Earphone Hearing Damage: বর্তমান সময়ের মোবাইল ফোনের সঙ্গে ইয়ারফোন বা ইয়ার পড যেন আমাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। গান শোনা, ভিডিও দেখা, অনলাইন ক্লাস, অফিসের মিটিং সব ক্ষেত্রে ছোট এই ডিভাইসের ব্যবহার বেড়েছে বহুগুণ। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রায় সারাদিনই কানে এয়ার ফোন গুজে রাখছেন। তবে চিকিৎসা কোস শ্রবণ বিশেষজ্ঞরা সতর্ক করছেন অতিরিক্ত ও অসচেতন ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে কানে।
বিশেষজ্ঞদের মতে, ইয়ারফোন সরাসরি কানের ভেতরে বসানো হয়, ফলের শব্দ খুব কাছ থেকে কানের পর্দায় পৌঁছায়। অনেক সময় বাইরে শব্দ ঢাকতে ব্যবহারকারীরা অজান্তেই ভলিউম বাড়িয়ে দেন। দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে গান বা অডিও শুনলে ধীরে ধীরে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত ৮৫ ডেসিবেল এর বেশি খাদ্য দীর্ঘক্ষণ শুনলে কানের স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে। অথচ অধিকাংশ আধুনিক ইয়ারফোনে সর্বোচ্চ ভলিউম সেই সীমা ছাড়িয়ে যায়।
চিকিৎসকদের আরও দাবি, তারা কয়েক ঘণ্টা ইয়ারফোন ব্যবহার করলে কানের ভেতরে চাপ সৃষ্টি হয়। এর ফলে কানে ব্যথা চুলকানি প্রদাহ এমনকি সংক্রমনেরও হতে পারে। যারা ঘাম ঝড়িয়ে ব্যায়াম করেন বা ইয়ারফোন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। অপরিষ্কার এয়ার ফোন থেকেও জীবাণু ছড়াতে পারে।
শুধু শারীরিক অসুস্থই নয়, দীর্ঘমেয়াদি এর প্রভাব আরো গভীর হতে পারে। অনেকেই প্রথম দিকে কোন সমস্যা টের পান না কিন্তু ধীরে ধীরে কানে শব্দ কম শোনা এবং ভিড়ের মধ্যে কথা বুঝতে অসুবিধা এসব লক্ষণ দেখা দিতে পারে। একবার ক্ষতিগ্রস্ত হলে তার সম্পূর্ণ ফিরিয়ে আনা কঠিন।
তাহলে কি করবেন? বিশেষজ্ঞরা কয়েকটি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন-
প্রথমত, ভলিউম সর্বোচ্চ মাত্রার ৬০ শতাংশের বেশি রা রাখাই ভালো।
দ্বিতীয়ত, টানা ৬০ মিনিটে বেশি ব্যবহার না করে মাঝেমধ্যে বিরতি নিয়ে
তৃতীয়ত, সম্ভব হলে ইন ইয়ার ইয়ারফোন এর বদলে ওভার ইয়ার ইয়ারফোন ব্যবহার করুন।
চতুর্থত, নিয়মিত ইয়ারফোন পরিষ্কার রাখুন এবং অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার এড়িয়ে চলুন।
পঞ্চমত, কানে অস্বস্তি বা কম সোনার সমস্যা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
ডিজিটাল নির্ভরতা যতই বাড়ছে, ততই বাড়ছে ইয়ারফোনের ব্যবহার। তবে সুবিধা সঙ্গে সচেতনতার ভারসাম্য বজায় রাখার জরুরী বিশেষজ্ঞদের কথা প্রযুক্তি ব্যবহার করতেই হবে কিন্তু নিজের স্বার্থের ক্ষতি না করে।
আরও পড়ুন: দুপুরের খাবার খাওয়ার পরেই ঘুম আসে কেন? কেমন অভ্যাস, কি আছে কারণ ও কিভাবে মোকাবিলা করবেন
অতএব, সারাক্ষণ কানে ইয়ারফোন গুঁজে রাখার আগে একটু ভাবুন। সঠিক সময় মেনে ব্যবহার করলে, আপনি আপনার প্রিয় গান যেমন উপভোগ করতে পারবেন। তেমনি সুরক্ষিত থাকবে আপনার শ্রবণশক্তি।
Please Visit – trendypavilion.com










