আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Yuva Sathi Status Check: যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন? অনলাইনে কিভাবে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানুন সহজ উপায়

Published on: March 14, 2026
Yuva Sathi Status Check

Yuva Sathi Status Check: পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলা যুব সাথী প্রকল্পকে ঘিরে রাজ্যের বহু বেকার যুবক যুবতীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। ফলে অনেকেই জানতে চাইছেন তাদের আবেদন এখন কোন পর্যায়ে রয়েছে এবং কিভাবে অনলাইনে সেই স্ট্যাটাস চেক করা যাবে।

সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৬৫ লক্ষ আবেদন অফলাইন ক্যাম্পের জমা হয়েছে এবং প্রায় ১৯ লক্ষ আবেদন অনলাইনে করা হয়েছে। তাই আবেদন করার পরে তার বর্তমান অবস্থা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা এই প্রকল্পের সুবিধা পাবেন

বাংলা শুভ সাথী প্রকল্প মূলত রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য। সাধারণত ২১ থেকে ৪০ বছর বয়সে যোগ্য প্রার্থীরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। আবেদন অনুমোদিত হলে চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।। এই প্রকল্পের জন্য রাজ্যে বাজেটে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অনলাইনে কিভাবে সেটা চেক করবেন

যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা খুব সহজেই অনলাইনে নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখতে পারবেন। সাধারণত নিচের ধাপ গুলি অনুসরণ করতে হয়-

  • প্রথমে যুব সাথী সরকারি ওয়েবসাইটে যান
  • সেখানে ‘application status’বা’ ‘track status’ অপশনে ক্লিক করুন
  • এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর লিখে ওটিপি নিন
  • মোবাইলে আসা ওটিপি প্রবেশ করিয়ে যাচাই করুন
  • এরপর আপনার অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স আইডি লিখতে হবে
  • সব তথ্য সঠিকভাবে দিলে স্ক্রিনে আপনার আবেদন পত্রের বর্তমান অবস্থা দেখা যাবে

আবেদন কোন কোন ধাপে থাকতে পারে

সেটা চেক করলে সাধারণত কয়েকটি ধাপে দেখা যেতে পারে।

  • Submitted : আবেদন জমা পড়েছে
  • Under verification : নথিপত্র যাচাই চলছে
  • Verified তথ্য যাচাই সম্পন্ন
  • Approved : আবেদন অনুমোদিত
  • Payment initiated : টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু
  • Rejected: আবেদন বাতিল হয়েছে

এই স্ট্যাটাস চেক সহজেই বোঝা যাবে আপনার আবেদন কোন অবস্থায় রয়েছে

স্ট্যাটাসে সমস্যা দেখালে কি করবেন

অনেক সময় দেখাতে স্ট্যাটাসে’ ‘objection’ বা ‘dispute’ দেখাচ্ছে সাধারণত আবেদন পত্রে কোন ভুল বা তথ্য অসম্পূর্ণ থাকলে এটি হয়। সেক্ষেত্রে স্থানীয় ভিডিও অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যোগাযোগ করে সংশোধন করা যায়।

আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে গ্যাস বুকিং ঘরে বসেই এলপিজি সিলিন্ডার বুক করার সহজ উপায়

এছাড়া প্রকল্প সংক্রান্ত তথ্য জানার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আবেদনকারীরা নির্দিষ্ট সময় সেই নম্বরে ফোন করে সাহায্য পেতে পারেন।

যুব সাথী প্রকল্প রাজ্যের বহু বেকার যুবক যুবতীর জন্য বড় সহায়তা হতে পারে তবে আবেদন করার পর নিয়মিত অনলাইনে স্ট্যাটাস দেখা ও নেওয়া জরুরী। তাতে বোঝা যাবে আবেদন অনুমোদিত হয়েছে কিনা এবং কবে থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment