আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Jobless SSC Teachers Demand Justice Again: যোগ্যতার ভিত্তিতে পুনর্নিয়োগ চেয়ে SSC ভবন ঘেরাও চাকরি হারানো শিক্ষকদের

Published on: June 26, 2025
Jobless SSC Teachers Demand Justice Again

Jobless SSC Teachers Demand Justice Again: ফের চাকরি হারা শিক্ষা কর্মীরা পথে নামলো। তাদের এই আন্দোলনের প্রচারের নাম দিলো যোগ্য অধিকার মঞ্চ। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলে শিক্ষার্থীরা হাটলো ,তবে এবারও কোলকাতায় এসএসসি ভবনের চেয়ারম্যান ছিলেন না।

কদিন ধরেই বর্ষার আভাস পাচ্ছে রাজ্যবাসী আর সেই বৃষ্টি মাথায় করে স্লোগান এবং দাবি নিয়ে অনড় চাকরী হারারা। আরও একবার তাদের যোগ্য চাকরি ফেরার দাবি নিয়ে কলকাতার এসএসসি ভবনের সামনেই অবস্থান করলেন।

সুপ্রীম কোর্টের রায়ের নির্দেশ অনুসারে তেসরা এপ্রিল চাকরি হারায় শিক্ষা কর্মীরা এরপরেই শুরু আন্দোলন। যদিও এই কয় মাসের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু এতেও রাজি হননি শিক্ষা কর্মীরা তারা তাদের ন্যায্য দাবি নিয়ে বারংবার এসএসসি ভবনের দিকে রওনা হয়েছিলেন এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাথেও সাক্ষাৎ করার আরজি জানিয়েছিলেন।

রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কত টাকা মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল?

গ্রুপ সি চাকরি হারা শিক্ষক শিক্ষিকার জন্য ২৫ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল এবং গ্রুপ ডি শিক্ষকদের জন্য ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা এখনো কার্যকর করা হয়নি হাইকোর্টের রায় অনুযায়ী এবং তা বার বার আইনি বাঁধার মুখে পড়েছে, তাই আজ অর্থাৎ বুধবার চাকরি হারা শিক্ষক কর্মীরা ফির পথে নামার ডাক দিয়েছিলেন কিন্তু দেখা মিলল না কলকাতা এসএসসি ভবনের চেয়ারম্যানের সাথে।

আরও পড়ুন: “যোগ্যতার মূল্য চাই, দয়া নয়” চাকরি ফেরতের দাবিতেই ধর্মতলায় অবস্থান চাকরি হারাদের

ঠিক কটা দাবি আজ রেখেছিলেন চাকরিহারা শিক্ষক কর্মীরা?

তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন পূর্বের পরিকল্পনার অনুযায়ী আজকেও ৩ টি দাবি রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবি ছিল গ্রুপ সি যোগ্য কর্মী ১২৫০ জন এবং গ্রুপ ডি যোগ্য কর্মী ২১৩৯ জন, তাহলে টোটাল ৩৩৯৪ জন যোগ্য শিক্ষাকর্মীর সার্টিফাইড লিস্ট অবিলম্বে সরকারের পক্ষ থেকে প্রকাশ করতে হবে।

দ্বিতীয় দাবিতে বলা ছিল সিবিআই এর তরফ থেকে যে ওএমআর কপি উদ্ধার করা হয়েছে সেই ওএমআর কপি গুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে হবে।

তৃতীয় দাবি ৩৩৯৪ জন এই যোগ্য শিক্ষা কর্মীকে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে আবার স্কুলে ফেরাতে হবে এই দাবি গুলিকে সঙ্গে নিয়ে আজ বেলা ১ টা নাগাদ করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে আসেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।(Jobless SSC Teachers Demand Justice Again)

এবারও এসএসসি ভবনের সামনেই ছিল বিশাল পুলিশ বাহিনী যাদের আগে থেকে উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসি ভবনের সামনে থাকার সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিসনারের ডেপুটি অনিশ সরকার। যেসব চকরিহারারা সামনে সারিতে ছিলেন আন্দোলনরতদের সাথে তিনি কথা বলেছিলেন ,উইপ্র মোর থেকে করুণাময়ী যাওয়ার সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হলেও পরবর্তীকালে যান চলাচল স্বাভাবিক হয় , আজকেও যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চে চাকরিহারারা ঘোষণা করেছেন নিজেদের দাবি যতদিন না পূরণ হচ্ছে ততক্ষণ তারা এসএসসি অফিসের সামনে বসে থাকবে।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment