Aman Paddy Cultivation in West Bengal: পশ্চিমবঙ্গের কৃষির মূল ভিত্তি হল ধান চাষ ।এর মধ্যে আমন চাষ সবচেয়ে প্রচলিত ও গুরুত্বপূর্ণ কারণ এটি বর্ষার মৌসুমে চাষ করা হয় ও শীতের শুরুতে ফসল সংগ্রহ করা হয়। প্রাকৃতিক জল সেচের ওপর নির্ভরশীল এই চাষ পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করলে ফলন যেমন ভালো হয় তেমনি কৃষকের আয় বাড়ে । সঠিক সময়ে বীজতলা
তৈরি, চারা রোপন, সারপ্রয়োগ, জলসেচ ও রোগবালাই নিয়ন্ত্রণ করলেই মিলবে সোনালি ধানের হাসি। (Aman Paddy Cultivation in West Bengal)
ধাপে ধাপে আমন ধান চাষের পদ্ধতি(Aman Paddy Cultivation in West Bengal)
১.বীজতলা তৈরি: আমন ধান চাষের শুরু হয় জৈষ্ঠ্য- আষাঢ় (মে- জুলাই) মাসে বীজতলা তৈরি দিয়ে। এজন্য একটি উঁচু ও রোদপূর্ণ জায়গা নির্বাচন করতে হয়, যেখানে জল জমে না।
- মাটি ঝুরঝুরা করে তৈরি করে নিতে হবে।
- ভালো ফলনের জন্য জৈব সার মিশিয়ে নিতে হবে।
- বীজ বপনের আগে তা শোধন করে নেওয়া জরুরি যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
- বপনের পর হালকা শেচ দিতে হবে এবং প্রয়োজনে পলিথিন দিয়ে ঢেকে রাখা যেতে পারে।
২.চারা রোপন: শ্রাবণ ভাদ্র মাসে এ ২৫- ৩০ দিনের চারাগুলি মূল জমিতে রোপন করা হয়।
- রোপনের আগে জমিতে ভালোভাবে চাষ ও কাদা করে দিতে হবে।
- তারার ওপরের সময় প্রতি গাছের মধ্যে পর্যাপ্ত দূরত্ব সাধারণত (২০×২০ সেমি) বজায় রাখতে হয় যাতে গাছগুলি ভালোভাবে বেড়ে উঠতে পারে।
৩.সারপ্রয়োগ: জমির উর্বরতা ও মাটি ধরন অনুযায়ী সার ব্যবহার করতে হয় সাধারণত নিচের সারগুলো প্রয়োগ করা হয়।(Aman Paddy Cultivation in West Bengal)
- ইউরিয়া (নাইট্রোজেন)
- টিএসপি (ফসফরাস)
- এমওপি (পটাস )
- জিপসাম (গন্ধক)
সার তিন কিস্তিতে প্রয়োগ করা হয়
- প্রথম কিস্তি: চারা রোপনের ১০- ১৫ দিন পর।
- দ্বিতীয় কিস্তি: কাইচ থোড় আসার ৫-৭ দিন আগে।
- প্রয়োজনে তৃতীয় কিস্তি শীষ আসার সময়।

৪.জমির পরিচর্যা:
- নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, যাতে তারা পুষ্টি গ্রহণ না করে।
- পর্যাপ্ত জল সেচ দিতে হবে, বিশেষ করে ফসল গঠনের সময়।
- রোগ পোকা আক্রমণ হলে অনুমোদিত কীটনাশক ও ছত্রাক নাশক প্রয়োগ করতে হবে
৫.ফসল সংগ্রহ:
- অগ্রহায়ন ও পৌষ (নভেম্বর- জানুয়ারি) মাসে ধান পাকার সময় কাটা শুরু হয়।
- ধান পাকার পর তা কেটে মাঠে শুকিয়ে নিতে হয়।
- এরপর মাড়াই করে ধান সংগ্রহ করা হয়
- সঠিকভাবে সংরক্ষণ করা জরুরী, যাতে ধান নষ্ট না হয়।
আরও পড়ুন: মাত্র ৫০০০ টাকা বিনিয়োগে শুরু করুন উপহারের ঝুড়ি তৈরির লাভজনক ব্যবসা!
আমন ধান চাষ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক আশীর্বাদ স্বরুপ ।জল নির্ভর হলেও সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে এই ধান থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। সময় মতো কাজ ও আধুনিক পদ্ধতির প্রয়োগে ধানের উৎপাদন যেমন বাড়ে, তেমনি কৃষকের আয়ও বৃদ্ধি পায় ।তাই কৃষকদের উচিত এমন ধান চাষের সচেতনতা ভাবে আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করা- তাতেই মিলবে সাফল্য ও সমৃদ্ধি।(Aman Paddy Cultivation in West Bengal)









