আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Offbeat Weekend Getaway Near Kolkata: উইকএন্ডে কলকাতার পাশে সেরা অফবিট গন্তব্য, ট্রেন বা গাড়িতে কীভাবে যাবেন, কী দেখবেন, কোথায় খাবেন

Published on: June 29, 2025
Offbeat Weekend Getaway Near Kolkata

Offbeat Weekend Getaway Near Kolkata: অফিসের ব্যস্ততা ট্রাফিকের ক্লান্তি আর জীবনের দৌড়ঝাঁপের মাঝে যদি মনে একটু প্রশান্তি খোঁজেন তবে তার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই। শহরের খুব কাছেই লুকিয়ে আছে এমন এক অপরূপ প্রকৃতির কোণ যেখানে পৌঁছতে সময় লাগে মাত্র দু’ঘণ্টা। একদিনই ঘুরে ফিরে আসা যায় অথচ মন রয়ে যায় সেখানে-শান্ত ,সবুজ, স্নিগ্ধ প্রান্তরে। চলুন দেখে নিই কলকাতার কাছেই থাকা এমনই এক অফপিট গন্তব্য বেনাপুর চর সম্পর্কে যা আপনাকে ফিরিয়ে দেবে প্রকৃতির কোলে কিছু নির্জন মুহূর্তের ছোঁয়া। (Offbeat Weekend Getaway Near Kolkata)

একদিনে ঘুরে আসুন বেনাপুর চর:

শহরের কোলাহল ট্রাফিক জ্যাম আর ব্যস্ত অফিস জীবনের চাপ মাঝে মাঝে এমন ভাবে গ্রাস করে ফেলে আমাদের, যে কিছুক্ষণের জন্য হলেও মন চায় সব ছেড়ে নিরিবিলি কোথাও একটু নিঃশ্বাস নিতে। কিন্তু সপ্তাহান্তে ছুটিতে অনেকেই বড় কোন সফরে যেতে পারে না সময়ের অভাবে ।তাই যদি খুঁজে পাওয়া যায় এমন এক জায়গা এক দিনের মধ্যেই ঘুরে আসা যায় আবার মন কেউ সতেজ করে তোলে তবে সেটাই তো হয় নিখুঁত গেটওয়ে।

কলকাতার খুব কাছেই তেমনই এক অপূর্ব ও মন ভোলানো গন্তব্যের নাম বেনাপুর চর। হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত রুপনারায়ণ নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে এই চরভুমি। ছবির মত সুন্দর এই স্থান এখন পর্যটনদের চোখে পড়েনি অথচ যারা একবার গিয়েছেন তারাই প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য মুগ্ধ হয়ে পড়েছেন।(Offbeat Weekend Getaway Near Kolkata)

আরও পড়ুন: “রাজ্যে সরকারি কর্মচারী ও স্কুল ছাত্রদের জন্য ৩ দিনের টানা ছুটি ঘোষণা, জরুরি পরিষেবা থাকবে চালু”

কলকাতা থেকে বেনাপুর চর পৌঁছাতে সময় লাগে প্রায় দেড় থেকে দু ঘন্টার মত। যাওয়ার যায় দুইভাবে নিজস্ব গাড়ি অথবা ট্রেন ধরে গাড়িতে গেলে সোজা চলে যান হাওড়া জেলার বাগনার অবধি সেখান থেকে টোটো বা স্থানীয় ছোট গাড়ি ভাড়া করে পৌঁছাতে পারবেন। অথবা হাওড়া স্টেশন থেকে বাগনান লোকাল ধরে নামুন বাগনান স্টেশনে । সেখান থেকে সহজে পেয়ে যাবেন টোটো কিংবা অটো যা আপনাকে নিয়ে যাবে বেনাপুর চর পর্যন্ত।(Offbeat Weekend Getaway Near Kolkata)

নদীর পাড়ে ছবি তোলা ও হাঁটাহাঁটি:

এই চর ভূমির বিশেষত্ব এখানকার প্রকৃতি ।চারিদিকে ধানক্ষেত, নারকেল গাছ আর মাঝে মধ্যেই দেখা মিলবে, চড়ে ঘুরে বেড়ানো গরু ও হাঁসের পালের। বর্ষাকালে তো রূপ যেন আরো গাঢ় হয়ে ওঠে, বৃষ্টির জলে চরের মাঝখানের অংশ একেবারে ছোট জলাশয় রূপ নেয়। সেখানে সারিসারি নৌকা বাধা থাকে সেই দৃশ্য যেন কোন ক্যালেন্ডারের পাতায় থাকা প্রাকৃতিক দৃশ্যের মত।

বেনাপুর চরের বড় আকর্ষণ এখানকার প্রশান্তি কোন কৃত্রিম ভিড় নেই ,দোকানের শব্দ নেই শুধু প্রকৃতির সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানোর সুযোগ ।এখানে বসে নদীর পাড়ে সময় কাটানো, ছবি তোলা, কিংবা শুধু পা ভিজিয়ে হাঁটাহাঁটি করাটাও হয়ে উঠতে পারে মানসিক শান্তির এক দুর্লভ উপায়।

আরও পড়ুন: “মহরম ও গরমে মিলিয়ে স্কুলে ৭-৮ দিনের ছুটি? জেনে নিন বিস্তারিত”

এছাড়াও আপনি চাইলে স্থানীয় গ্রাম্য খাদ্য চেখে দেখতে পারেন ।কিছুটা জায়গা স্থানীয় মানুষদের উদ্যোগে ছোটখাটো দোকান রয়েছে যেখানে সহজলভ্য খাবার পাওয়া যায়। তবে চাইলে নিজে থেকে খাবার সঙ্গে নিয়ে গেলে আরো নিশ্চিন্তভাবে সময় কাটাতে পারবেন।

সপ্তাহ আনতে মাত্র একদিন সময় পেলেও ঘুরে আসুন এই বেনাপুর চর থেকে। খুব বেশি ভিড় না থাকায় এখনো সবচেয়ে উপযুক্ত সময় এই জায়গাটি। একবার নিজের চোখে দেখে নেওয়া যারা এখনো জানেনা এমন একটি জায়গা কলকাতার এত কাছে আছে তাদের জন্য এই এক অনবদ্য অফবিট গন্তব্য ।আর যারা একবার গিয়েছেন তারা জানেন এই শান্ত, সবুজ ,নিস্তব্ধ চর বারবার টানবে মনকে।
ছুটি পেলে আজই ঘুরে আসুন, স্বপ্নের মত বেনাপুর চর

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment