আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Paschim Medinipur Recruitment 2026: পশ্চিম মেদিনীপুরে সরকারি চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে একাধিক পদে নিয়োগ

Published on: January 14, 2026
Paschim Medinipur Recruitment 2026

Paschim Medinipur Recruitment 2026: পশ্চিম মেদিনীপুর জেলা সরকারি উদ্যোগে বিভিন্ন চুক্তিভিত্তিক পদে মোট ২৬ জন কর্মীর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ সৃষ্টি হয়েছে। এটি মূলত সরকারি চাইল্ড কেয়ার ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ।

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪২ বছর হতে হবে। প্রার্থীরা অনলাইন বা অফলাইন উভয়তেই আবেদনপত্র জমা দিতে পারবে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১৮ হাজার থেকে ৩৩,১০০টাকার মধ্যে প্রদান করা হবে যা পদ অনুযায়ী পরিবর্তিত হবে।

নিয়োগের পদের বিবরণ

এই নিয়োগে মোট ২৬ টি শূন্য পদ রয়েছে এবং এগুলো বিভিন্ন বিভাগীয় দায়িত্বে নিয়োজিত হবে। নিচে পদের সঠিক বিবরণ ও সংখ্যা দেওয়া হল যা চাকরি প্রার্থীদের জন্য একটি বিস্তৃত ধারণা দেবে।

ক্র. নংপদের নামশূন্যপদের সংখ্যা
1Officer in-charge২ জন
2Counsellor২ জন
3Child Welfare Officer / Case Worker / Probation Officer৩ জন
4House Father৪ জন
5Store Keeper cum Accountant২ জন
6Cook৪ জন
7Helper cum Night Watchman৪ জন
8Para-medical Staff২ জন
9House Keeper৩ জন
মোটসর্বমোট শূন্যপদ২৬ জন

প্রতিটি পদের ভিন্ন দায়িত্ব ও যোগ্যতা থাকায় চাকরিপ্রার্থীদের গুরুত্ব সহকারে পর্যালোচনা করা উচিত।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রত্যেক পদের জন্য আলাদা যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ:

  • হাউস ফাদার পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং কোনো চাইল্ড কেয়ার প্রকল্প প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকার অগ্রাধিকার হবে।
  • অন্য পদের জন্য যেমন অফিসার ইনচার্জ বা কাউন্সেলরের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর শিক্ষা বা বিশেষ প্রশিক্ষণ থাকা প্রয়োজন এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অনেক ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকা বা সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকা আবশ্যক। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট গুলো যাচাই করে নেওয়া উচিত।

বিষয়বিবরণ
জেলাপশ্চিম মেদিনীপুর
নিয়োগকারী সংস্থাজেলা প্রশাসন, পশ্চিম মেদিনীপুর
প্রতিষ্ঠানসরকারি চাইল্ড কেয়ার ইনস্টিটিউট
মোট শূন্যপদ২৬টি
চাকরির ধরনচুক্তিভিত্তিক
বয়সসীমা১৮ – ৪২ বছর
মাসিক বেতন₹১৮,০০০ – ₹৩৩,১০০ (পদভেদে)
আবেদন পদ্ধতিঅনলাইন ও অফলাইন
শেষ তারিখ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা + কম্পিউটার টেস্ট + ইন্টারভিউ
চাকরির স্থানপশ্চিম মেদিনীপুর জেলা

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ

এই নিয়োগে আগ্রহী প্রার্থী জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন। অনলাইনের পাশাপাশি কিছু ক্ষেত্রে ডাক বা অফিসে নির্দিষ্ট ঠিকানায় হাতে লেখা কাগজপত্র জমা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে।

আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০শে জানুয়ারি ২০২৬, তাই চাকরিপ্রার্থীতে দ্রুত আবেদন পত্র পাঠাতে বলা হয়েছে। আবেদন শেষে প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত হতে হবে।

আরও পড়ুন: ছুটির দিনে ওজন বেড়ে গিয়েছে? ঠাকুমার ঘরোয়া টোটকায় কমান দ্রুত ওজন

কেন এটি গুরুত্বপূর্ণ সুযোগ?

বিভিন্ন সরকারি পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি পশ্চিম মেদিনীপুরের স্থানীয় যুব সমাজের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। চাকরির বাজার তীব্র প্রতিযোগিতা পূর্ণ হওয়ায় সরকারি খাতে স্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের সুযোগ প্রার্থীদের পেশাগত নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতার পথ খুলে দেয়। এমন নিয়োগে স্থানীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের বৃদ্ধি ঘটতে পারে যা সামগ্রিক ভাবে স্থানীয় পরিবার ও সমাজকে উপকৃত করবে।

যারা পশ্চিম মেদনীপুরের চাকরি সুযোগ খুঁজছেন তাদের জন্য এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ যোগ্যতা ও সময়সীমা অনুযায়ী আবেদন সুনিশ্চিত করলে আগামী কর্মজীবনে একটি শক্ত ভিত্তি পাওয়া সম্ভব।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.paschimmedinipur.gov.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment