Chia Seeds Side Effects: স্বাস্থ্য সত্যান মানুষের বর্তমানে চিয়া সিড বেশ জনপ্রিয়। ছোট ছোট এই বীজকে অনেকেই সুপারফুড বলে থাকেন। এতে রয়েছে প্রচুর ফাইবার ওমেগা থ্রি ফাটি এসিড প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট দাও শরীরের জন্য উপকারী। তবে সব খাবারের মতো চিয়া সিড ও সবার জন্য নিরাপদ নয়। বিশেষ করে কিছু শারীরিক সমস্যা থাকলে এটি খাওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে ভুল ভাবে বা অতিরিক্ত পরিমাণে তিয়া সিড খেলে নানান ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই কারা এই বীজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তা জানা অত্যন্ত জরুরি।
হজমের সমস্যায় ভুগলে সতর্ক
চিয়া সিড প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি সাধারণত হজমের সহায়তা করলেও যাদের আগে থেকে গ্যাস পেত ফাঁপা এবং ইরিটেবল ভাওয়েল সিনড্রোম রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে। অতিরিক্ত ফাইবার হঠাৎ শরীরে গেলে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মত সমস্যাও দেখা দিতে পারে।
ব্লাড প্রেসার কম থাকলে
চিয়া সিড রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু যাদের স্বাভাবিকভাবেই ব্লাড প্রেসার কম থাকে, তাদের ক্ষেত্রে এটি মাথা ঘোরা বা দুর্বলতার কারণ হতে পারে। তাই এই ধরনের রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে চিয়া সিড খাওয়া উচিত।
যারা ব্লাড থিনার ওষুধ খান
চিয়া সিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিডের হালকা রক্ত পাতলা করার প্রভাব রয়েছে। ফলে যারা অ্যাসপিরিন বা অন্য কোন ব্লাড থিনার ওষুধ খান, তাদের ক্ষেত্রে অতিরিক্ত চিয়া সিড খেলে রক্তক্ষরণের ঝুঁকি থাকে।
কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা
কিডনি রোগে ভুগছেন এমন ব্যক্তিদের উচিত খাওয়ার আগে সতর্ক থাকতে বলা হয়। এতে পটাশিয়াম ও ফসফরাসের পরিমাণ তুলনা মূলক বেশি থাকে। এর ফলে কিডনির উপর অতিরিক্ত চাপ ফেলতে পারে।
এলার্জি থাকলে
যদি খুবই বিরল কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে চিয়া সিড খেলে এলার্জি হতে পারে। ঠোঁট বাজিলে চুলকানি মুখ ফুলে যাওয়া পেট ব্যথা এবং বমির উপর স্বর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।
আরও পড়ুন: মঙ্গলবার হনুমানজির পুজো করলে দূর হতে পারে অর্থকষ্ট! জানুন কিভাবে করবেন বিশেষ উপাসনা
শুকনো চিয়া সিড খাওয়া বিপজ্জনক
অনেকে সরাসরি শুকনো চিয়াসিড খেয়ে ফেলেন। কারণ এই বীজ পানি পেলে দ্রুত ফুলে ওঠে এবং গলায় আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তাই চিয়া সিড খাওয়ার আগে ৫ থেকে ১০ মিনিট পানিতে ভিজিয়ে নেওয়া নিরাপদ বলে মনে করা হয়।
কতটা খাওয়া নিরাপদ
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ চিয়া সিড খাওয়া যথেষ্ট। অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতির সম্ভাবনায় বেশি।
চিয়া সিড পুষ্টিগুনে ভরপুর হলেও এটি সবার জন্য সমান উপযোগী নয়। তাই কোন শারীরিক সমস্যা থাকলে নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টি বীদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।









