আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Published on: January 30, 2026
India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: বর্তমানে সরকারি চাকরির ব্যাপারে চাকরিপ্রার্থীদের জন্য আকর্ষণীয় একটি সুযোগ এসেছে ভারতের ডাক বিভাগ থেকে। বিশেষ করে তাদের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ তারা পরীক্ষায় বসে সময় নষ্ট না করে সরাসরি আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরি পেতে পারেন। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাপক শূন্য পদ নিয়ে এসেছে। যা চাকরি ইচ্ছুক তরুণদের মধ্যে উৎসাহ তৈরি করছে।

ভারতীয় ডাক বিভাগ চলতি বছর গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মোট ২৮ হাজার ৭৪০ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ২,৯৮২ টি শূন্য পদ নির্ধারিত হয়েছে। যা এই রাজ্যে চাকরি প্রার্থীদের কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

এই নিয়োগের সবথেকে বড় সুবিধা হল এই কর্মীদের জন্য কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অনেক সরকারি চাকরির মতো পরীক্ষায় বসে প্রতিযোগিতা করতে হবে না বরঞ্চ যারা দশম শ্রেণী উত্তীর্ণ তারাই সহজে আবেদন করতে পারবেন। মেধা তালিকা তৈরি করা হবে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং সেই অনুযায়ী নিয়োগ সিদ্ধান্ত নেয়া হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ অনলাইনে করনীয়। আগ্রহী প্রার্থীরা ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in এ গিয়েই প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় ৩১শে জানুয়ারি থেকে শুরু করে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সাধারণ প্রার্থীদের ১০০ টাকা করে ফি জমা দিতে হবে। আর সংরক্ষিত প্রার্থীদের জন্য কোন আবেদন ফি নেই। আবেদন জমা দেওয়ার পর ২৮ ফেব্রুয়ারি মেধা তালিকা প্রকাশ করা হবে।

এই নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রার্থীদের সময়সীমা ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত হতে হবে বয়সের নিচে বা উপরে হলে আবেদন পত্র গ্রহণযোগ্য নাও হতে পারে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত দশম শ্রেণী উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

বিষয়বিবরণ
সংস্থার নামভারতীয় ডাক বিভাগ (India Post)
নিয়োগের নামGDS Recruitment 2026
মোট শূন্যপদ২৮,৭৪০ টি
পশ্চিমবঙ্গ শূন্যপদ২,৯৮২ টি
পদসমূহগ্রামীণ ডাক সেবক (GDS), BPM, ABPM
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক (১০ম শ্রেণী) পাশ
বয়সসীমা১৮ – ৪০ বছর
নির্বাচন প্রক্রিয়ামাধ্যমিকের নম্বরের ভিত্তিতে (কোনো পরীক্ষা নেই)
আবেদন শুরু৩১ জানুয়ারি ২০২6
আবেদন শেষ১৪ ফেব্রুয়ারি ২০২6
মেধা তালিকা প্রকাশ২৮ ফেব্রুয়ারি ২০২6
আবেদন ফিসাধারণ – ₹১০০, সংরক্ষিত – ফ্রি
বেতন (GDS/ABPM)₹১০,০০০ – ₹২৪,৪৭০
বেতন (BPM)₹১২,০০০ – ₹২৯,৩৮০
অফিসিয়াল ওয়েবসাইটindiapostgdsonline.gov.in

বেতন কাঠামো এই নিয়োগে আকর্ষণীয় ভাবে নির্ধারিত হয়েছে। গ্রামীণ ডাক সেবক ,অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পরে মাসিক বেতন প্রায় ১০ হাজার টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অন্যদিকে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে বেতন প্রায় ১২ হাজার টাকা থেকে ২৯ হাজার ৩৮০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই বেতন কাঠামো সরকারিক চাকরির নিয়ম অনুযায়ী যথেষ্ট সমর্থন যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে এবং প্রার্থীরা দীর্ঘমেয়াদী নিরাপদ কর্মজীবন গড়তে সক্ষম হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে ভালো নম্বর পেতে চান? তাহলে সেরা টিপস জেনে নিন।

ডাক বিভাগের এই চাকরি সুযোগ নিয়ে ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত যারা উচ্চশিক্ষা বা পরীক্ষার চাপের কারণে সরকারি চাকরি সুযোগ পাননি তাদের জন্য এটি একটি স্বর্ণ সুযোগ। মাধ্যমিক পাস করলেই আবেদন করার সুযোগ থাকায় অনেকেই তাদের ক্যারিয়ার গঠনে একটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে।

যারা এখনো আবেদন করেনি তারা সময়ের মধ্যে সরকারি ওয়েবসাইটে গিয়ে পূর্ণাঙ্গ আবেদন ফরম পূরণ করে সুযোগটি হাতছাড়া না করার জন্য দ্রুত ব্যবস্থা করুন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment