদের কোন মতামত থাকলে নিশ্চয়ই আমাদের তাজা সময় ওয়েবসাইটে জানাতে পারেন। নতুন ব্রেকিং খবরে জন্য চোখ রাখুন তাজা সময়ে। আজকের জন্য এইটুকু। ধন্যবাদ।











