West Bengal Scholarship List 2025: চলতি বছরের ১লা জুন থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বৃত্তি, যা চলবে ডিসেম্বর পর্যন্ত। এই বৃত্তিগুলি রাজ্যের স্কুল এবং কলেজ উভয় স্তরেরই শিক্ষার্থীদের জন্য। এই বৃত্তিগুলির লক্ষ্য পশ্চিমবঙ্গের মেধাবী, যোগ্য এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করা। এগুলি পশ্চিমবঙ্গ সরকার এবং এর সহায়ক বিভাগগুলি দ্বারা পরিচালিত হয়। এছাড়াও, রাজ্যে উচ্চশিক্ষার বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (কলকাতা), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (খড়গপুর), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (কলকাতা) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (দুর্গাপুর) প্রভৃতি সংস্থা, রাজ্যের শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ উন্নত করতে সহায়তা করে। শিক্ষার্থীদের সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার ও অন্যান্য সংস্থা বিভিন্ন ধরণের বৃত্তি প্রদান করে। নিম্নে আলোচনা করা হলো কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপের তালিকা, যোগ্যতার শর্ত, আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য।
স্কলারশিপের তালিকা
- জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) জুনিয়র স্কলারশিপ
- জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) সিনিয়র স্কলারশিপ
- স্বামী বিবেকানন্দ মেধা ভিত্তিক স্কলারশিপ (সংখ্যালঘুদের জন্য)
- পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (SC/ST)
- প্রি-মেট্রিক স্কলারশিপ (SC ছাত্রদের জন্য)
- ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড প্রোগ্রাম (সংখ্যালঘুদের জন্য)
- কন্যাশ্রী প্রকল্প
- নবান্ন স্কলারশিপ (মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে)
- হিন্দি স্কলারশিপ স্কিম
প্রতিটি স্কলারশিপের যোগ্যতার শর্ত
১. জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) জুনিয়র স্কলারশিপ:
- আবেদনকারী প্রার্থীদের ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গ বা আশপাশের রাজ্যের বাসিন্দা।
- মাধ্যমিকে ৭৫% বা তার বেশি নম্বর থাকতে হবে।
- বর্তমানে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত হতে হবে।
- পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীববিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান এর মধ্যে অন্তত ৩টি বিষয় থাকতে হবে।
আবেদন সময়কাল: ১লা জুন – ৩১শে জুলাই, ২০২৫।
২) জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) সিনিয়র স্কলারশিপ:
- আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- উচ্চমাধ্যমিক পাস করে বর্তমানে সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/মেডিক্যাল বিষয়ে স্নাতক করতে হবে।
আবেদন সময়কাল: ১লা জুন – ৩১শে জুলাই, ২০২৫।
২. স্বামী বিবেকানন্দ মেধা-ভিত্তিক স্কলারশিপ (সংখ্যালঘুদের জন্য)
- সংখ্যালঘু সম্প্রদায় যথাক্রমে মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- ক্লাস ১১ থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত অধ্যয়নরত হতে হবে।
- মাধ্যমিক/উচ্চমাধ্যমিকে ৬০%, স্নাতকে ৫৩% নম্বর থাকতে হবে।
আবেদন সময়কাল: আনুমানিক নভেম্বর ২০২৫ – মার্চ ২০২৬।
৩. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (SC/ST)
- আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বার্ষিক পরিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
- একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন সময়কাল: ১লা জুন – ৩১শে ডিসেম্বর, ২০২৫।
আরও পড়ুন: সুখবর! এবার ৬২৩৮টি শূন্যপদে রেলওয়ে টেকনিশিয়ান নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ
৪. প্রি-মেট্রিক স্কলারশিপ (SC ছাত্রদের জন্য)
- এসসি সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- পরিবারিক আয় বার্ষিক ২ লক্ষ টাকার কম হতে হবে।
আবেদন সময়কাল: ১লা জুন – ৩১শে ডিসেম্বর, ২০২৫।
৫. ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড প্রোগ্রাম
- সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে।
- পারিবারিক আয় বার্ষিক ২ লক্ষ টাকার নিচে হতে হবে।
আবেদনের শেষ তারিখ ছিল : ৩০শে মার্চ, ২০২৫
৬. কন্যাশ্রী প্রকল্প
- পশ্চিমবঙ্গের অবিবাহিতা কন্যা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- আবেদনকারীদের বয়স হতে হবে ১৩–১৮ বছর।
- অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- পরিবারের বার্ষিক আয় ১.২ লক্ষ টাকার কম হতে হবে।
আবেদন সময়কাল ছিল : ৩১শে মার্চ – ৩১শে মে, ২০২৫।
৭. নবান্ন স্কলারশিপ (মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল)
- আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- পরিবারিক আয় বার্ষিক ১.২ লক্ষ টাকা হতে হবে।
- মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকে ৫০% থেকে ৬০% এবং স্নাতক ও স্নাতকোত্তর ৫০% থেকে ৫৩% নম্বর থাকতে হবে।
আবেদন সময়কাল: সারা বছর
৮. হিন্দি স্কলারশিপ স্কিম
- হিন্দিভাষী রাজ্যের বাইরের শিক্ষার্থীরা যারা পশ্চিমবঙ্গে পড়াশোনা করছেন এবং হিন্দি বিষয় নিয়েছেন পড়ছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
- পূর্ববর্তী পরীক্ষায় ৬০% নম্বর থাকতে হবে।
- স্টাইপেন্ড রেট প্রতি মাসে ৩০০ টাকা (H.S.), প্রতিমাসে ৫০০ টাকা (UG), প্রতি মাসে ১০০০ টাকা (PG/Research)
আবেদন সময়কাল: শীঘ্রই জানানো হবে।
আবেদন প্রক্রিয়া
প্রতিটি বৃত্তির আবেদনের জন্য পৃথক পদ্ধতি রয়েছে কিছু বৃত্তি অফলাইনে ডাকযোগে আবেদন জানানোর কথা বললেও বেশিরভাগ বৃত্তি আবেদনের জন্য অনলাইন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের বৃত্তির কথা বলা হয়েছে তো সে ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন নামক বিকল্পে ক্লিক করে সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর লিখে এরপর ক্যাপচা পূরণ করে ট্র্যাক অ্যাপ্লিকেশন ফের ক্লিক করে আবেদন জানাতে হবে।
| জেবিএনএসটিএস (জুনিয়র ও সিনিয়র) | wbmdfc.org |
| স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সংখ্যালঘু) | wbmdfconline.in |
| এসসি/এসটি (প্রি ও পোস্ট-মেট্রিক) ও হিন্দি স্কলারশিপ | oasis.gov.in |
| ট্যালেন্ট সাপোর্ট স্কলারশিপ | wbmdfc.org |
| কন্যাশ্রী প্রকল্প | wbkanyashree.gov.in |
| নবান্না স্কলারশিপ | cmrf.wb.gov.in |
প্রয়োজনীয় ডকুমেন্ট
প্রতিটি স্কলারশিপের জন্য প্রয়োজনীয় সাধারণ নথিপত্রগুলি হলো –
- আবেদনকারীদের বাসিন্দা/স্থায়ী নাগরিকের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
- ইনকাম সার্টিফিকেট
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার ফটোকপি
- পাসপোর্ট সাইজ ছবি
- জাতিগত শংসাপত্র
- প্রতিবন্ধকতার সার্টিফিকেট
- ভর্তি রসিদ/ফি স্ট্রাকচার
- সুপারিশ পত্র
গুরুত্বপূর্ণ লিঙ্ক
স্কলারশিপ সংক্রান্ত তথ্য জানার জন্য গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি হলো –
| OASIS পোর্টাল | oasis.gov.in |
| পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ সংস্থার পোর্টাল (WBMDFC) | wbmdfc.org/wbmdfconline.in |
| কন্যাশ্রী পোর্টাল | wbkanyashree.gov.in |
| নবান্না স্কলারশিপ | cmrf.wb.gov.in |











