আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Bhavana Ramannas Solo Motherhood Journey: ৪০ বছর বয়সে অন্তঃসত্ত্বা! বিয়ে না করেই মা হওয়ার সিদ্ধান্ত, স্ফীতোদরের ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী

Published on: July 9, 2025
Bhavana Ramannas Solo Motherhood Journey

Bhavana Ramannas Solo Motherhood Journey: প্রযুক্তি ও বিজ্ঞানের জন্য বর্তমানে সন্তানধারণের ক্ষেত্রে নেই আরো কোনোরকম বাধা। বিখ্যাত দীপিকা পাড়ুকোন ৩৮ বছরে মা হয়েছেন এবং ৪০ পেরিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী করিনা কপূর খান। বলিউডে এমন অনেকভিনেত্রী আছেন যারা বিয়ে না করেই মা হয়েছেন। এই তালিকার প্রথম নাম নীনা গুপ্তা। আর এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরো এক অভিনেত্রীর। বিবাহিত না হয়ে ৪০ বছর পেরিয়ে আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। আমরা কথা বলছি, বিখ্যাত কন্নড় অভিনেত্রী এবং ধ্রুপদী নৃত্যশিল্পী ভাবনা রামান্না সম্পর্কে। অভিনেত্রী ঘোষণা করেছেন যে, তিনি ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) এর মাধ্যমে যমজ সন্তানের মা হতে চলেছেন। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে তার অবিবাহিত মহিলা হিসেবে মা হওয়ার মা হওয়ার যাত্রা ভাগ করে নেন। এর পাশাপাশি তিনি যে সামাজিক ও চিকিৎসাগত চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সেই বিষয়েও বলেন। (Bhavana Ramannas Solo Motherhood Journey)

৪০ পেরিয়ে যমজ সন্তানের মা হতে চলেছেন ভাবনা রামান্না(Bhavana Ramannas Solo Motherhood Journey)

কিছু দিন আগেই দক্ষিণী অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ভাবনা রামান্না ৪০ পেরিয়েছেন। তিনি বিয়ে না করে একাকী মা হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ছয়মাসের অন্তঃসত্ত্বা। তিনি পরীক্ষানিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন যে, তিনি যমজ সম্তানের মা হতে চলেছেন। সেই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের স্ফীতোদরের ছবি শেয়ার করেছেন। তার সকল অনুরাগীরা সেই পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। ভাবনা শেয়ার করেছেন যে, তিনি কখনো মাতৃত্বকে অগ্রাধিকার দেননি, তবে ৪০ বছর বয়স হওয়ার পর তার মা হওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে এবং শেষপর্যন্ত তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেন। যদিও অবিবাহিত মহিলা হিসেবে মা হওয়ার সিদ্ধান্ত জানার পর কিছু আইভিএফ ক্লিনিক তার চিকিৎসা করতে রাজি হয়নি। তাকে নানান বাধার সম্মুখীন হতে হয়।(Bhavana Ramannas Solo Motherhood Journey)

আরও পড়ুন: ‘স্বদেশ’-এর গীতা কোথায় হারিয়ে গেলেন? এক ছবির পরেই বলিউড ছাড়লেন গায়ত্রী জোশি

ভাবনা রামান্না কী বললেন?

ভাবনা রামান্না বলেন যে, “বিয়ের কথা আমি কখনো ভেবেই উঠেতে পারিনি। তাই মা হওয়ার ক্ষেত্রেও আমাকে অন্য পথের কথা ভাবতে হয়েছে। আইন, দীর্ঘ দিন ধরে একাকী মহিলাদের মাতৃত্বের স্বাদ নিতে বাধা দিয়েছে, কিন্তু সেই আইনে বদল আসার পরেই আমি সিদ্ধান্ত নিই যে, আমার মা হওয়ার এটাই সময়। সঙ্গে সঙ্গে আইভিএফ ক্লিনিকে যাওয়া শুরু করি। আমি অবিবাহিত একাকী মহিলা জানতে পেরে বহু চিকিৎসক আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে বেঙ্গালুরুর ব্যানারঘাট্টা রোডের রেইনবো হাসপাতালে ডাঃ সুষমার আমার মা হওয়ার সফর বাস্তবায়িত করছেন। তার সহায়তায় আমি আমার প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করি। আমি বিদ্রোহ করার এই পথ নির্বাচন করিনি। আমি নিজের সত্তাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার এই সফর কয়েকজন মহিলাকে অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট।”

ভাবনা ১৯৯৬ সালে শুরু করেন ক্যারিয়ার

আপনাদের জানিয়ে রাখি যে, ভাবনা ১৯৯৬ সালে ‘মারিবেলে’ নামক সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি ‘নী মুদিদা মালিগে’, ‘চন্দ্রমুখী-প্রাণসখি’, ‘ক্ষমা’, ‘ভাগীরথ’,’ভগবান’, ‘শান্তি’, ‘ওট্টা’ সহ অনেক সিনেমাতে কাজ করেছেন। তিনি ২০০৬ সালে ‘ফ্যামিলি’ নামক সিনেমাতে অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন। এই সিনেমাতে তিনি বিগ বি-র মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে, এটি ছিল বলিউডে তার প্রথম এবং শেষ সিনেমা। তিনি মূলত কন্নড় এবং তামিল সিনেমাতে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ধ্রুপদী নৃত্যশিল্পী।(Bhavana Ramannas Solo Motherhood Journey)

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment