আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Central Bank of India SO Recruitment 2026: ৩৫০টি স্পেশালিস্ট অফিসার পদে অনলাইন আবেদন চলছে। যোগ্যতা, বেতন ও নির্বাচন প্রক্রিয়া জানুন।

Published on: February 6, 2026
Central Bank of India SO Recruitment 2026

Central Bank of India SO Recruitment 2026: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র এত ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ২০২৬ সালের স্পেশালিস্ট অফিসার নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ আবার বৃদ্ধি করেছে। ব্যাংকে তরফ থেকে ঘোষণা অনুযায়ী মোট ৩৫০ টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলবে এবং আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সময়সীমা ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তটি অনেক চাকরিপ্রার্থীকে সময় সাপেক্ষে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছে এবং ব্যাংকিং সেক্টরে স্থায়ী কর্মজীবনের সুযোগে অংশ নিতে আগ্রহী যুবক যুবতীদের জন্য এটা একটা বড় সুযোগের বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই রিক্রুটমেন্ট ড্রাইভের অধীনে নিয়োগ করা হবে দুইটি মূল বিভাগে-ফরেন এক্সচেঞ্জ অফিসার, মার্কেটিং অফিসার, এগুলি স্পেশালিস্ট অফিসার গ্রেডের পদের অন্তর্ভুক্ত, যেখানে ব্যাংকিং ফিনান্স মার্কেটিং বা সম্পর্কিত ক্ষেত্রে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কতগুলো পদ, কোন ক্ষেত্রে?

  • ফরেন এক্সচেঞ্জ অফিসার: কিছুসংখ্যক শূন্যপদ মূলত বৈদেশিক বিনিময় আন্তর্জাতিক লেনদেন ও ফরেন্স সম্পর্কিত কার্যক্রমে দক্ষতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • মার্কেটিং অফিসার: বেশিরভাগ শূন্য পদ গ্রাহক সম্পর্ক পণ্য বিচার সেলস ও ক্লাইন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট এর দক্ষ প্রার্থীদের জন্য। মোট মিলিয়ে এই দুই বিভাগে ৩৫০ জন অফিসার নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেন আবেদনের সময় বাড়ছে?

প্রাথমিক বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ হিসেবে ৩রা ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনেক প্রার্থী প্রস্তুতি সময় পাওয়ার জন্য ব্যাংক আবেদনের সময় আরো কিছুদিন বাড়ানো সিদ্ধান্ত নেয়। তাই ১৫ ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে, যাতে আগ্রহীরা পর্যাপ্ত সময় নিয়ে আবেদন ফরম সম্পন্ন করতে পারেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে পারেন।

যোগ্যতা ও সময়সীমা

প্রত্যেক পদে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষা ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে:

  • ফরেন এক্সচেঞ্জ অফিসার: প্রার্থীর বয়স সাধারণত ২৫ বছর থেকে ৩৫ বছর হতে হবে
  • মার্কেটিং অফিসার: আবেদনকারীর বয়স 22 থেকে 30 বছর হতে হবে।

সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নীতি অনুযায়ী বয়সসীমায় বিশেষ ছাড় পাওয়া যেতে পারে।

বিষয়বিস্তারিত তথ্য
সংস্থাCentral Bank of India
নিয়োগের নামSpecialist Officer (SO) Recruitment 2026
মোট শূন্যপদ350 টি
পদForex Officer, Marketing Officer
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ15 ফেব্রুয়ারি 2026
বয়সসীমা (Forex Officer)25 – 35 বছর
বয়সসীমা (Marketing Officer)22 – 30 বছর
বেতন (Forex Officer)₹85,920 – ₹1,05,280
বেতন (Marketing Officer)₹48,480 – ₹85,920
নির্বাচন প্রক্রিয়াOnline Written Test + Interview
অফিসিয়াল ওয়েবসাইটcentralbankofindia.co.in
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now

বেতন কাঠামো ও সুযোগ

এই নিয়ে নির্বাচিত সফল প্রার্থীরা আকর্ষণীয় বেতন কাঠামো পাবেন:

  • ফরেন এক্সচেঞ্জ অফিসার: মাসিক বেতন ৮৫, ৯২০ থেকে ১,০৫,২৮০
  • মার্কেটিং অফিসার: মাসিক বেতন ৪৮, ৪৮০ থেকে ৮৫,৯২০ পর্যন্ত

বেতন ছাড়া অন্যান্য সরকারি সুবিধা এবং হাউসিং মেডিকেল সুবিধা ও পেনশন সুবিধা প্রযোজ্য হতে পারে।

নির্বাচন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের বাছাই দুটি ধাপের সম্পাদিত হবে:

  • লিখিত পরীক্ষা: প্রাথমিকভাবে একটি অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • ইন্টারভিউ: লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ব্যক্তিগত ইন্টারভিউ বা ডিভাইস ভিন্ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

আরও পড়ুন: বিশ্বভারতীতে নতুন চাকরির সুযোগ | একাধিক শূন্য পদে সরাসরি নিয়োগ | আবেদন শেষ ফেব্রুয়ারি ২৮ তারিখে

কিভাবে আবেদন করবেন?

যে প্রার্থীরা যোগ্য আগ্রহী তারা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে পারবেন। দরকারি শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস কেন করে আপলোড করতে হবে এবং আবেদন ফি অনলাইনে প্রদান করতে হবে।

এই নিয়োগের মাধ্যমে ব্যাংকিং সেক্টরের স্থায়ী চাকরি সুযোগ খুঁজছেন বহু প্রার্থীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সময় সঠিক ভাবে কাজে লাগিয়ে অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনার ক্যারিয়ার একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে পারেন।

Please Visit – trendypavilion.com

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IDBI Bank Junior Assistant Manager Recruitment 2026

IDBI Bank Junior Assistant Manager Recruitment 2026: আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ আবেদন শুরু

RITES Limited Recruitment 2026

RITES Limited Recruitment 2026: রাইটসে চাকরি সুযোগ, বিভিন্ন বিভাগে কনসালটেন্ট নিয়োগ আবেদন করবেন কিভাবে

Special Teacher TET Result 2026

Special Teacher TET Result 2026: বিশেষ শিক্ষকদের নিয়োগের টেটের ফল প্রকাশ শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

Malda Sub Assistant Engineer Recruitment 2026

Malda Sub Assistant Engineer Recruitment 2026: মালদহ জেলাশাসকের দপ্তরে চাকরির সুযোগ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: মাসে দু লক্ষ টাকার বেতনের চাকরি সুযোগ আইআইটি খড়্গপুরে, চিফ টেকনোলজি অফিসার পদে নিয়োগ

Rabindra Bharati University Recruitment 2026

Rabindra Bharati University Recruitment 2026: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে রিসোর্স পার্সেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি

Leave a Comment