আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Test Match India vs England 3rd Day: হতশ্রী ফিল্ডিংয়ের পরেও ম্যাচে ফিরছে ভারতীয় দল ! তৃতীয় দিনের শেষে শক্ত অবস্থানে ভারত

Published on: June 24, 2025
Test Match India vs England 3rd Day

Test Match India vs England 3rd Day: আজ তৃতীয় দিনে পা দিল ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের টেস্ট ম্যাচের (Test Match). গতকালের ম্যাচে দেখা গিয়েছে K.L Rahul তাঁর ৫০ তম রানের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের অধিনায়ক শুভনম গিল সঠিক ভাবেই পরিচালনা করেছিলেন তৃতীয় দিনের টেস্ট ম্যাচে (Test Match).কিন্ত বৃষ্টির কারণে খেলা মাঝপথে স্থগতি করতে হয়।

আশা জাগাচ্ছে শুভমন-রাহুলের ব্যাটিং ! ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিতে পারবে ভারত ?

বোলিংয়ে বাজিমাত বুমরার

এই টেস্ট ম্যাচেই জসপ্রিত বুমরা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন। মূলত তার বিষাক্ত বোলিংয়ের কারণেই ইংল্যান্ডের ইনিংস ৪৬৫ রানে শেষ হয়ে হয়ে যায়, যার ফলে ভারত প্রথম ইনিংসে ৬ রানের লিড পায়। কিন্তু এতকিছুর পরেও দিনের শুরুটা ভারতের জন্য খুব একটা সুখকর ছিল না। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকালেও, এইদিন ব্যাট করতে নেমে দ্রুত ফিরে যান যশস্বী জয়সওয়াল। এরপর সাই সুদর্শন শুরুটা ভালো করলেও মাত্র ৩০ রানের বিনিময়েই, তিনি বেন স্টোকসের শিকার হন।

ব্রুকের দুর্ভাগ্যজনক ৯৯

ইংল্যান্ড ইনিংসের দিক থেকে ব্রুকের ৯৯ রানের ইনিংসটি ছিল, ইংল্যান্ডের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। যদিও তিনটি ক্যাচ ফস্কে এবং একটি নো-বলে ক্যাচ আউট করে,ভারত তাকে আউট করার চারটি পরিষ্কার সুযোগ হাতছাড়া করেছিল। তবে এই সুযোগ গুলিকেও ঠিক মতো কাজে লাগাতে পারেননি তিনি। অত্যন্ত্য দুর্ভাগ্য জনক ভাবে ঠিক ৯৯ রানেই তার ইনিংসের পরিসমাপ্তি ঘটে।

প্রসিদ্ধ কৃষ্ণার বলে, লং লেগে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে তার এই ৯৯ রানের ইনিংসটি না থাকলে ১০০ রানেরও বেশি লিড পেত ভারত। তিনি আউট হওয়ার পর, ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ড্রেসিং রুমের রাস্তা দেখাতে বেশি সময় নেননি ভারতীয় বোলাররা। (Test Match India vs England 3rd Day)

আরও পড়ুন: ভারতের ক্যাচ ফস্কানোর খেসারত, বারংবার ব্যর্থ বোলিং বুমরাহ ছাড়া, চিন্তা বাড়াচ্ছে লোয়ার অর্ডার ব্যাটিংও

প্রথম সেশন উত্তেজনায় ভরা, লাঞ্চের পর ব্রুক ঝড় তুললেন

তৃতীয় দিনের প্রথম সেশনে উভয় দলই একে-অপরকে সমানে সমানে টক্কর দিয়েছে । তবে লাঞ্চের পর ভারতকে ব্যাপক চাপে রেখেছিলেন হ্যারি ব্রুক। যদিও এই সেশনেও ভারত আবারও একবার তার ক্যাচ ফেলে দিয়ে, তাকে একটি সুযোগ করে দেয় এবং ঠিক এর পরের ওভারেই সিরাজ একাই ১৮ রান দিয়ে বসেন। মূলত ব্রুক একাই ইংল্যান্ডের রান রেটকে বাড়িয়ে নিয়ে যাওয়ার কাজটি করে যাচ্ছিলেন। এছাড়াও ভারতীয় বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেন।

স্টোকসের পতনের পর বদলে যায় ম্যাচের ছবি

ওলি পোপের সেঞ্চুরির পর মূলত ব্রুক ও বেন স্টোকসের জুটিই, ভারতের জন্য এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষন পর ভারতীয় বোলাররা,আম্পায়ারদের কাছে বল কিছু অভিযোগ জানাতে যান। কিন্তু আম্পায়াররা তাদের অভিযোগের সাথে সম্মত না হওয়ার কারণে,যথেষ্ট বিরক্ত হতে শুরু করেন ভারতীয় বোলাররা। তবে এরপরেই যখন মহম্মদ সিরাজের দুর্দান্ত একটি ডেলিভারিতে, বেন স্টোকস আউট হয়ে যান,ঠিক তারপর থেকেই এই ম্যাচের চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। মূলত বেন স্টোকসের এই উইকেটটি ভারতকে ফের একবার ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেয়। এরপর ভারতের ইনিংস শুরু হলে কে এল রাহুল ও শুভমন গিল নিজেদের ব্যাটিং প্রতিভার মাধ্যমে এই ম্যাচে ভারতের অবস্থানকে দৃঢ় করতে থাকেন।(Test Match India vs England 3rd Day)

বৃষ্টির কারণে খেলা কিছুটা আগে শেষ হলেও, ভারত এই মুহূর্তে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। চতুর্থ দিনে কে এল রাহুল এবং শুভমান গিলের ব্যাট থেকে এক বড় রানের ইনিংস অবশ্যই আশা করবে ভারতীয় দল, যা ইংল্যান্ডের ওপর চাপ আরও বাড়িয়ে তুলবে এবং ম্যাচের গতিপথ ভারতের দিকে ঘুরিয়ে দেবে। তবে এই টেস্ট ম্যাচের ফলাফল কী হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment