Annapurna Yojna 2026 – অন্নপূর্ণা যোজনার তালিকা (Annapurna Yojna) থেকে মহিলা উপভোক্তাদের নাম যাদের বাতিল হওয়ার সম্ভাবনা ছিল, তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন পর্যন্ত চিহ্নিত হওয়া এই উপভোক্তা সংখ্যা বেরিয়েছে ৫ লক্ষ্ এবং সেটি পার করে গিয়েছে। নতুন সরকার গঠন হয়ে গিয়েছে, তারপর থেকে একের পর এক নতুন নিয়মও আনতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)।
নতুন সরকার ভোটের পূর্বে স্পষ্ট করে দিয়েছে যে সকল নাম বাদ পড়েছে, সেই সকল নাম নতুন উপভোক্তায় তালিকায় প্রকাশিত পাবে না। এসআইআর’তে (SIR) বাদ পড়ে গিয়েছে প্রায় 29 লক্ষ সংখ্যা। এখানে রাজ্যের সাশ্রয় হবে প্রতিমাসে প্রায় ১৬৫ কোটি টাকা। যেটা গোটা বছরে সাশ্রয় হবে প্রায় এক ১৯৮২ কোটি টাকা।

যদিও যাচাই প্রক্রিয়া এখনো সক্রিয় রয়েছে। ফলে সংখ্যার হেরফের হতেই পারে, ভোটের পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লক্ষী ভান্ডার (Lakkhi Vander) বন্ধ হবেনা। সেই কথায় রেখেছে রাজ্য সরকার, তবে নাম পরিবর্তন হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। কিন্তু এসআইআর (SIR ) পূর্বে যাদের নাম্ বাদ গিয়েছিল কিংবা যারা অনুপস্থিত থেকে ছিল, যারা স্থানান্তরিত মৃত এবং ডুপ্লিকেট (এএসডিডি) – তাদের নাম কিন্তু উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এখনো যাদের নাম ট্রাইব্যুনালে বিবেচনাধীন রয়েছে, তাদেরও নাম চিহ্নিত করতে বলা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তারা পাবে কিনা তা জানানো হয়নি। তাই চিহ্নিতকরণের প্রক্রিয়ার সব আবেদন করা নাম নথিভুক্ত রাখতে বলা হয়েছে মঞ্জুর হওয়া অব্দি। মঞ্জুর না হওয়া পর্যন্ত বিবেচনাধীন হিসেবেই ডাকা হবে। এক ব্যক্তির কথায় – “ ট্রাইব্যুনালে বাদ গেলে উপভোক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। যোগ্য হিসেবে চিহ্নিত হলে তবেই তারা টাকা পাবেন। তাই চিহ্নিতকরণ চলছে। ”
সীমান্তে ভিড় বাড়ছে অনুপ্রবেশকারী’দের :
গত কয়েকবছরে অনুপ্রবেশ কারীদের অবাধে যাতায়াত ছিল পশ্চিমবঙ্গে ( West Bengal ), এবার তাঁদের রুখতে শুরু হলো হোল্ডিং সেন্টার। যার মানে হলো আটক শিবির। এখন এখানেই লোকের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই শিবিরটি অবস্থিত উত্তর ২৪ পরগণার ( North 24 Parganas) স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে।

এখানে পাল্লা দিয়ে লোকে ব্যাগপত্র, বাসনকোসন নিয়ে হাজির হচ্ছে। এই মঙ্গলবার সকাল থেকে সেখানে জমে উঠছে ভিড়। এই সকল লোক বাংলাদেশ থেকে নানান সময়ে এসেছে চোরাপথে। কাজ জুটিয়ে নিয়ে বসেছে কোলকাতা এবং শহর সংলগ্ন জায়গাগুলিতে।
কেমন থাকছে আজকের আবহাওয়া ?
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন থেকে আবহাওয়ার (Temperature ) পরিবর্তন হতে চলেছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, তার কিছুটা ট্রেলার আজকেও দেখা যেতে পারে, অর্থাৎ মহানগরীতে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম বঙ্গের কিছু কিছু জেলাতেও বৃষ্টি হচ্ছে।

বিকালের দিক থেকে মেঘের সঞ্চার শুরু হয়ে গিয়েছে। দিনের বেলায় টেম্পারেচার ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস (35°)। বর্তমানে সেটা কমে ২৮ ডিগ্রি এবং ২৯ ডিগ্রির ঘরে রয়েছে। আপেক্ষিক আদ্রতা রয়েছে ৮৬ শতাংশ থেকে ৬৪ শতাংশ পর্যন্ত। আজকে ছিটেফোঁটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মদ নিয়ে কড়াকড়ি হতে চলেছেন শুভেন্দু অধিকারী
সম্প্রতি নদীয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) আবাগারির দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে কিছু কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের এক কিলোমিটার এর মধ্যে কোন মদের দোকানের অনুমতি দেওয়া হবে না নতুন করে। এতে সমস্যা দেখা গিয়েছে, মদ ব্যবসায়ীদের। কারণ এক কিলোমিটারের মধ্যে অনেক মদের দোকান রয়েছে, তাই সেক্ষেত্রে পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। https://x.com/SuvenduWB/status/1402570973765783556?s=20
এক্ষেত্রে মদের দোকানের মালিকেরা শঙ্কিত হয়ে পড়েছেন। কারণ শুধু নদীয়াতেই বিদেশি এবং দেশি মলের দোকান প্রায় ৩০০ কাছাকাছি। যেটার বেশির ভাগই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের ১ কিলোমিটারের মধ্যে। পুনঃ নির্বাচনের পরে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলে কম করে হলেও ৯০ শতাংশ দোকান বন্ধ করে দিতে হবে।

তবে ডিস্ট্রিক্ট লিকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌভিক সরকার বলেছেন, “ নতুন নির্দেশিকা হাতে না আসা পর্যন্ত এই বিষয় কোন মন্তব্য তিনি করবেন না। ”
এবার ধর্ষণ এর শিকার হলো স্কুল ছাত্রী, মাদক মিশ্রিত চকলেট খাইয়ে লাগাতার ধর্ষণ, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালার
দিনের পর দিন গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাত এক স্কুল পড়ুয়াকে। এমনই অভিযোগ করেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার সরশুনা’তে। স্কুল ছুটির পর চকলেটের হাতে দিয়ে গাড়িতে তুলত ওই যুবক। চকলেটে মাদক মেশানো থাকত।
এই যুবকের সাথে পরিচয় হয়েছিল, স্কুল পড়ুয়ার আরেক সহপাঠীর মাধ্যমে। তবে গাড়ি চালাত অন্য আরেক যুবক। স্কুল থেকে বেশ কিছুটা দূরে পার্কে গিয়ে লাগাতার নির্যাতন করে রাতের বেলা বাড়ির সামনে ছেড়ে দিত। মুখ খুললে ব্ল্যাকমেইলের হুমকি দেওয়া হতো। এমনই অভিযোগ তুলেছে স্কুল পড়ুয়া।
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
আজকের মতন খবর এইটুকুই। ধন্যবাদ সকলকে|











