আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

IRCTC Company Secretary Recruitment 2026: IRCTC তে কোম্পানি সেক্রেটারি পদে চাকরির সুযোগ, মাসিক বেতন হতে পারে ৯০ হাজার টাকা

Published on: March 16, 2026
IRCTC Company Secretary Recruitment 2026

IRCTC Company Secretary Recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনে আইআরসিটিসি কোম্পানি সেক্রেটারি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের দিল্লিতে সংস্থার দপ্তরে কাজ করতে হবে।

কোন পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্থার কোম্পানি সেক্রেটারি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে দুটি। এই নিয়োগ সম্পন্ন চুক্তিভিত্তিক এবং নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে দু বছরের জন্য নিয়োগ করা হবে। কাজের মেয়াদ সন্তোষজন জনক হলে তা বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা যেতে পারে।

বেতন

এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা বেতন দেওয়া হবে। সরকারি সমস্যায় চুক্তিভিত্তিক পদ হলেও বেতনের পরিমাণ তুলনামূলকভাবে বেশ আকর্ষণীয়। তাই অভিজ্ঞ কোম্পানি সেক্রেটারিদের কাছে এটি সুযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কোথায় কাজ করতে হবে

রিবাত্যপ্রাত্রে নয়া দিল্লিতে অবস্থিত IRCTC র অফিসে কাজ করতে হবে। দেশের অন্যতম বড় সরকারি সংস্থা হওয়াই এখানে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তাদের institute of company secretaries of India এর সদস্য হতে হবে। এই সদস্য পদে থাকা কোম্পানি সেক্রেটারি পদে আবেদন করার অন্যতম প্রধান শর্ত।

শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের অন্তত ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়স সীমায় ছাড় পেতে পারেন।

কিভাবে হবে নিয়োগ

ইনিও প্রক্রিয়া লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের সরাসরি ওয়ার্ক-ইন ইন্টারভিউ ইন্টারভিউ বা সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী 17 মার্চ সকাল সাড়ে দশটা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে। তাই আগ্রহী প্রার্থীদের ওই দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ আবেদন শুরু

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমের সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়তে হবে। এরপর নির্ধারিত ফরমেটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি যেমন-

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • পরিচয় পত্র
  • পাসপোর্ট সাইজ ফটো

সরকারি সংস্থায় অভিজ্ঞ কম্পানি সেক্রেটারিদের জন্য এটি একটি বড় সুযোগ। ভালো বেতন কেন্দ্রীয় সংস্থা কাজের অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি চুক্তির সম্ভাবনা অনেক চাকরি প্রার্থীর কাছে এটি নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই যারা যোগ্য তাদের নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকারে অংশ নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.irctc.co.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment