আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Weather Update: দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার ঝড়-বৃষ্টির সতর্কতা | বজ্রপাত ও ৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস

Published on: March 14, 2026
Weather Update

Weather Update: রবিবার থেকে মঙ্গলবার ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় জারি সতর্কবার্তা ফের রাজ্যে আবহাওয়া বড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এবং বাংলাদেশ ও সংলগ্ন দক্ষিণ বঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই আবহাওয়া বড় পরিবর্তনের জেরে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির শুরু হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলেও জানা হয়েছে। এর সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টির প্রভাব পড়বে। এর মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা, হুগলি,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ এইসব জেলায় কোথায় হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিশেষ করে সোমবার ও মঙ্গলবার বজ্র ঝড়ের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। তাই খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া বা খোলা মাঠে থাকা বিপদজনক হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

এই বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতিক সময় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে এই বৃষ্টির সাময়িক স্বস্তি এনে দিতে পারে। আবহাওয়া দপ্তরের মতে বৃষ্টির কারণে দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে গ্যাস বুকিং ঘরে বসেই এলপিজি সিলিন্ডার বুক করার সহজ উপায়

অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলাতেও একই সময় বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে সেখানে বৃষ্টির মাত্রা তুলনা মূলক ভাবে হালকা হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সার্বিকভাবে বলা যায়, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ অস্থির থাকতে পারে
তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেয়া এবং বজ্র ঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

RITES Limited Recruitment 2026

RITES Limited Recruitment 2026: রাইটসে চাকরি সুযোগ, বিভিন্ন বিভাগে কনসালটেন্ট নিয়োগ আবেদন করবেন কিভাবে

Special Teacher TET Result 2026

Special Teacher TET Result 2026: বিশেষ শিক্ষকদের নিয়োগের টেটের ফল প্রকাশ শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

Malda Sub Assistant Engineer Recruitment 2026

Malda Sub Assistant Engineer Recruitment 2026: মালদহ জেলাশাসকের দপ্তরে চাকরির সুযোগ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: মাসে দু লক্ষ টাকার বেতনের চাকরি সুযোগ আইআইটি খড়্গপুরে, চিফ টেকনোলজি অফিসার পদে নিয়োগ

Rabindra Bharati University Recruitment 2026

Rabindra Bharati University Recruitment 2026: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে রিসোর্স পার্সেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি

Jadavpur University Internship

Jadavpur University Internship: যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ ২০২৬ | মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড

Leave a Comment