Central Bank of India SO Recruitment 2026: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র এত ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ২০২৬ সালের স্পেশালিস্ট অফিসার নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ আবার বৃদ্ধি করেছে। ব্যাংকে তরফ থেকে ঘোষণা অনুযায়ী মোট ৩৫০ টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলবে এবং আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সময়সীমা ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তটি অনেক চাকরিপ্রার্থীকে সময় সাপেক্ষে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছে এবং ব্যাংকিং সেক্টরে স্থায়ী কর্মজীবনের সুযোগে অংশ নিতে আগ্রহী যুবক যুবতীদের জন্য এটা একটা বড় সুযোগের বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই রিক্রুটমেন্ট ড্রাইভের অধীনে নিয়োগ করা হবে দুইটি মূল বিভাগে-ফরেন এক্সচেঞ্জ অফিসার, মার্কেটিং অফিসার, এগুলি স্পেশালিস্ট অফিসার গ্রেডের পদের অন্তর্ভুক্ত, যেখানে ব্যাংকিং ফিনান্স মার্কেটিং বা সম্পর্কিত ক্ষেত্রে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কতগুলো পদ, কোন ক্ষেত্রে?
- ফরেন এক্সচেঞ্জ অফিসার: কিছুসংখ্যক শূন্যপদ মূলত বৈদেশিক বিনিময় আন্তর্জাতিক লেনদেন ও ফরেন্স সম্পর্কিত কার্যক্রমে দক্ষতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- মার্কেটিং অফিসার: বেশিরভাগ শূন্য পদ গ্রাহক সম্পর্ক পণ্য বিচার সেলস ও ক্লাইন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট এর দক্ষ প্রার্থীদের জন্য। মোট মিলিয়ে এই দুই বিভাগে ৩৫০ জন অফিসার নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেন আবেদনের সময় বাড়ছে?
প্রাথমিক বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ হিসেবে ৩রা ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনেক প্রার্থী প্রস্তুতি সময় পাওয়ার জন্য ব্যাংক আবেদনের সময় আরো কিছুদিন বাড়ানো সিদ্ধান্ত নেয়। তাই ১৫ ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে, যাতে আগ্রহীরা পর্যাপ্ত সময় নিয়ে আবেদন ফরম সম্পন্ন করতে পারেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে পারেন।
যোগ্যতা ও সময়সীমা
প্রত্যেক পদে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষা ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে:
- ফরেন এক্সচেঞ্জ অফিসার: প্রার্থীর বয়স সাধারণত ২৫ বছর থেকে ৩৫ বছর হতে হবে
- মার্কেটিং অফিসার: আবেদনকারীর বয়স 22 থেকে 30 বছর হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নীতি অনুযায়ী বয়সসীমায় বিশেষ ছাড় পাওয়া যেতে পারে।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| সংস্থা | Central Bank of India |
| নিয়োগের নাম | Specialist Officer (SO) Recruitment 2026 |
| মোট শূন্যপদ | 350 টি |
| পদ | Forex Officer, Marketing Officer |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ | 15 ফেব্রুয়ারি 2026 |
| বয়সসীমা (Forex Officer) | 25 – 35 বছর |
| বয়সসীমা (Marketing Officer) | 22 – 30 বছর |
| বেতন (Forex Officer) | ₹85,920 – ₹1,05,280 |
| বেতন (Marketing Officer) | ₹48,480 – ₹85,920 |
| নির্বাচন প্রক্রিয়া | Online Written Test + Interview |
| অফিসিয়াল ওয়েবসাইট | centralbankofindia.co.in |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
বেতন কাঠামো ও সুযোগ
এই নিয়ে নির্বাচিত সফল প্রার্থীরা আকর্ষণীয় বেতন কাঠামো পাবেন:
- ফরেন এক্সচেঞ্জ অফিসার: মাসিক বেতন ৮৫, ৯২০ থেকে ১,০৫,২৮০
- মার্কেটিং অফিসার: মাসিক বেতন ৪৮, ৪৮০ থেকে ৮৫,৯২০ পর্যন্ত
বেতন ছাড়া অন্যান্য সরকারি সুবিধা এবং হাউসিং মেডিকেল সুবিধা ও পেনশন সুবিধা প্রযোজ্য হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের বাছাই দুটি ধাপের সম্পাদিত হবে:
- লিখিত পরীক্ষা: প্রাথমিকভাবে একটি অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- ইন্টারভিউ: লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ব্যক্তিগত ইন্টারভিউ বা ডিভাইস ভিন্ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
আরও পড়ুন: বিশ্বভারতীতে নতুন চাকরির সুযোগ | একাধিক শূন্য পদে সরাসরি নিয়োগ | আবেদন শেষ ফেব্রুয়ারি ২৮ তারিখে
কিভাবে আবেদন করবেন?
যে প্রার্থীরা যোগ্য আগ্রহী তারা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে পারবেন। দরকারি শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস কেন করে আপলোড করতে হবে এবং আবেদন ফি অনলাইনে প্রদান করতে হবে।
এই নিয়োগের মাধ্যমে ব্যাংকিং সেক্টরের স্থায়ী চাকরি সুযোগ খুঁজছেন বহু প্রার্থীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সময় সঠিক ভাবে কাজে লাগিয়ে অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনার ক্যারিয়ার একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে পারেন।
Please Visit – trendypavilion.com








