How to Check Gold is Real or Fake Using Smartphone: বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে অনেক কাজই এখন স্মার্টফোনের মাধ্যমে করা হয়। এমনকি সোনার গয়না আসল না নকল সেটাও প্রাথমিকভাবে যাচাই করা যায় মোবাইলের সাহায্যে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতিগুলি সম্পূর্ণ নির্ভুল না হলেও সচেতন হবার জন্য যথেষ্ট কার্যকর।
সবার আগে জানা দরকার আসল সোনা চেনার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হল হলমার্ক যাচাই করা। ভারতে আসল সোনায় সাধারণত হলমার্ক থাকে যেখানে ক্যারেট ও বিশুদ্ধতার তথ্য দেওয়া থাকে। স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে এই ছোট্ট জিনিসটি জুম করে দেখা যায় যা খালি চোখে অনেক সময় বোঝা কঠিন।
এছাড়াও এখন কিছু মোবাইল অ্যাপ রয়েছে, যেগুলি সোনার গয়না তথ্যও যায় তাই করতে সাহায্য করে। এই ধরনের অ্যাপ এ হলমার্ক নম্বর বা HUID কোড দিলে সেটি আসল কিনা তা যাচাই করা যায়। যদিও সব অ্যাপ শতভাগ নির্ভরযোগ্য নয়, তবুও এটি একটি প্রাথমিক যাচাই এর উপায়।
মাঠ ফোন দিয়ে আরেকটি সহজ কাজ করা যায়। ম্যাগনেট টেস্ট ভিডিও বা গাইড দেখে নিজেই পরীক্ষা করা যায়। সোনা সাধারণত চুম্বকের আকৃষ্ট হয় না। তাই যদি গয়না চুম্বকের দিকে টানে তাহলে সেটি নকল হওয়া সম্ভব না থাকে।
একইভাবে ইউটিউব বা অনলাইনে গাইড দেখে আপনি ওয়াটার টেস্ট বা ভিনেগার টেস্ট এর মত পদ্ধতিও শিখে নিতে পারেন। যেমন আসল সোনা পানিতে ডুববে আর নকল সোনা ভেসে থাকবে। আবার ভিনেগারে দিলে রং না বদলালে সেটি আসল হওয়ার সম্ভাবনা বেশি।
স্মার্টফোনের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল অনলাইনে তথ্য যাচাই। আপনি সহজেই গয়নার উপরে থাকা নম্বরটি সার্চ করে তার মানে জানতে পারবেন। এতে বুঝতে সুবিধা হয় সেটি কত শতাংশ খাঁটি সোনা।
আরও পড়ুন: ধূমপানের বিষাক্ত ছায়া স্মৃতি শক্তি ও মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর নীরব হুমকি
তবে মনে রাখতে হবে, শুধু মোবাইলের সাহায্যে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যায় না। অনেক সময় নকল গয়নাতেও ভুয়ো হলমার্ক দেওয়া থাকে। তাই সন্দেহ থাকলে অবশ্যই অভিজ্ঞ জুয়েলার বা লাভ টেস্ট করানো উচিত। আধুনিক প্রযুক্তির যেমন XRF টেস্ট খুব নির্ভুলভাবে সোনার বিশুদ্ধতা নির্ণয় করতে পারে।
সবমিলিয়ে, স্মার্টফোন আজ শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি হয়ে উঠেছে একটি কার্যকর যাচাই এর হাতিয়ার। সামান্য সচেতনতা ও কয়েকটি সহজ কৌশল জানলে আপনি সহজেই সোনার গহনার নকল প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।











