আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Why India financial year April to March: কেন ভারতের অর্থবর্ষ শেষ হয় ৩১শে মার্চ ইতিহাস অর্থনীতি ও বাস্তবতার বিশ্লেষণ?

Published on: March 30, 2026
India financial year

Why India financial year April to March: ভারতের প্রতি বছর পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে যায় ৩১ শে মার্চ শেষ হয় অর্থবর্ষ। কিন্তু প্রশ্ন উঠতেই পারে কেন এই সময়সীমা? কেন জানুয়ারি ডিসেম্বর নয়? এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও প্রেক্ষাপট অর্থনৈতিক যুক্তি এবং বাস্তবিক সুবিধা।

প্রথমেই জানা দরকার, অর্ধবর্ষ বা ফিনান্সিয়াল ইয়ার হল একটি নির্দিষ্ট বারো মাসের সময়কাল, যার মধ্যে আয় ব্যয় কর অর্থ হিসেব-নিকেশ সম্পন্ন হয়।ভারতে এই সময়কাল পয়লা এপ্রিল থেকে ৩১ শে মার্চ পর্যন্ত চলে।

উপনিবেশিক ইতিহাসের প্রভাব ভারতের অর্থবর্ষের এই কাঠামোর মূল শিকড় রয়েছে ব্রিটিশ শাসনকালে ১৮৬৭ সালে। ব্রিটিশ সরকার ভারতে এপ্রিল মার্চ ভিত্তিক অর্থবছর চালু করেন যাতে তা ব্রিটিশ আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।। স্বাধীনতার পরও এই পদ্ধতি পরিবর্তন করা হয়নি কারণ এটি প্রশাসনিক ভাবে কার্যকর এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়।

কৃষিনির্ভর অর্থনীতির ভূমিকা ভারতের ঐতিহাসিকভাবে একটি কৃষি নির্ভর দেশ। ফসল তোলার প্রধান সময় ফেব্রুয়ারি মার্চ হলে মার্চের শেষে কৃষিজ আয়ের একটি পরিস্কার হিসেবে পাওয়া যায়। এর ভিত্তিতে সরকার প্রতি বছরের বাজেট ও পরিকল্পনা সহজ করতে পারে।

বাজেট ও প্রশাসনিক সুবিধা ভারতের কেন্দ্রীয় বাজেট সাধারণত ফেব্রুয়ারিতে পেশ করা হয়। এরপর সংসদে তা অনুমোদিত হয়ে পহেলা এপ্রিল থেকে কার্যকর হয়। এ ব্যবস্থায় নতুন অর্থবছরের শুরুতেই নতুন নীতি ও প্রকল্প বাস্তবায়ন করা যায়। যা প্রশাসনিকভাবে অত্যন্ত সুবিধা জনক।

জলবায়ু অর্থনৈতিক পরিকল্পনা ভারতের বর্ষাকালে অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলে। এপ্রিল থেকে অর্থবর্ষ হওয়ায় সরকার বর্ষার আগে পরিকল্পনা করতে পারে এবং কৃষি অন্যান্য খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে পারে।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট, রাজ্যের সব জেলাতে সতর্কবার্তা কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া?

এখনো কেন পরিবর্তন হয়নি? যদিও বহুবার আলোচনা হয়েছে অর্থবছরে জানুয়ারি ডিসেম্বর করার, তবে বর্তমান ব্যবস্থার সঙ্গে দেশের বাজেট, কর কাঠামো,ব্যবসা এবং ব্যাংকিং ব্যবস্থা এতটাই জড়িত যে হঠাৎ পরিবর্তন করা কঠিন।

ভারতের অর্থবর্ষ ৩১ শে মার্চের শেষ হবার কারণে কোন একক বিষয় নয়। এটি ইতিহাস কৃষি, জলবায়ু প্রশাসন এবং অর্থনৈতিক পরিকল্পনা সমন্বিত ফল। ব্রিটিশ আমলের ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক অর্থনৈতিক প্রয়োজন সব মিলিয়ে এই সময়সীমা আজও প্রাসঙ্গিক ও কার্যকর।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment