আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Jadavpur University Internship: যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ ২০২৬ | মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড

Published on: February 22, 2026
Jadavpur University Internship

Jadavpur University Internship: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবার তরুণ ইঞ্জিনিয়ার পড়ুয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ বের হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি একটি কেন্দ্রীয় গবেষণা প্রকল্পের জন্য স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের মর্যাদা প্রার্থীরা বাস্তব জীবনে গবেষণার কাজে অংশ নিতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিশ্ব বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ডেভেলপমেন্ট অফ আর্লি ডিটেকশন অফ ব্যাটারি ফল্টস ইউজিং ডেটা, গিভেন এন্ড ডাইনামিকাল সিস্টেম বেসড অ্যাপ্রোচ’ নামক একটি গবেষণা প্রকল্পে পড়ুয়া ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবেন। এই প্রকল্পে কাজের জন্য একটি স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। ইন্টার্নশীপের মেয়াদ ১ মাসের এবং নির্বাচিত ব্যক্তিকে মাসে ৫০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

প্রার্থী যোগ্যতা ও আবেদন যোগ্যতা

  • মেকানিক্যাল কেমিক্যাল বা বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক বা স্থায়ীভাবে অধ্যয়ন রত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • সেই সাথে মেকানিক্যাল এনার্জি বা রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং এর স্নাতকোত্তর স্তরে অধ্যায়নরত এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের সাধারণত সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা সহ বাস্তব জীবনের গবেষণার অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষা থাকা শিক্ষার্থীদের পক্ষে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা তাদের জীবনপঞ্জি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইমেইল এর ঠিকানাই পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২৩ শে ফেব্রুয়ারি। আবেদন করার পরে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমেই নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রার্থীরা পরবর্তী সময়ে প্রকল্প ভিত্তিক কাজ করা শুরু করবেন।

বিষয়বিস্তারিত তথ্য
বিশ্ববিদ্যালয়ের নামJadavpur University
বিভাগমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
প্রকল্পের নামDevelopment of Early Detection of Battery Faults Using Data & Dynamical System Based Approach
পদস্টুডেন্ট ইন্টার্ন (১ জন)
ইন্টার্নশিপ মেয়াদ১ মাস
স্টাইপেন্ডমাসিক ৫০০০ টাকা
যোগ্যতামেকানিক্যাল/কেমিক্যাল/বায়োটেক ইঞ্জিনিয়ারিং (UG) অথবা মেকানিক্যাল এনার্জি/রিনিউয়েবল এনার্জি (PG)
আবেদন পদ্ধতিইমেইলের মাধ্যমে CV পাঠাতে হবে
আবেদন শেষ তারিখ২৩ ফেব্রুয়ারি
নির্বাচন পদ্ধতিইন্টারভিউ

গবেষণার অভিজ্ঞতা ও সুবিধা

ইন্টারসি প্রকল্পে কাজ করা মানে শুধু একটি সাময়িক ভূমিকা সময় কাটানো নয় এটি একটি সুযোগ যাতে শিক্ষার্থীর বাস্তব জীবনের গবেষণার পরিবেশে দক্ষতা অর্জন হয়। আজকের প্রতিযোগিতামূলক বাজারে শিক্ষার্থীরা যদি গবেষণা ভিত্তিক অভিজ্ঞতা এবং প্রাকটিক্যাল কাজের দক্ষতা অর্জন করে, তাহলে ভবিষ্যতের চাকরি ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের জন্য তা বিশাল সুবিধা হিসেবে কাজ করে। অনেক সময় এই ধরনের প্রকল্প অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পেশাগত সুযোগও তৈরি হয়, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় গবেষণা বা ডেটা চালিত উন্নত পদ্ধতি গুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন: ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে ১৩ জন ওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ, চুক্তিভিত্তিক সুযোগ

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের প্রকল্প ভিত্তিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের কারিকুলামের অংশ হিসেবে আরো দক্ষ ও গবেষণার সাথে সম্পর্কিত গড়ে তোলে। প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন টেকনিক্যাল টুল, ডাটা এনালাইসিস পদ্ধতি এবং ইঞ্জিনিয়ারিং ভিত্তিক সমস্যা সমাধানের বাস্তব জীবনের অনুশীলন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে।

Please Visit – trendypavilion.com

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IDBI Bank Junior Assistant Manager Recruitment 2026

IDBI Bank Junior Assistant Manager Recruitment 2026: আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ আবেদন শুরু

RITES Limited Recruitment 2026

RITES Limited Recruitment 2026: রাইটসে চাকরি সুযোগ, বিভিন্ন বিভাগে কনসালটেন্ট নিয়োগ আবেদন করবেন কিভাবে

Special Teacher TET Result 2026

Special Teacher TET Result 2026: বিশেষ শিক্ষকদের নিয়োগের টেটের ফল প্রকাশ শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

Malda Sub Assistant Engineer Recruitment 2026

Malda Sub Assistant Engineer Recruitment 2026: মালদহ জেলাশাসকের দপ্তরে চাকরির সুযোগ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: মাসে দু লক্ষ টাকার বেতনের চাকরি সুযোগ আইআইটি খড়্গপুরে, চিফ টেকনোলজি অফিসার পদে নিয়োগ

Rabindra Bharati University Recruitment 2026

Rabindra Bharati University Recruitment 2026: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে রিসোর্স পার্সেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি

Leave a Comment